আন্তর্জাতিক

উখিয়ায় হত্যা মামলায় বিএনপি–ছাত্রদল নেতাসহ ১০ জন আসামি

উখিয়ায় হত্যা মামলায় বিএনপি–ছাত্রদল নেতাসহ ১০ জন আসামি

কক্সবাজারের উখিয়ায় ছেলেকে বাঁচাতে গিয়ে সন্ত্রসীদের হামলায় মায়ের মৃত্যুর ঘটনায় অবশেষে ৪৮ ঘণ্টা পর মামলা দায়ের হয়েছে। মামলায় স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীসহ ১০ জনকে আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে আসামি করা হয়েছে। সোমবার রাত ৮টার দিকে নিহত ছৈয়দা খাতুনের ছেলে আব্দুর রহমান বাদী হয়ে উখিয়া থানায় মামলা দায়ের করেন। ছৈয়দা খাতুন (৫৫) উপজেলার রাজাপালং ইউনিয়নের টাইপালং গ্রামের বাসিন্দা এবং স্থানীয় সব্বির আহমেদের স্ত্রী। মামলার এজাহার সূত্রে জানা যায়, শনিবার রাতে টাইপালং গ্রামে পূর্ববিরোধের জেরে একদল ব্যক্তি আব্দুর রহমানের ওপর হামলা চালায়। এ সময় ছেলেকে রক্ষা করতে এগিয়ে এলে ছৈয়দা খাতুনকে পিটিয়ে হত্যা করেন তারা। মামলায়…
আরও বিস্তারিত!
জনগণ সেবা সম্পর্কে না জানলে উদ্যোগের সুফল মিলবে না : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

জনগণ সেবা সম্পর্কে না জানলে উদ্যোগের সুফল মিলবে না : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেছেন, ‘জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সরকার অনলাইন অ্যাপসহ নানা উদ্যোগ নিয়েছে। কিন্তু জনগণ যদি এই সেবাগুলো সম্পর্কে না জানে, তবে এসব উদ্যোগের সুফল মিলবে নাএসব ক্ষেত্রে আদালতে না গিয়ে ইউনিয়ন পর্যায়ের গ্রাম আদালত বা সালিসি ব্যবস্থার মাধ্যমে সহজে ও দ্রুত সমাধান সম্ভব। আগে সালিসের সিদ্ধান্ত সবাই মাথা পেতে নিত। আমাদের সেই পুরোনো বিচার ব্যবস্থাকে আরো কার্যকর করতে হবে এবং জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।’   অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসমা শাহিন, পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল হক এবং অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হায়াত।
আরও বিস্তারিত!
ট্রাম্প-শি শীর্ষ সম্মেলনের আগে ওয়াশিংটনকে যে বিষয়ে সতর্ক করল বেইজিং

ট্রাম্প-শি শীর্ষ সম্মেলনের আগে ওয়াশিংটনকে যে বিষয়ে সতর্ক করল বেইজিং

দক্ষিণ কোরিয়ার সিউলে যুক্তরাষ্ট্র ও চীনের শীর্ষ ব্যবসায়ীদের গুরুত্বপূর্ণ বৈঠক শেষ হয়েছে। বৈঠকটিকে বেইজিংয়ে অনুষ্ঠিত হতে যাওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের শীর্ষ সম্মেলনের প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে।এ সময় চীনের প্রতিনিধিদল তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির বিরোধিতা পুনর্ব্যক্ত করেছে। সেই সঙ্গে মার্কিন প্রেসিডেন্টর আগমনের আগে ওয়াশিংটনকে এই প্রতিশ্রুতি পূরণের আহ্বানও জানিয়েছেন দেশটির প্রতিনিধিরা।   রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প-শি শীর্ষ সম্মেলনের বৈঠকটি ১৩-১৫ মে বেইজিংয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দুই দিনের বৈঠকে তাইওয়ান ইস্যু নিয়ে অব্যশই আলোচনা হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
আরও বিস্তারিত!
অবশেষে বাধা কাটল, ১১৮ বিধায়কের সমর্থন পেলেন থালাপতি বিজয়

অবশেষে বাধা কাটল, ১১৮ বিধায়কের সমর্থন পেলেন থালাপতি বিজয়

এর আগে গত বুধবার (৬ মে) ও বৃহস্পতিবারও (৭ মে) গভর্নরের সঙ্গে বিজয়ের বৈঠক হয়েছিল। তবে দুইবারই গভর্নর আর্লেকার বিজয়ের সরকার গঠনের দাবি নাকচ করে দেন। তার যুক্তি ছিল, বিধানসভায় প্রয়োজনীয় সমর্থন এখনো দেখাতে পারেননি টিভিকে নেতা।   আরও পড়ুন: বিধানসভা ভাঙলেও সামাজিক মাধ্যমে এখনো পশ্চিমবঙ্গের ‘মুখ্যমন্ত্রী’ মমতা!   এবারের বিধানসভা নির্বাচনে বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাগাম চমক দেখিয়ে ২৩৪ আসনের মধ্যে ১০৮টি জিতে নেয়। নির্বাচনে প্রথমবার অংশ নিয়েই দলটি দ্রাবিড় মুনেত্রা কাজাগাম (ডিএমকে) ও এবং অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুনেত্রা কাজাগাম (এআইএডিএমকে)–এর ৬২ বছরের রাজনৈতিক আধিপত্য ভেঙে দেয়।   তবে টিভিকে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় আসনের চেয়ে ১০টি কম পায়। গত…
আরও বিস্তারিত!
হরমুজে টোল আদায়ের জন্য এজেন্সি খুলেছে ইরান: লয়েডস লিস্ট

হরমুজে টোল আদায়ের জন্য এজেন্সি খুলেছে ইরান: লয়েডস লিস্ট

এর আগে গত মঙ্গলবার ইরানের ইংরেজি ভাষার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম প্রেস টিভি জানায়, হরমুজ প্রণালীতে ‘সার্বভৌম নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য’ ইরান একটি ব্যবস্থা গড়ে তুলেছে। তারা আরও বলে, প্রণালী দিয়ে যাওয়া জাহাজগুলোকে [email protected] শীর্ষক ইমেইল থেকে নতুন ‘বিধিনিষেধ’ পাঠানো হচ্ছে।   আরও পড়ুন: ইরান-যুক্তরাষ্ট্র হামলা পাল্টা হামলার পর ট্রাম্প বললেন, ‘যুদ্ধবিরতি এখনও বহাল’    এই নতুন ব্যবস্থা এমন সময় চালু হলো, যখন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী জোর করে বাণিজ্যিক জাহাজের জন্য খুলে দেয়ার স্বল্পমেয়াদি সামরিক অভিযান স্থগিত করেছেন। তার দাবি, ইরানের সঙ্গে একটি সমঝোতা খুব কাছাকাছি পৌঁছে গেছে।   গত ফেব্রুয়ারির শেষ দিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইরান এই…
আরও বিস্তারিত!
হরমুজে জাহাজ পাহারা দেয়ার কার্যক্রম ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিতের ঘোষণা ট্রাম্পের

হরমুজে জাহাজ পাহারা দেয়ার কার্যক্রম ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিতের ঘোষণা ট্রাম্পের

সংঘাত শুরু হওয়ার পর থেকে প্রণালীটি কার্যত বন্ধ রয়েছে, যা বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল সরবরাহ আটকে দিয়েছে এবং একটি বৈশ্বিক জ্বালানি সংকট তৈরি করেছে।   আরও পড়ুন:হরমুজের জলসীমার নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্ব, নতুন করে পাল্টাপাল্টি হামলা ইরান-যুক্তরাষ্ট্রের ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘আমরা পারস্পরিকভাবে সম্মত হয়েছি যে, অবরোধ পূর্ণমাত্রায় কার্যকর থাকলেও, ‘প্রজেক্ট ফ্রিডম’ স্বল্প সময়ের জন্য স্থগিত থাকবে, যাতে চুক্তিটি চূড়ান্ত ও স্বাক্ষরিত হতে পারে কি না তা দেখা যায়।’ তবে এ বিষয়ে তেহরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, যেখানে তখন বুধবার ভোর ছিল।   ট্রাম্পের পোস্টের কিছুক্ষণ পরেই, মার্কিন অপরিশোধিত তেলের ফিউচার মূল্য ২ দশমিক ৩০ ডলার…
আরও বিস্তারিত!
মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়ে জার্মানির প্রতিক্রিয়া

মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়ে জার্মানির প্রতিক্রিয়া

এদিকে, ‘ইউরোপে, বিশেষ করে জার্মানিতে, মার্কিন সেনাদের উপস্থিতি যুক্তরাষ্ট্র ও আমাদের উভয়ের স্বার্থ রক্ষা করে।’ শনিবার সিএনএন-কে দেয়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলেছেন পিস্টোরিয়াস।   পিস্টোরিয়াস ইউরোপের নিজস্ব নিরাপত্তার জন্য আরও বেশি দায়িত্ব নেয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন এবং বলেছেন যে এই বিষয়ে জার্মানি সঠিক পথেই রয়েছে।   এর আগে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ বলেছিলেন, ইরানের নেতৃত্ব যুক্তরাষ্ট্রকে ‘অপমানিত’ করছে। তার পরপরই এই সপ্তাহের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সেনা প্রত্যাহারের ইঙ্গিত দেন।   এরপর ট্রাম্প বলেন, ইরান বিষয়ে তার জার্মান প্রতিপক্ষ কী বলছেন তা তিনি নিজেই জানেন না এবং পরের দিন ঘোষণা করেন যে যুক্তরাষ্ট্র সম্ভাব্য সেনা হ্রাসের বিষয়টি…
আরও বিস্তারিত!
যুদ্ধের মাঝেও মধ্যপ্রাচ্যে বাড়ছে বাংলাদেশি জনশক্তি রফতানি

যুদ্ধের মাঝেও মধ্যপ্রাচ্যে বাড়ছে বাংলাদেশি জনশক্তি রফতানি

ইরান যুদ্ধের মধ্যেও মধ্যপ্রাচ্যে জনশক্তি রফতানি বাড়িয়েছে বাংলাদেশ। চলতি বছরের প্রথম চার মাসেই বৃহত্তর চট্টগ্রাম থেকে ৭৪ হাজারের বেশি জনশক্তি বিদেশে গেছে। তবে সৌদি আরব, আরব আমিরাত ও ওমানে সংকট থাকায় চট্টগ্রাম থেকে কিছুটা কমলেও শীর্ষস্থান ধরে রেখেছে কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া।
আরও বিস্তারিত!
দেশের বাজারে আরও কমলো স্বর্ণের দাম

দেশের বাজারে আরও কমলো স্বর্ণের দাম

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৪০ হাজার ৩৩৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৯ হাজার ৪৩১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৬ হাজার ৬৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬০ হাজার ১৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে, সবশেষ গত ২৯ এপ্রিল সকালে দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২…
আরও বিস্তারিত!
পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ওমান সফর শেষ করে পুনরায় পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ফিরে এসেছেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে। আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা এবং চলমান সংঘাত নিরসনে তেহরানের কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে তার এই ঝটিকা সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। এর আগে শনিবার (২৫ এপ্রিল) ইসলামাবাদ ছাড়ার সময় আরাগচি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট করেছিলেন। সেখানে তিনি জানান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফসহ দেশটির শীর্ষ কর্মকর্তাদের কাছে তিনি ‘ইরান যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করার একটি কার্যকর রূপরেখা’ বা ফ্রেমওয়ার্ক তুলে ধরেছেন। পাকিস্তানের সঙ্গে এই আলোচনার মাধ্যমে ইরান মূলত একটি টেকসই শান্তি প্রক্রিয়ার পথ…
আরও বিস্তারিত!
bn_BD