Chittagong DC next to widow Rajita
কক্সবাজারের টেকনাফের বাসিন্দা বিধবা রাজিয়া বেগমের দুটি কিডনি সম্পূর্ণ বিকল হয়ে যাওয়ায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে পৌঁছেছেন। চিকিৎসকদের মতে, সপ্তাহে অন্তত তিনবার ডায়ালাইসিস করা তার বেঁচে থাকার একমাত্র উপায়। কিন্তু কক্সবাজারে সরকারি ডায়ালাইসিসের কোনো ব্যবস্থা না থাকায় এবং বেসরকারি হাসপাতালে প্রতিবার ৬ হাজার টাকা খরচ বহন করতে না পেরে চরম বিপাকে পড়ে পরিবারটি। অর্থাভাবে নিয়মিত ডায়ালাইসিস করতে না পারায় রাজিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। এমন সংকটময় মুহূর্তে নিরুপায় হয়ে তার ভাই, কলেজ শিক্ষার্থী ওমর ফারুক গত ৯ ডিসেম্বর চট্টগ্রামে যান। তিনি সাক্ষাৎ করেন সারাদেশে ‘মানবিক ডিসি’ হিসেবে পরিচিত চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সঙ্গে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে…
