রাজনীতি

আজ সন্ধ্যায় চরমোনাই পীরের বাসায় যাচ্ছেন তারেক রহমান

আজ সন্ধ্যায় চরমোনাই পীরের বাসায় যাচ্ছেন তারেক রহমান

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিমের বাসায় যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ সোমবার সন্ধ্যায় তিনি চরমোনাই পীরের বাসায় যাবেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করে জানান, তারেক রহমান আজ সন্ধ্যায় মুফতি সৈয়দ রেজাউল করিমের বাসায় যাবেন। এর আগে, গতকাল রোববার সন্ধ্যায় জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমানের বসুন্ধরার বাসায় যান বিএনপির চেয়ারম্যান। সেখান থেকে পরে বেইলি রোডে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যান তিনি।
আরও বিস্তারিত!
জামায়াত আমিরের বাসায় তারেক রহমান

জামায়াত আমিরের বাসায় তারেক রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের বাসায় গেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রোববার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে বিএনপির চেয়ারম্যান রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াতের আমিরের বাসায় প্রবেশ করেন। মূলত সৌজন্য সাক্ষাৎ করতেই জামায়াতের আমিরের বাসায় গেছেন বিএনপির চেয়ারম্যান। সেখানে কুশলাদি বিনিময় ছাড়াও সমসাময়িক বিষয়গুলো গুরুত্ব পেতে পারে বলে দলগুলোর নেতারা জানিয়েছেন। এরপর রাত আটটার দিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাওয়ার কথা রয়েছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের।
আরও বিস্তারিত!
প্রেসিডিয়াম সদস্যসহ জাপার ১৪ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

প্রেসিডিয়াম সদস্যসহ জাপার ১৪ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

ঠাকুরগাঁও, কুড়িগ্রাম ও লালমনিরহাটের সংসদীয় আসনে ১৪ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রাণীশংকৈল) আসনে সবচেয়ে বড় চমক দেখিয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও পাঁচবারের সাবেক সংসদ সদস্য হাফিজউদ্দীন আহম্মেদ। বিভিন্ন নির্বাচনে পাঁচবার বিজয়ী হওয়া এই নেতার এবার জামানত বাজেয়াপ্ত হয়েছে। হাফিজউদ্দীন ছাড়াও গণঅধিকার পরিষদ, ইসলামী আন্দোলন ও স্বতন্ত্র প্রার্থীসহ আরও সাত প্রার্থী এই আসন থেকে তাদের জামানত হারিয়েছেন। কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের পরিস্থিতিও ছিল ঠাকুরগাঁওয়ের মতোই নজিরবিহীন। গত ২৫ বছর ধরে জাতীয় পার্টির দখলে থাকা এই আসনটি এবার তাদের কবজা থেকে পুরোপুরি মুক্ত হয়েছে। জামায়াতে ইসলামীর প্রার্থী মাহবুবুল আলম সালেহীর বিজয়ের বিপরীতে জাতীয় পার্টির প্রার্থী আব্দুস সোবাহান পেয়েছেন…
আরও বিস্তারিত!
বিএনপির সরকার গঠনের প্রস্তুতিতে আ.লীগে স্বস্তি

বিএনপির সরকার গঠনের প্রস্তুতিতে আ.লীগে স্বস্তি

বিএনপি এখন সরকার গঠনের প্রস্তুতি পর্বে। এতেই আপাত স্বস্তি খুঁজে পেতে শুরু করেছে আওয়ামী লীগ। দলের একটি ক্ষুদ্র অংশ ইতোমধ্যে প্রকাশ্যে আসছে। কেউ কেউ দীর্ঘদিন পর নিজ এলাকায় ঘুরেও এসেছেন। যদিও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বেশির ভাগ নেতাকর্মী এখনও গ্রেপ্তার আতঙ্কে আছেন। সর্বশেষ গতকাল রোববার বিকেলে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে থেকে গ্রেপ্তার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দীন। এর আগে গত শনিবার দুপুরের পর জনা পাঁচেক রিকশা ও ভ্যানচালক এবং হকার রাজধানীতে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে জাতীয় পতাকা উড়িয়ে বঙ্গবন্ধু শেখ…
আরও বিস্তারিত!
স্বাধীনতাকে সুসংহত না করা মানেই পরাধীনতা: সালাহউদ্দিন আহমদ

স্বাধীনতাকে সুসংহত না করা মানেই পরাধীনতা: সালাহউদ্দিন আহমদ

স্বাধীনতাকে সুসংহত করতে না পারলে সেটা হবে পরাধীনতা বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সোমবার (১৫ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় বক্তৃতায় তিনি এই মন্তব্য করেন। সালাউদ্দিন আহমদ বলেন, ২৪-এর গণ-অভ্যুত্থানের পর যদি জনগণ নিষ্ক্রিয় হয়ে যায়, তবে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকীকরণ করা যাবে না তিনি বলেন, বর্তমানে দেশের গণতান্ত্রিক সংগ্রামকে অপমানিত করার চেষ্টা চলছে এবং গণতন্ত্রে উত্তরণ যেন সহজে না হয়, সেজন্য বহুমাত্রিক ষড়যন্ত্র চলছে। আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জুলাইযোদ্ধা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর আক্রমণকারীকে চিহ্নিত করা গেছে, সে আওয়ামী লীগের লোক। অথচ একটি পক্ষ…
আরও বিস্তারিত!
এমন আশঙ্কা আরও দেখছেন মির্জা ফখরুল

এমন আশঙ্কা আরও দেখছেন মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের মানুষ যখন স্বপ্ন দেখছে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের ঠিক তখনই বাংলাদেশের শত্রুরা হত্যাকাণ্ডে মেতে উঠেছে। গত পরশু যে ঘটনা ঘটেছে (ওসমান হাদির ওপর হামলা) আমরা তার তীব্র নিন্দা জানিয়েছি। আমরা আশঙ্কা করছি যে, এ রকম আরও ঘটনা ঘটতে পারে।’ রোববার সকালে রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ‘যখন পাক হানাদার বাহিনীর জয় অসাধ্য হয়ে উঠেছিল, চতুর্দিক থেকে যখন মুক্তিবাহিনী ঢাকা ঘিরে ফেলেছে; সেই সময় পাক হানাদার বাহিনী বাংলাদেশের সমস্ত মেধাকে বিনষ্ট করে দেওয়ার জন্য দোসরদের সঙ্গে যোগসাজশ…
আরও বিস্তারিত!
পারস্পরিক আক্রমণ বন্ধে রাজি তিন দল

পারস্পরিক আক্রমণ বন্ধে রাজি তিন দল

জুলাইযোদ্ধা শরিফ ওসমান হাদির ওপর প্রাণঘাতী হামলাতেও বিএনপি-জামায়াতে ইসলামী পরস্পরকে যেভাবে দোষারোপ করছে, তাতে উদ্বিগ্ন সরকার। নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিরোধে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনমুখী দলগুলোকে পারস্পরিক বিরোধ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপি, জামায়াত ও এনসিপি নেতাদের সঙ্গে বৈঠকে সরকারপ্রধানের আহ্বানে সাড়া দিয়েছে দলগুলো। দলগুলোর নেতারা হাদির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বৈঠকে বলেছেন, পরস্পরকে দোষারোপ থেকে বিরত থাকতে হবে। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, দলীয় স্বার্থে একে অন্যকে প্রতিপক্ষ বানিয়ে ফেলেছি। এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, দলগুলোর টানাপোড়েনে আ প্রধান উপদেষ্টার প্রেস…
আরও বিস্তারিত!
আমরা উচ্চকক্ষে পিআরের পক্ষে, নিম্ন কক্ষে নই: সারজিস আলম

আমরা উচ্চকক্ষে পিআরের পক্ষে, নিম্ন কক্ষে নই: সারজিস আলম

সোমবার (১৩ অক্টোবর) জামালপুর জেলা পরিষদ মিলনায়তনে এনসিপির জেলা ও উপজেলা কমিটির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সারজিস আলম বলেন, ‘উচ্চকক্ষে যদি পিআর কার্যকর হয় এবং সফলতা পায়, ভবিষ্যতে মানুষ সিদ্ধান্ত নেবে নিম্নকক্ষেও তা প্রযোজ্য হবে কি না। তবে এই মুহূর্তে আমরা কেবল উচ্চকক্ষে পিআরের পক্ষে স্পষ্ট অবস্থান নিচ্ছি।’ তিনি আরও বলেন, বিচার, সংস্কার ও জুলাই সনদের অগ্রগতি সন্তোষজনকভাবে এগোলেই গণতান্ত্রিক ধারায় ফেরার পথ সুগম হবে। সেক্ষেত্রে একটি স্বচ্ছ নির্বাচন প্রত্যাশা করছে এনসিপি। এনসিপিকে সংগঠিত করে তুলতে কাজ চলছে জানিয়ে সারজিস বলেন, ‘সাংগঠনিকভাবে যত শক্তিশালী হবো, ততই সংসদে জনগণের প্রতিনিধিত্বের হার বাড়বে।’ আগামী জাতীয় সংসদ…
আরও বিস্তারিত!
শাপলা প্রতীক না পেলে নিবন্ধন নেবে না এনসিপি: সারোয়ার তুষার

শাপলা প্রতীক না পেলে নিবন্ধন নেবে না এনসিপি: সারোয়ার তুষার

সারোয়ার তুষার বলেন, ইসি সচিবের আচরণ স্বৈরাচারী। শাপলা প্রতীক অবশ্যই দিতে হবে কমিশনকে। প্রতীক দেওয়া নিয়ে নির্বাচনে কোনো জটিলতা তৈরি হলে তার দায় কমিশনকেই নিতে হবে। তিনি আরও বলেন, ইসির সিদ্ধান্তে কোনো আইনি ভিত্তি নেই। ইসি চাইলেই শাপলা তালিকাভুক্ত করতে পারে। অন্যদিকে, দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সামাজিক মাধ্যম ফেসবুকে বলেছেন, এনসিপি শাপলা পাবে প্রসঙ্গত, শাপলা প্রতীক পেতে অনড় অবস্থানে রয়েছে এনসিপি। এ নিয়ে ইসির সঙ্গে একাধিকবার বৈঠক ও চিঠি দিয়েছে দলটি। বিভিন্ন সময় এনসিপি নেতারা তাদের বক্তব্যে হুঁশিয়ারি দিয়েছেন, প্রয়োজনে এই প্রতীক পেতে তারা লড়বেন রাজপথে। পাশাপাশি নির্বাচনে অংশগ্রহণের বিষয়েও পুনর্বিবেচনা করবেন।
আরও বিস্তারিত!
নজরুল ইসলাম খান হাসপাতালে ভর্তি

নজরুল ইসলাম খান হাসপাতালে ভর্তি

শায়রুল কবির জানান, মঙ্গলবার দুপুরে নজরুল ইসলাম খানকে সিটি স্ক্যান করা হয়েছে। বুধবার আরো কয়েকটি পরীক্ষা শেষে বৃহস্পতিবার একটি অপারেশন করার কথা রয়েছে। পরিবার ও দলের পক্ষ থেকে নজরুল ইসলাম খানের সুস্থতায় দোয়া চাওয়া হয়েছে বলেও জানিয়েছেন শায়রুল কবির খান।
আরও বিস্তারিত!
bn_BD