সুন্দরবনে বাঘের সঙ্গে লড়াই করে সঙ্গীকে বাঁচিয়ে আনলেন মৌয়ালরা
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের পায়রাটুনি খাল এলাকায় মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের আক্রমণে বাবলু গাজী (৪৮) নামে এক মৌয়াল গুরুতর আহত হয়েছেন। তিনি শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মালেক গাজীর ছেলে। সঙ্গে থাকা মৌয়াল সূত্রে জানা যায়, রোববার (১০ মে) সকাল ৮টার দিকে মাঝি ইউসুফ গাজীর নেতৃত্বে একদল মৌয়াল সুন্দরবনের পায়রাটুনি খাল এলাকায় মধু ভাঙতে যান। হঠাৎ একটি বাঘ ঝোপের আড়াল থেকে এসে তার ওপর আক্রমণ চালায়। তার চিৎকারে সঙ্গে থাকা অন্য মৌয়ালরা হুঙ্কার দিয়ে লাঠি নিয়ে এগিয়ে এলে বাঘটি বনের মধ্যে পালিয়ে যায়।পরে আহত অবস্থায় সহকর্মী মৌয়ালদের সহযোগিতায় লোকালয়ে নিয়ে আসা হয়। প্রথমে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা…
