সারাদেশ

রেকর্ড মুনাফায় বাংলাদেশ শিপিং করপোরেশন

রেকর্ড মুনাফায় বাংলাদেশ শিপিং করপোরেশন

বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) ২০২৪–২৫ অর্থবছরে ৩০৬ কোটি ৫৬ লাখ টাকার নিট মুনাফা অর্জন করেছে, যা সংস্থাটির ৫৪ বছরের ইতিহাসে সর্বোচ্চ। এ মুনাফা থেকে শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ (ক্যাশ ডিভিডেন্ট) দেওয়ার সুপারিশ করেছে পরিচালনা পর্ষদ। সোমবার (২২ ডিসেম্বর) বেলা ১১টায় চট্টগ্রামের বোট ক্লাবে অনুষ্ঠিত বাংলাদেশ শিপিং করপোরেশনের ৪৮তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন বিএসসি পরিচালনা পর্ষদের সভাপতি ও নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। সভায় উপস্থিত ছিলেন নৌপরিবহণ মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন্নাহার চৌধুরী (এনডিসি), শেয়ারহোল্ডার এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা। এম সাখাওয়াত হোসেন বলেন, গত দেড় বছরে অন্তর্বর্তীকালীন সরকার…
আরও বিস্তারিত!
কৃষি জমি নিয়ে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

কৃষি জমি নিয়ে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় কৃষি জমি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের মান্দারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মান্দারকান্দি গ্রামের সামু ও আব্দুল হাইর সঙ্গে মুহিত মিয়ার দীর্ঘদিন ধরে কৃষি জমি এবং আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। ওই বিরোধের জের ধরেই সোমবার বিকেলে উভয় পক্ষের নারী-পুরুষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় উভয় পক্ষ পিকলসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ব্যবহার করে এবং ইটপাটকেল নিক্ষেপ করে। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। আহতদের উদ্ধার করে নবীগঞ্জ…
আরও বিস্তারিত!
বগুড়া প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির অনুমতি মেলেনি

বগুড়া প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির অনুমতি মেলেনি

নওগাঁ বিশ্ববিদ্যালয়কে দুটি অনুষদের অধীনে দুটি বিভাগ খুলে শিক্ষার্থী ভর্তির অনুমতি দেওয়া হলেও বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এ ব্যাপারে অনুমোদন পায়নি। এতে শিক্ষার্থী ও অভিভাবক ও শিক্ষানুরাগীদের মাঝে হতাশা দেখা দিয়েছে। এর আগে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) দুটি বিশ্ববিদ্যালয়কে পাঁচটি বিভাগের প্রস্তাবনা জমা দিতে নির্দেশ দিয়েছিল। সে অনুযায়ী কর্তৃপক্ষ বিভাগ খোলার প্রস্তাব দেয়। ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের অতিরিক্ত পরিচালক ড. মো. মহিবুল আহসান স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়, বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত বিভাগগুলোর ল্যাবরেটরি, অবকাঠামোসহ অন্যান্য সুবিধা সরেজমিন পরিদর্শনের পরই অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হবে। সেই পর্যবেক্ষণের ভিত্তিতে বিভাগ অনুমোদন এবং শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু করার…
আরও বিস্তারিত!
বিধবা রাজিয়ার পাশে চট্টগ্রামের ডিসি

বিধবা রাজিয়ার পাশে চট্টগ্রামের ডিসি

কক্সবাজারের টেকনাফের বাসিন্দা বিধবা রাজিয়া বেগমের দুটি কিডনি সম্পূর্ণ বিকল হয়ে যাওয়ায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে পৌঁছেছেন। চিকিৎসকদের মতে, সপ্তাহে অন্তত তিনবার ডায়ালাইসিস করা তার বেঁচে থাকার একমাত্র উপায়। কিন্তু কক্সবাজারে সরকারি ডায়ালাইসিসের কোনো ব্যবস্থা না থাকায় এবং বেসরকারি হাসপাতালে প্রতিবার ৬ হাজার টাকা খরচ বহন করতে না পেরে চরম বিপাকে পড়ে পরিবারটি। অর্থাভাবে নিয়মিত ডায়ালাইসিস করতে না পারায় রাজিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। এমন সংকটময় মুহূর্তে নিরুপায় হয়ে তার ভাই, কলেজ শিক্ষার্থী ওমর ফারুক গত ৯ ডিসেম্বর চট্টগ্রামে যান। তিনি সাক্ষাৎ করেন সারাদেশে ‘মানবিক ডিসি’ হিসেবে পরিচিত চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সঙ্গে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে…
আরও বিস্তারিত!
বগুড়া-৭ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র উত্তোলন

বগুড়া-৭ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র উত্তোলন

বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসন থেকে দ্বিতীয় দফায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ১টার দিকে গাবতলী উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। রিটার্নিং কর্মকর্তার পক্ষে মোহাম্মদ হাফিজুর রহমানের কাছ থেকে মনোনয়নপত্র গ্রহণ করেন দলীয় নেতারা। এ সময় বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু বলেন, ২০২৬ সালের জাতীয় নির্বাচনে বেগম খালেদা জিয়া অংশ নেবেন। তিনি এই আসন থেকে টানা তিনবার নির্বাচিত হয়েছেন। এবারও বিপুল ভোটে তাকে বিজয়ী করতে নেতাকর্মীরা প্রস্তুত রয়েছেন। মনোনয়নপত্র যথাসময়ে জমা দেওয়া হবে বলেও জানান তিনি। গাবতলী…
আরও বিস্তারিত!
জুলাইয়ে শিক্ষার্থীদের দমনে অর্থ জোগানদাতার শাস্তির দাবিতে মানববন্ধন

জুলাইয়ে শিক্ষার্থীদের দমনে অর্থ জোগানদাতার শাস্তির দাবিতে মানববন্ধন

জুলাই আন্দোলনে ফ্যাসিবাদী শেখ হাসিনার শিক্ষার্থীদের হত্যার মিশনে যারা অর্থ জোগান দিয়ে সাহায্য করেছেন তাদের গ্রেপ্তার ও শাস্তির দাবি তোলা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে ‘ফ্যাসিবাদবিরোধী শক্তির ব্যানারে’ এক মানববন্ধন থেকে এমন দাবি তোলা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, ঢাকা দক্ষিণের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস এবং গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মাধ্যমে জুলাই আন্দোলন দমনে ঢাকা এবং গাজীপুরে অনেক বড় ব্যবসায়ীরা অর্থ সরবরাহ করেছেন। মানববন্ধনে অংশ নেওয়া জুলাই আন্দোলনকারী ইশতিয়াক বলেন, ফ্যাসিবাদের দোসররা খুনি হাসিনার সঙ্গে বিভিন্ন দেশে সফর করেছেন এবং এখনো দেশের বাইরে গিয়ে শেখ পরিবারের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন। দেশকে অস্থিতিশীল করতে…
আরও বিস্তারিত!
সাতক্ষীরা সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার

সাতক্ষীরা সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় সাতক্ষীরা সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের বিভিন্ন স্থানে বসানো হয়েছে চেকপোস্ট। জোরদার করা হয়েছে তল্লাশি কার্যক্রম। বিজিবি জানিয়েছে, সংঘটিত অপরাধে জড়িত দুষ্কৃতকারীকে আটক এবং সীমান্ত অতিক্রম রোধকল্পে সাতক্ষীরা সীমান্তে কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদারকল্পে নিয়মিত টহল/চেকপোস্টের পাশাপাশি অতিরিক্ত টহল এবং তল্লাশি চেকপোস্ট বৃদ্ধি করা হয়েছে। বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে বিজিবির দায়িত্বশীল সূত্র জানায়, খুলনার ঘটনার সঙ্গে জড়িতরা যেন বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যেতে না পারে, সে লক্ষ্যে বিজিবির যশোর রিজিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা,…
আরও বিস্তারিত!
আবেগে পড়ে মনোনয়ন ফরম কিনেছি, আমি দুঃখিত : সাক্কু

আবেগে পড়ে মনোনয়ন ফরম কিনেছি, আমি দুঃখিত : সাক্কু

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৬ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি থেকে বহিষ্কৃত নেতা মনিরুল হক (সাক্কু)। সোমবার (২২ ডিসেম্বর) জরুরি সংবাদ সম্মেলন করে তিনি বলেছেন, আবেগে পড়ে মনোনয়ন ফরম কিনেছি। আমি ধানের শীষের পক্ষের লোক। আমাদের প্রিয় নেতা মনিরুল হক চৌধুরীকে বিজয়ী করতে কাজ করছি, কাজ করেও যাব। নমিনেশন কেনার পর আমি চিন্তা করলাম কাজটা ঠিক করিনি।’ সোমবার দুপুর পৌনে ১২টার দিকে নগরের নানুয়ার দিঘির পাড়ে অবস্থিত নিজ বাসভবনে জরুরি সংবাদ সম্মেলন ডেকে এ কথা বলেন মনিরুল হক। তবে, এই মনোনয়ন ফরম কেনাটা আমার ভুল হয়েছে, দুঃখিত। আমি এই মনোনয়নপত্র…
আরও বিস্তারিত!
নবী মুহাম্মদকে লক্ষ্য করে অনলাইনে লেখালেখির কারণে ক্ষোভ বৃদ্ধি পাওয়ায় কর্তৃপক্ষ সতর্ক রয়েছে

নবী মুহাম্মদকে লক্ষ্য করে অনলাইনে লেখালেখির কারণে ক্ষোভ বৃদ্ধি পাওয়ায় কর্তৃপক্ষ সতর্ক রয়েছে

গতকাল রাজধানীতে জনতা সমবেত হয়ে আফজাল হোসেনের একটি ব্লগ পোস্টের নিন্দা জানিয়েছে যেখানে নবী মুহাম্মদ এবং বাংলাদেশের বিশিষ্ট ধর্মীয় সংগঠনগুলিকে শিশু যৌন নির্যাতনকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে। যে নিবন্ধটি https://thefreespeech.net -এ প্রকাশিত হয় তাতে বেশ কয়েকটি ইসলামী গোষ্ঠীকে যৌন নির্যাতনের জন্য নবী মুহাম্মদের পুরানো শিক্ষা ব্যবহার করার অভিযোগ করা হয়েছে। প্রতিবাদকারীরা ভবিষ্যদ্বাণীপূর্ণ হাদিস প্রত্যাখ্যান এবং নবীর চরিত্রের উপর আক্রমণকে ধর্ম অবমাননা বলে নিন্দা করেছেন। কর্মকর্তারা বর্তমানে মূল্যায়ন করছেন যে নিবন্ধটি ডিজিটাল-বক্তৃতা বা জনশৃঙ্খলা আইন লঙ্ঘন করে কিনা।
আরও বিস্তারিত!
সোনারগাঁওয়ের নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

সোনারগাঁওয়ের নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা তায়েব শিকদারকে নারায়ণগঞ্জ ডিবি ও সোনারগাঁ থানা পুলিশের যৌথ অভিযানে গ্রেপ্তার করেছে। তায়েব শিকদার উপজেলার জামপুর ইউনিয়নের পাকুন্ডা এলাকার আলাউদ্দিন শিকদারের ছেলে।সে জামপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী ছিলেন। সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর এলাকা থেকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে সোনারগাঁ থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতের ঘটনা মামলা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ওসি মো. মহিবুল্লাহ। পুলিশ জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তার নেতৃত্বে হামলা করে। কাঁচপুর, সিদ্ধিরগঞ্জ ও সাইনবোর্ড এলাকায় কয়েকজন ছাত্রজনতা নিহত হয়। ছাত্রজনতা হত্যা মামলার সে আসামী। সোমবার সন্ধ্যায় নিষিদ্ধ ছাত্রলীগ মহাসড়কে সরকার বিরোধী মিছিল করার প্রস্তুতি নিচ্ছিল। গোপন…
আরও বিস্তারিত!
bn_BD