শরীফ ওসমান হাদিকে হত্যাচেষ্টা: সিলেট সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা বিজিবির
শুক্রবার রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত ১২ ডিসেম্বর অজ্ঞাত আততায়ী সন্ত্রাসীর গুলিতে গুরুতর আহত হন শরীফ ওসমান হাঁদী। বর্তমানে তিনি ঢাকার এভারকেয়ার হাসপাতালে মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তার দ্রুত সুস্থতার জন্য বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দোয়া ও সহমর্মিতা প্রকাশ করছেন। এই ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে ব্যাপক উদ্বেগ ও প্রতিক্রিয়া তৈরি হয়েছে। উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী অভিযুক্তরা যেন কোনোভাবেই দেশ ছেড়ে পালাতে না পারে, সে লক্ষ্যে বাংলাদেশ…
