উখিয়ায় হত্যা মামলায় বিএনপি–ছাত্রদল নেতাসহ ১০ জন আসামি
কক্সবাজারের উখিয়ায় ছেলেকে বাঁচাতে গিয়ে সন্ত্রসীদের হামলায় মায়ের মৃত্যুর ঘটনায় অবশেষে ৪৮ ঘণ্টা পর মামলা দায়ের হয়েছে। মামলায় স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীসহ ১০ জনকে আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে আসামি করা হয়েছে। সোমবার রাত ৮টার দিকে নিহত ছৈয়দা খাতুনের ছেলে আব্দুর রহমান বাদী হয়ে উখিয়া থানায় মামলা দায়ের করেন। ছৈয়দা খাতুন (৫৫) উপজেলার রাজাপালং ইউনিয়নের টাইপালং গ্রামের বাসিন্দা এবং স্থানীয় সব্বির আহমেদের স্ত্রী। মামলার এজাহার সূত্রে জানা যায়, শনিবার রাতে টাইপালং গ্রামে পূর্ববিরোধের জেরে একদল ব্যক্তি আব্দুর রহমানের ওপর হামলা চালায়। এ সময় ছেলেকে রক্ষা করতে এগিয়ে এলে ছৈয়দা খাতুনকে পিটিয়ে হত্যা করেন তারা। মামলায়…
