সারাদেশ

ঈদ যাত্রায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির চাপ

ঈদ যাত্রায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির চাপ

এবারের ঈদ যাত্রায় স্বস্তি প্রকাশ করছেন চালক ও যাত্রীরা। তারা বলছেন বিগত সময়ে ব্যস্ততম এই মহাসড়কে তীব্র যানজটের কবলে পড়ে ঘরমুখো মানুষদের দুর্ভোগে পড়লেও এবার সেই ভোগান্তি নেই। এদিকে এবারে যানজট মোকাবিলায় বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ এবং সড়ক ও জনপথ বিভাগ। দাউদকান্দি হাইওয়ে পুলিশের ওসি ইকবাল বাহার মজুমদার বলেন, এবারের ঈদযাত্রা হাইওয়ে পুলিশ চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। ঘরমুখো মানুষের ঈদযাত্রা আনন্দদায়ক করতে আমরা ২৪ ঘণ্টা মহাসড়কে অবস্থান করছি। আজ থেকে ঈদের ছুটি শুরু হলেও এখনো পর্যন্ত যানচলাচল স্বাভাবিক আছে। তবে মহাসড়কে পরিবহনের চাপ বেড়েছে। বিশেষ করে চট্টগ্রামমুখী লেনে। কুমিল্লা এশিয়ান পরিবহনের চালক আবুল কালাম বলেন, আজ থেকে…
আরও বিস্তারিত!
প্রধানমন্ত্রীর বাসভবন নিশ্চিত না হলেও, মন্ত্রী-প্রতিমন্ত্রীদের ৩৭ বাসা প্রস্তুত: উপদেষ্টা আদিলুর

প্রধানমন্ত্রীর বাসভবন নিশ্চিত না হলেও, মন্ত্রী-প্রতিমন্ত্রীদের ৩৭ বাসা প্রস্তুত: উপদেষ্টা আদিলুর

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য ৩৭টি বাসা প্রস্তুত আছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। তবে প্রধানমন্ত্রীর বাসভবন কোনটা হবে, সেটা এখনো নিশ্চিত করা হয়নি বলে জানিয়েছেন আদিলুর রহমান। মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য ৩৭টি বাসার কয়েকটিতে এখনো উপদেষ্টারা অবস্থান করছেন। তারা সরে গেলে নতুনদের জন্য আবার প্রস্তুত করা হবে বলে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সূত্র জানিয়েছে। এদিকে নির্বাচনের আগে থেকেই নতুন সরকারের প্রধানমন্ত্রীর জন্য বাসভবনের অনুসন্ধান শুরু করে অন্তর্বর্তী সরকার। সম্ভাব্য কয়েকটি স্থানও নির্ধারণ করা হয়। যার মধ্যে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাসহ শেরেবাংলা নগরের সংসদ ভবন এলাকার স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবন এবং প্রতিরক্ষা…
আরও বিস্তারিত!
নতুন এমপিদের বরণে প্রস্তুত হচ্ছে সংসদ ভবন

নতুন এমপিদের বরণে প্রস্তুত হচ্ছে সংসদ ভবন

গণ-অভ্যুত্থানের দেড় বছর পর নতুন সরকার ও সংসদ পেতে যাচ্ছে দেশ। নতুন এমপিদের বরণ করে নিতে প্রস্তুত হচ্ছে জাতীয় সংসদ ভবনও। আগামীকাল মঙ্গলবারের নতুন মন্ত্রীসভা ও সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে সংসদ ভবনকে প্রস্তুত করা হচ্ছে। কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে সেখানে। সংশ্লিষ্টরা জানান, আগাীকাল মঙ্গলবার সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। শপথবাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এরপর সংসদ ভবনের নবম তলায় সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী দল হিসেবে বিএনপির সংসদীয় দলের নেতা নির্বাচন করবেন শপথ নেওয়া সদস্যরা। পরে সংসদীয় দলের নেতা রাষ্ট্রপতির কাছে সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থা…
আরও বিস্তারিত!
জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন‍্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা

জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন‍্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা

জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে এনসিপির পক্ষে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেন। এ সময় জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি প্রফেসর আলী রীয়াজ, কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টা বলেন, ‘এনসিপি এই সনদে স্বাক্ষর করবে বলেই জাতির বিশ্বাস ছিল। আজকে সেই বিশ্বাস পূর্ণতা পেল, জুলাই জাতীয় সনদ পূর্ণতা পেল। এনসিপিকে ধন্যবাদ এই মহতি কাজে অংশগ্রহণের জন্য।’ তিনি বলেন, এই দলিল যেন নতুন বাংলাদেশকে মানবিক বাংলাদেশ হিসেবে গড়তে পদক্ষেপ…
আরও বিস্তারিত!
বিএনপির সরকার গঠনের প্রস্তুতিতে আ.লীগে স্বস্তি

বিএনপির সরকার গঠনের প্রস্তুতিতে আ.লীগে স্বস্তি

বিএনপি এখন সরকার গঠনের প্রস্তুতি পর্বে। এতেই আপাত স্বস্তি খুঁজে পেতে শুরু করেছে আওয়ামী লীগ। দলের একটি ক্ষুদ্র অংশ ইতোমধ্যে প্রকাশ্যে আসছে। কেউ কেউ দীর্ঘদিন পর নিজ এলাকায় ঘুরেও এসেছেন। যদিও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বেশির ভাগ নেতাকর্মী এখনও গ্রেপ্তার আতঙ্কে আছেন। সর্বশেষ গতকাল রোববার বিকেলে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে থেকে গ্রেপ্তার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দীন। এর আগে গত শনিবার দুপুরের পর জনা পাঁচেক রিকশা ও ভ্যানচালক এবং হকার রাজধানীতে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে জাতীয় পতাকা উড়িয়ে বঙ্গবন্ধু শেখ…
আরও বিস্তারিত!
বরগুনায় তালা ভেঙে আ’লীগ কার্যালয়ে নেতাকর্মীরা, টাঙালেন বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি

বরগুনায় তালা ভেঙে আ’লীগ কার্যালয়ে নেতাকর্মীরা, টাঙালেন বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি

জুলাই গণ–অভ্যুত্থানের পর পরিত্যক্ত থাকা বরগুনার বেতাগী উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের তালা ভেঙে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের স্থানীয় নেতা–কর্মীরা ঢুকেছেন। এ সময় তাঁরা কার্যালয়ের ভেতরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছবি টাঙান। এরপর দলীয় কার্যালয়ে সাইনবোর্ড টাঙানো হয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আজ সোমবার দুপুরের দিকে উপজেলার বেতাগী বাজারে এ ঘটনা ঘটে। এতে নেতৃত্ব দেন বেতাগী ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান নাদিম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিফাত সিকদার এবং উপজেলা ছাত্রলীগে সাবেক সাধারণ সম্পাদক মোস্থফা জামাল শামিম প্রমুখ। প্রত্যক্ষদর্শীরা জানান, কার্যালয়ের সামনে জড়ো হয়ে…
আরও বিস্তারিত!
অপারেশন ডেভিল হান্টে বাবা-ছেলে গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্টে বাবা-ছেলে গ্রেপ্তার

ঝালকাঠির নলছিটিতে পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’-এর আওতায় এক বাবা ও তার ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) ভোরে উপজেলার সুবিদপুর ইউনিয়নের গোদন্ডা গ্রামের নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম। গ্রেপ্তাররা হলেন— সুবিদপুর ইউনিয়ন কৃষকলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাজ্জাক সরদার এবং তার ছেলে একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. রাসেল সরদার। নলছিটি থানার ওসি আরিফুল আলম বলেন, ঝালকাঠি সদর থানায় দায়ের করা একটি মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। নলছিটি থানার ওসি আরিফুল আলম বলেন,…
আরও বিস্তারিত!
ঝিনাইদহ-৪ আসনে মনোনয়নপত্র কিনলেন স্বেচ্ছাসেবক দল নেতা ফিরোজ

ঝিনাইদহ-৪ আসনে মনোনয়নপত্র কিনলেন স্বেচ্ছাসেবক দল নেতা ফিরোজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র কিনেছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ। সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেন। ঝিনাইদহ-৪ আসনের সহকারী রির্টার্নিং কর্মকর্তা রেজওয়ানা নাহিদ বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম তোতা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠুসহ অন্যান্যরা। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ জানান, এখন পর্যন্ত তিনজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।…
আরও বিস্তারিত!
নির্বাচন পেছানোর চেষ্টা জনগণ মেনে নেবে না : আমীর খসরু

নির্বাচন পেছানোর চেষ্টা জনগণ মেনে নেবে না : আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কেউ যদি ব্যক্তি স্বার্থে জাতীয় নির্বাচন পেছানোর চেষ্টা করে, তা দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না। নির্বাচন নিয়ে একটি গোষ্ঠীর অনীহার কারণে জনগণের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম নগরীর র‍্যাডিসন ব্লু বে ভিউ হোটেলে আয়োজিত এক বাণিজ্য সংলাপ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আমীর খসরু। এ সময় তিনি সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতা, গণমাধ্যমে হামলা এবং বিভিন্ন হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে উদ্বেগ প্রকাশ করেন। তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, তার প্রত্যাবর্তন দল ও দেশের মানুষের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে। পাশাপাশি বিএনপি ক্ষমতায়…
আরও বিস্তারিত!
পটুয়াখালীতে কুকুরছানা পিটিয়ে হত্যার পর এলাকায় ক্ষোভ

পটুয়াখালীতে কুকুরছানা পিটিয়ে হত্যার পর এলাকায় ক্ষোভ

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লতাচাপলি ইউনিয়নের মম্বিপাড়া (সাধুর ব্রিজ) এলাকায় দুটি কুকুরছানা পিটিয়ে হত্যা করা হয়েছে। এ সময় আরও দুটি কুকুরছানা পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, কুকুরছানাগুলো সকালে একটি বাড়ির মুরগির বাচ্চা খেয়ে ফেললে ক্ষিপ্ত হয়ে সোনিয়া নামে এক নারী লাঠি দিয়ে আঘাত করে দুটি কুকুরছানা হত্যা করেন। তিনি ওই এলাকার বাসিন্দা আলমগীরের মেয়ে। ঘটনার পর এলাকায় ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দা ফাতিমা বলেন, ‘নিরীহ প্রাণীর ওপর এমন নিষ্ঠুরতা মেনে নেওয়া যায় না। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।’ আরেক বাসিন্দা সত্তার হাওলাদার বলেন, ‘মুরগি খাওয়ার অপরাধে…
আরও বিস্তারিত!
bn_BD