Motorcycle identified, owner suspected of being detained
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে যে মোটরসাইকেল থেকে গুলি করা হয়েছে সেটি শনাক্ত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেই বাইকটির মালিক সন্দেহে একজনকে পুলিশে সোপর্দ করেছে র্যাব। তার নাম আবদুল হান্নান। আজ রোববার সকালে তাকে পল্টন থানায় সোপর্দ করা হয়। পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার হারুন অর রশীদ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এই হত্যাচেষ্টায় জড়িত সন্দেহে র্যাব-২ আবদুল হান্নান নামের একজনকে আটক করে। ওই ব্যক্তি হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক বলে র্যাব-২ এর পক্ষ থেকে বলা হয়েছে। পরে তারা তাকে পল্টন থানায় হস্তান্তর করে। পল্টন থানার ওসি মোস্তফা কামাল খান সমকালকে বলেন,…
