বগুড়া-৭ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র উত্তোলন
বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসন থেকে দ্বিতীয় দফায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ১টার দিকে গাবতলী উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। রিটার্নিং কর্মকর্তার পক্ষে মোহাম্মদ হাফিজুর রহমানের কাছ থেকে মনোনয়নপত্র গ্রহণ করেন দলীয় নেতারা। এ সময় বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু বলেন, ২০২৬ সালের জাতীয় নির্বাচনে বেগম খালেদা জিয়া অংশ নেবেন। তিনি এই আসন থেকে টানা তিনবার নির্বাচিত হয়েছেন। এবারও বিপুল ভোটে তাকে বিজয়ী করতে নেতাকর্মীরা প্রস্তুত রয়েছেন। মনোনয়নপত্র যথাসময়ে জমা দেওয়া হবে বলেও জানান তিনি। গাবতলী…
