trump - What Beijing warned Oshington before the Shi summit

দক্ষিণ কোরিয়ার সিউলে যুক্তরাষ্ট্র ও চীনের শীর্ষ ব্যবসায়ীদের গুরুত্বপূর্ণ বৈঠক শেষ হয়েছে। বৈঠকটিকে বেইজিংয়ে অনুষ্ঠিত হতে যাওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের শীর্ষ সম্মেলনের প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে।এ সময় চীনের প্রতিনিধিদল তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির বিরোধিতা পুনর্ব্যক্ত করেছে। সেই সঙ্গে মার্কিন প্রেসিডেন্টর আগমনের আগে ওয়াশিংটনকে এই প্রতিশ্রুতি পূরণের আহ্বানও জানিয়েছেন দেশটির প্রতিনিধিরা।

 

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প-শি শীর্ষ সম্মেলনের বৈঠকটি ১৩-১৫ মে বেইজিংয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দুই দিনের বৈঠকে তাইওয়ান ইস্যু নিয়ে অব্যশই আলোচনা হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

Related Posts

en_GB