Ramganj building building in the ignoring court ban

Abu Taher, Ramganj Representative:

লক্ষ্মীপুরের রামগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে কবুতরের নেছা নামক একজন বিধবার মালিকীয় সম্পত্তিতে ভবন নির্মাণ করার অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটেছে ২৯সেপ্টেম্বর রবিবার উপজেলার ৯নং ভোলাকোট ইউনিয়নের নাগমুদ গ্রামের বকসি বেপারি বাড়িতে।

সড়জমিনে ঘটনাস্থল পরিদর্শন করলে দেখা যায় আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও জসিমের নেতৃত্বে লেবাররা ভবনের নির্মান কাজ অব্যাহত রেখেছেন। ভুক্তভোগী মামলার বাদিনী কবুতরের নেছা নাগমুদ গ্রামের বকসি বেপারি বাড়ির মরহুম আব্দুল লতিফ মেম্বার এর স্ত্রী কবুতরের নেছা তার ছেলে মো: আব্দুল বারেক,পুত্র বধু শাহনাজ বেগম জানিয়েছেন একই বাড়ির জসিম উদ্দিন, ঝন্টু, গংদের নেতৃত্বে বহিরাগত দুর্বৃত্তরা দীর্ঘ কয়েক বছর যাবত আমাদের মালিকীয় ও দখলীকৃত সম্পত্তি বেদখলের চেষ্টা করেন। আমরা বাধা দিলে জসিম উদ্দিন, আকবর ইমাম ঝন্টু,নিজাম উদ্দিন গংএর নেতৃত্বে বহিরাগত দুর্বৃত্ত দিয়ে আমাদের উপর একাধিকবার হামলা চেষ্টা করেন। আমাদেরকে প্রাণনাসের হুমকিও দিয়ে আসতেছে। জসিম গং দলবদ্ধভাবে লোকজন নিয়ে ওই সম্পত্তি বেদখল চেষ্টা করলে কবুতরের নেছা বাদী হয়ে ১৮ সেপ্টেম্বর ২০২৪ ইং তারিখে লক্ষ্মীপুর বিজ্ঞ আদালতে জসিম উদ্দিন, আকবর হোসেন ইমাম ঝন্টু,নিজাম উদ্দিন, আমেনা বেগম,জেসমিন বেগম,নাছরিন গংদের আসামী করে মামলা দায়ের করেন। এবং সম্পত্তি উপর আদালত কর্তৃক নিষেধাজ্ঞা জারি করেছেন।

বিজ্ঞআদালত বিবাদীগণের উপর পরবর্তী আপত্তি শুনানি পর্যন্ত অন্তবর্তীকালীন নিষেধাজ্ঞার আদেশ জারি করা হয়েছে। মামলার বাদীসহ তার স্বজনেরা জানিয়েছেন, আদালতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে আমাদের মালিকীয় সম্পত্তিতে বিবাদীগণ বহিরাগত দলবল নিয়ে বীরদর্পে ইমারত নির্মাণ অব্যাহত রেখেছেন।

Related Posts

en_GB