Jubo League leader Bashir Ahmed Manik is running in Ramganj
আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ দূর্ণীতি,অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে সত্যতা পেয়ে ও ইউপি সদস্যদের অনাস্থা প্রস্তাব গৃহীত হওয়ায় চেয়ারম্যান পদ থেকে অপসারনকৃত এবং বিগত আওয়ামীলীগ সরকারের আমলে একাধিক অস্ত্র,নারী নির্যাতন ও মাদক মামলার আসামী রামগঞ্জ উপজেলার পূর্বাঞ্চলের শীর্ষ সন্ত্রাসী ৯নং ভোলাকোট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও লক্ষ্মীপুর জেলা যুবলীগের নেতা বশির আহম্মদ মানিক। এখনো আইন শৃঙ্খলা বাহিনী ধরা ছোঁয়ার বাহিরে রয়েছে। এতে আতঙ্ক বিরাজ করছে স্থানীয়দের মাঝে। তাকে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়ে বৃহস্পতিবার (১০অক্টোম্বর) এলাকাবাসী পক্ষে দেহলা গ্রামের জহিরুল ইসলাম নামের একজন ব্যবসায়ী জেলা পুলিশ সুপার ও রামগঞ্জ উপজেলা সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার বরাবর লিখিত আবেদন করেন।…
