শীর্ষ নিউজ

শায়েস্তাগঞ্জে ১২০ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি

শায়েস্তাগঞ্জে ১২০ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি

সমিতির সভাপতি বৃট্টিশ কাউন্সিল মোহাম্মদ আব্দুল আহাদ সুমনের সভাপতিত্বে ও শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল হাসানের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সমিতির উপদেষ্টা প্রকৌশলী এম এ মুমিন চৌধুরী বুলবুল, উপজেলা ভাইস চেয়ারম্যান আ স ম আফজল আলী, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব সভাপতি মঈনুল হাসান রতন, সমিতির অর্থ সম্পাদক সাইদুর রহমান মীর প্রমুখ। বক্তারা বলেন, এই সমিতির সদস্যরা ইংল্যান্ডে কঠোর পরিশ্রম করে অর্থ উপার্জন করে তাদের পরিবারের বরণপোষন করেও এলাকার মানুষের শিক্ষা, চিকিৎসা, দ্রারিদ্র বিমোচণে কাজ করে যাচ্ছেন। এই ধরনের কার্যক্রম অত্যাহত রাখার জন্য সমিতির কাছে প্রত্যাশা রাখেন বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা। পরে প্রত্যেক শিক্ষার্থীকে ১ হাজার টাকা করে ১২০ জনকে ১ লক্ষ…
আরও বিস্তারিত!
৫০২ ভরি স্বর্ণ ও সম্পদের উৎস জানালেন নিপুণ রায়

৫০২ ভরি স্বর্ণ ও সম্পদের উৎস জানালেন নিপুণ রায়

হলফনামা অনুযায়ী নিপুণ রায়ের নিজের নামে রয়েছে ৫০২ ভরি সোনা ও অন্যান্য মূল্যবান ধাতুর গয়না। তার স্বামী অমিতাভ রায়ের নামেও রয়েছে একই ধরনের আরও ১০০ ভরি গয়না। নিপুণ রায়ের বিবরণীতে থাকা ৫০২ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে কয়েকদিন ধরেই আলোচনা চলছে। অবশেষে বিষয়টি নিয়ে কথা বলেছেন তিনি। রোববার দুপুরে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে নিপুণ রায় বলেন, আমার নিজ পরিবার ও শ্বশুরবাড়ি—এই দুই পরিবার ভগবানের দান। জন্ম-মৃত্যু-বিয়ে—এগুলো তো ভগবানের দান। সেই দিক থেকে আমি রাজকপালী। নিপুণ রায় চৌধুরী জানান, বিয়ের আগে, বিয়ের সময় ও পরবর্তীতে যে উপহারসামগ্রী পিতৃকূল, মাতৃকূল, শ্বশুরবাড়ি, আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব ও পরিজনের কাছ থেকে পেয়েছেন সেটি হলফনামায় তিনি ঘোষণা করেছেন। তিনি…
আরও বিস্তারিত!
কূটনৈতিক অচলাবস্থার জন্য ট্রাম্পের নৌ অবরোধ দায়ী: ইরান

কূটনৈতিক অচলাবস্থার জন্য ট্রাম্পের নৌ অবরোধ দায়ী: ইরান

শান্তি আলোচনায় অচলাবস্থা এবং হরমুজ প্রণালী বন্ধ থাকার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন ইরানি কর্মকর্তারা। তারা বলেছেন, তেহরান কখনও ওয়াশিংটনের ‘ধমক’-এর কাছে নতি স্বীকার করবে না।ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ বলেছেন, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের মধ্যে হরমুজ প্রণালী খুলে দেয়া সম্ভব নয়। জায়নিস্টদের যুদ্ধংদেহী মনোভাব এবং প্রকাশ্য যুদ্ধবিরতি লঙ্ঘনের কারণে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেয়া ‘অসম্ভব’ হয়ে পড়েছে।
আরও বিস্তারিত!

তথ্য গোপন করে কেন্দ্র সচিবের দায়িত্ব পালন, চাঁদপুরে প্রধান শিক্ষককে অব্যাহতি

জানা গেছে, গত সোমবার ফরাক্কাবাদ ডিগ্রি কলেজের প্রভাষক মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন চাঁদপুর জেলা প্রশাসকের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয়, কুমিল্লা শিক্ষা বোর্ডের নীতিমালা অনুযায়ী- কোনো শিক্ষক বা কর্মকর্তার সন্তান এসএসসি পরীক্ষার্থী হলে তিনি কেন্দ্র সচিব বা পরীক্ষা পরিচালনা কমিটিতে দায়িত্ব পালন করতে পারেন না। তার বিরুদ্ধে অভিযোগ, কেন্দ্র সচিব মো. ইলিয়াছ মিয়ার মেয়ে রাইসা অরিন আনিকা চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী। সে চাঁদপুর আল আমিন একাডেমির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। এই তথ্য গোপন রেখে ইলিয়াছ মিয়া কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন, যা বোর্ডের বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন। লিখিত অভিযোগ পাওয়ার পর প্রাথমিক সত্যতা যাচাই করে দ্রুত ব্যবস্থা…
আরও বিস্তারিত!
জামায়াত আমিরের বাসায় তারেক রহমান

জামায়াত আমিরের বাসায় তারেক রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের বাসায় গেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রোববার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে বিএনপির চেয়ারম্যান রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াতের আমিরের বাসায় প্রবেশ করেন। মূলত সৌজন্য সাক্ষাৎ করতেই জামায়াতের আমিরের বাসায় গেছেন বিএনপির চেয়ারম্যান। সেখানে কুশলাদি বিনিময় ছাড়াও সমসাময়িক বিষয়গুলো গুরুত্ব পেতে পারে বলে দলগুলোর নেতারা জানিয়েছেন। এরপর রাত আটটার দিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাওয়ার কথা রয়েছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের।
আরও বিস্তারিত!
নতুন এক লাখ ১৩ হাজার রোহিঙ্গার অনুপ্রবেশ

নতুন এক লাখ ১৩ হাজার রোহিঙ্গার অনুপ্রবেশ

মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে গত শনিবার পর্যন্ত নতুন করে ১ লাখ ১৩ হাজার রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে। ইতোমধ্যে যৌথভাবে তাদের আঙুলের ছাপও নিয়েছে বাংলাদেশ ও জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশন (ইউএনএইচসিআর)। এদের নিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া মোট রোহিঙ্গার সংখ্যা দাঁড়াল অন্তত ১৩ লাখ ১৩ হাজারে। তবে নতুন আসা রোহিঙ্গাদের আইরিশের মাধ্যমে পরিচয় শনাক্তের অনুমতি এখনও দেয়নি সরকার।    নতুন আসা রোহিঙ্গাদের আবাসস্থলের ব্যবস্থা করতে বাংলাদেশকে চিঠি দিয়েছে ইউএনএইচসিআর। গত সপ্তাহে তারা শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) কার্যালয়কে এ চিঠি দেয়। গতকাল রোববার রাতে সংশ্লিষ্ট একটি দায়িত্বশীল সূত্র সমকালকে এ তথ্য নিশ্চিত করে।  সূত্র জানায়, ২০২৩ সালের নভেম্বর থেকে শনিবার পর্যন্ত দেড় বছরে…
আরও বিস্তারিত!
মাদককাণ্ডে যুক্তের বিষয়ে মুখ খুললেন তানজিন তিশা

মাদককাণ্ডে যুক্তের বিষয়ে মুখ খুললেন তানজিন তিশা

ছোটপর্দার অভিনেত্রী তানজিন তিশা। সম্প্রতি মাদক সম্পৃক্ততায় চারজন অভিনেত্রীর নাম উঠে আসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিশেষ অনুসন্ধানে। যেখানে ছিল তিশার নামও। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা ব্যাপক আলোচনা-সমালোচনা করেছেন। তখন বিষয়টি নিয়ে চুপ ছিলেন তিশা। জানাননি কোনো প্রতিক্রিয়া। তবে এবার মাদকের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগের বিষয়ে মুখ খুললেন এ অভিনেত্রী। সম্প্রতি সিজেএফবি ২৩তম পারফর্মেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এক ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন তানজিন তিশা। যেখানে মাদক সম্পৃক্ততায় যুক্ত থাকার বিষয়ে নিউজ করায় সাংবাদিকদের উদ্দেশ্য তিনি বলেন, ‘কিছু সাংবাদিক ভাইদের বলতে চাই যে যাচাই-বাছাই না করে সত্য মিথ্যা না জেনে নিউজ করবেন না। মাঝেমধ্যেই যখন একজন আর্টিস্টকে নিয়ে একটা লিখেন তখন আপনাদের…
আরও বিস্তারিত!
কয়েক শ যুদ্ধবন্দী বিনিময় করল রাশিয়া ও ইউক্রেন

কয়েক শ যুদ্ধবন্দী বিনিময় করল রাশিয়া ও ইউক্রেন

রাশিয়া ও ইউক্রেন কয়েক শ যুদ্ধবন্দী বিনিময় করেছে। সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) মধ্যস্থতায় এই বন্দিবিনিময় হয়েছে। রাশিয়া ও ইউক্রেনের কর্মকর্তারা গতকাল সোমবার বিষয়টি নিশ্চিত করেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির হাতে থাকা ১৫০ জন ইউক্রেনীয় সেনাকে সমসংখ্যক রুশ সেনার বিনিময়ে হস্তান্তর করা হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ১৮৯ ইউক্রেনীয় সেনা দেশে ফিরেছেন। তিনি আরও বলেন, মুক্তি পাওয়া সেনাদের মধ্যে আজভস্তাল ও মারিউপোল, চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ও স্নেক আইল্যান্ডের সুরক্ষাকারীরা ছিলেন। মুক্ত ইউক্রেনীয় সেনারা উত্তর ইউক্রেনের একটি এলাকায় পরিবারের সঙ্গে মিলিত হন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন বিবিসির সাংবাদিকেরা। মুক্তি পাওয়া আনাতোলি বলেন, তিনি অভিভূত। ২০২২ সালে ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর…
আরও বিস্তারিত!
কোটি টাকার থিম সংয়ে অর্চিতা স্পর্শিয়া!

কোটি টাকার থিম সংয়ে অর্চিতা স্পর্শিয়া!

অনেকটাই চমকে দিলেন অর্চিতা স্পর্শিয়া। জানান দিলেন কোটি টাকার থিম সংয়ে তার উপস্থিতির কথা। শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকালে অভিনেত্রী প্রকাশ করেছেন একটি স্থিরচিত্র। যেটি ধারণ করা হয়েছে সেই থিম সংয়ের সেট থেকে। ক্যাপশনে লিখে দেন, ‘লোডিং...। ঢাকা ক্যাপিটালস!’ জানান দিলেন, আসন্ন বিপিএল আসরে তার চোখ ধাঁধানো উপস্থিতির খবর। স্পর্শিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শুটিং শেষ। ৩০ ডিসেম্বর প্রকাশ পাচ্ছে আমাদের দলের থিম সং। আমি মনে করি, এবারের আসরে সেরা থিম সং হতে যাচ্ছে এটি। আর দল হিসেবেও আমরা অর্জন করবো শ্রেষ্ঠত্বের ট্রফি।’ অনেকেই জানেন, তবু বলা। ঢাকা ক্যাপিটালস-এর মাধ্যমে প্রথমবার বিপিএল আসরে যুক্ত হলেন ঢালিউডের প্রধান নায়ক শাকিব খান। তার নেতৃত্বে…
আরও বিস্তারিত!
একই স্থানে ১১ ভারতীয়র মরদেহ

একই স্থানে ১১ ভারতীয়র মরদেহ

জর্জিয়ার গুদাউরি স্কি-রিসোর্ট থেকে ১১ জন ভারতীয় নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সেখান থেকে জর্জিয়ার এক নাগরিকের মরদেহও উদ্ধার করা হয়। ১১ জন ভারতীয়ই ভারতীয় এক রেস্তোরাঁয় কাজ করতেন বলে ধারণা করা হচ্ছে। জর্জিয়ান পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। জর্জিয়ার সংবাদমাধ্যম জানায়, রাজধানী টিবিলিসিতে অবস্থিত ভারতীয় দূতাবাস ইতোমধ্যে বিবৃতি দিয়ে গভীর শোক ব্যক্ত করেছে। বিবৃতিতে বলা হয়, টিবিলিসিতে অবস্থিত ভারতীয় দূতাবাস গুদাউরিতে ১১ জন ভারতীয় নাগরিকের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ। তাদের পরিবারের জন্য রইলো আমাদের গভীর সমবেদনা। স্থানীয় কর্তৃপক্ষের সাথে মিলে আমরা বর্তমানে মরদেহ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করছি। পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে, যাতে তাদের সর্বোচ্চ সহযোগিতা করা যায়। ককেশাস…
আরও বিস্তারিত!
bn_BD