Mushfiqur's mysterious post about the pitch
ওয়ানডে ফরম্যাটে জিততেই ভুলে গিয়েছিল বাংলাদেশ। তবে মিরপুরে এসে সে বৃত্ত ভেঙেছে দল, ৫ ম্যাচ পর মুখে হাসি ফুটেছে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের মুখে। তবে এই ম্যাচের আগে থেকেই আলোচনায় ছিল মিরপুরের কালো পিচ। সামাজিক যোগাযোগ মাধ্যমে হাস্যরসের অভাব ছিল না এ নিয়ে। মন্থর উইকেট নিয়ে টীকাটিপ্পনী কম হয়নি। ম্যাচেও দেখা গেছে একই দৃশ্য। ১১ উইকেট নিয়েছেন স্পিনাররা। দুই দলের ব্যাটাররাই খাবি খেয়েছেন স্পিনে, এমনকি মিডিয়াম পেসেও রান করতে হাঁসফাঁস করেছেন ব্যাটাররা। দিনশেষে ম্যাচসেরার পুরস্কার উঠেছে লেগ স্পিনার রিশাদ হোসেনের হাতে। যার ফলে পিচ নিয়ে আলোচনা সমালোচনা বেড়েছে বৈ কমেনি একটুও। ঠিক এই সময় বাংলাদেশ টেস্ট দলের ব্যাটার মুশফিকুর রহিম…
