Manarat University VC Dr. Abdur Rab is the 'Guest of Honor' at SAST's International Conference
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (সাস্ট) আয়োজিত দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন লাইফ সাইন্স (আইসিএলএস ২০২৫)’-এ ‘গেস্ট অব অনার’ হিসেবে উপস্থিত ছিলেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিবেশ বিজ্ঞানী, বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব। শুক্রবার (১৭ অক্টোবর) সকালে সাস্টের কেন্দ্রীয় মিলনায়তনে ‘কারেন্ট রিসার্স, ইনোভেশন্স অ্যান্ড ফিউচার পারসপেকটিভ’ শীর্ষক এই সম্মেলনের উদ্বোধনী দিনে প্রফেসর ড. আবদুর রব দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর, বরেণ্য শিক্ষাবিদ, বিজ্ঞানী ও গবেষকদের উপস্থিতিতে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। এ সময় তাকে আয়োজকদের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়। বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদ আয়োজিত এ আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর…
