জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই নেত্রী
রাত ৮টার দিকে শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান তার জামিন মঞ্জুর করেন। আদালত সূত্র জানায়, পাঁচ হাজার টাকা মুচলেকায় পুলিশ রিপোর্ট না দেয়া পর্যন্ত তার জামিন বহাল থাকবে। আসামি পক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে আজ বিকেলে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেছিলেন। তখন দেড় মাসের কন্যাসন্তান কাইফা ইসলাম সিমরানকে বুকে নিয়ে ও পেটে বেল্ট বাঁধা অবস্থায় কাঁদতে কাঁদতে কারাগারে যেতে দেখা যায় শিল্পীকে। সেই ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। আরও পড়ুন: মডেল অরার বিরুদ্ধেই এবার নির্মাতাকে ফাঁসানোর অভিযোগ! এর…
