নারী এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টে হারের মুখ থেকে দারুণ এক জয় ছিনিয়ে নিল বাংলাদেশ। গ্রুপ পর্বের ম্যাচে থাইল্যান্ডকে ৩ উইকেটে হারিয়ে ‘বি’ গ্রুপ থেকে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করল টাইগ্রেসরা। ১০৪ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে মন্থর উইকেটে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ১২ রান। স্নায়ুচাপ সামলে ফারজানা ইয়াসমিন শেষ ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে চার-ছক্কা হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন। ১ বল বাকি থাকতেই ৩ উইকেটের জয় পায় বাংলাদেশ। ফারজানা অপরাজিত থাকেন ২৩ রানে। এর আগে লতা মন্ডল (৩০) ও শারমিন সুলতানা (২৬) দলকে লড়াইয়ে রাখেন। এর আগে টস হেরে ব্যাট করতে…
দলে ফিরেছিলেন সৌম্য সরকার, মোহাম্মদ নবি ও মুনিম শাহরিয়ারের মতো তারকারা। কিন্তু সিলেটের নাসুম আহমেদের ঘূর্ণির সামনে দাঁড়াতেই পারল নোয়াখালী এক্সপ্রেসের কেউ। বাঁহাতি এই স্পিনারের বিধ্বংসী বোলিংয়ে মাত্র ৬১ রানে অলআউট হয়েছে নবাগত ফ্র্যাঞ্চাইজিটি। নাসুমের ৫ উইকেটের সুবাদে পাওয়া সহজ লক্ষ্য ৬ উইকেট হাতে রেখেই টপকে গেছে সিলেট টাইটান্স। সোমবার বিপিএলের ম্যাচে নাসুমের তোপে মাত্র ১৪.২ ওভারে ৬১ রানে গুটিয়ে যায় নোয়াখালী। এটি বিপিএল ইতিহাসের চতুর্থ সর্বনিম্ন দলীয় সংগ্রহ এবং এবারের আসরের সর্বনিম্ন। টানা তিন হারের বৃত্ত ভাঙতে নামা নোয়াখালী ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে। নাসুম আহমেদ তার ৪ ওভারে মাত্র ৭ রান খরচ করে শিকার করেন ৫ উইকেট।…
বাংলাদেশ ক্রিকেট দলের সাম্প্রতিক পারফরম্যান্সে একধরনের অনিশ্চয়তা, একধরনের ক্লান্তি জমে উঠেছিল। ব্যাটিং ব্যর্থতা, বোলিংয়ে ধার না থাকা, আর বারবার সুযোগ নষ্ট করার হতাশা সব মিলিয়ে মিরপুরের গ্যালারি যেন কিছুটা নিরুৎসাহিত ছিল। কিন্তু শনিবারের সেই বিকেলে চিত্রটা বদলে দিলেন এক তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন। https://googleads.g.doubleclick.net/pagead/ads?client=ca-pub-9599066937230946&output=html&h=250&adk=2051448220&adf=1380148815&pi=t.aa~a.739596466~i.3~rp.4&w=821&fwrn=4&fwrnh=100&lmt=1760885928&num_ads=1&rafmt=1&armr=3&sem=mc&pwprc=9898218981&ad_type=text_image&format=821x250&url=https%3A%2F%2Fwww.amarsangbad.com%2Fsports%2Fnews%2F326803&fwr=0&pra=3&rh=200&rw=820&rpe=1&resp_fmts=3&wgl=1&fa=27&uach=WyJXaW5kb3dzIiwiMTkuMC4wIiwieDg2IiwiIiwiMTQxLjAuMzUzNy44NSIsbnVsbCwwLG51bGwsIjY0IixbWyJNaWNyb3NvZnQgRWRnZSIsIjE0MS4wLjM1MzcuODUiXSxbIk5vdD9BX0JyYW5kIiwiOC4wLjAuMCJdLFsiQ2hyb21pdW0iLCIxNDEuMC43MzkwLjEwOCJdXSwwXQ..&abgtt=6&dt=1760885928169&bpp=1&bdt=386&idt=0&shv=r20251016&mjsv=m202510140101&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3D4baed380aaa74409%3AT%3D1760886094%3ART%3D1760886094%3AS%3DALNI_MZlQ9YfE6s7zbAw3KW5YEpCmtJFkw&gpic=UID%3D000011a5d6f80297%3AT%3D1760886094%3ART%3D1760886094%3AS%3DALNI_MaXOPnRxMs9uArJXW3ZIjAkmM_-VA&eo_id_str=ID%3D3a39310cf184a2b5%3AT%3D1760886094%3ART%3D1760886094%3AS%3DAA-AfjaiurMe-J5wI27bh_sFGyFz&prev_fmts=0x0%2C1200x280%2C367x280&nras=3&correlator=8094412498406&frm=20&pv=1&u_tz=330&u_his=4&u_h=720&u_w=1280&u_ah=672&u_aw=1280&u_cd=24&u_sd=1.5&dmc=8&adx=12&ady=1220&biw=1239&bih=586&scr_x=0&scr_y=0&eid=31095217%2C31095302%2C95373013%2C95373974%2C95374042%2C95344790%2C95372614%2C95374131&oid=2&pvsid=5666085966747355&tmod=813957899&uas=0&nvt=1&ref=https%3A%2F%2Fwww.amarsangbad.com%2Fsports%2Fnews%2F321904&fc=1408&brdim=0%2C0%2C0%2C0%2C1280%2C0%2C1276%2C678%2C1254%2C586&vis=1&rsz=%7C%7Cs%7C&abl=NS&fu=128&bc=31&bz=1.02&td=1&tdf=2&psd=W251bGwsbnVsbCwidHJlYXRtZW50XzEuMSIsMV0.&nt=1&ifi=5&uci=a!5&btvi=1&fsb=1&dtd=5 মাত্র ২১ বছর বয়সী এই বোলার একাই বদলে দিলেন ম্যাচের গল্প। বাংলাদেশের ২০৭ রানের স্বল্প সংগ্রহকেও তিনি পরিণত করলেন এক দুর্দান্ত জয়ে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বাংলাদেশ জিতেছে ৭৪ রানের বড় ব্যবধানে, রিশাদের রেকর্ড পারফরম্যান্সের কল্যাণে। বাংলাদেশের ইনিংস শুরুটা খারাপ ছিল। কিন্তু মাঝপথেই যেন পুরোনো রোগ ফিরে এল। ওপেনার শুরুর জুটি ভাঙতেই মাঝে শান্তর…
ওয়ানডে ফরম্যাটে জিততেই ভুলে গিয়েছিল বাংলাদেশ। তবে মিরপুরে এসে সে বৃত্ত ভেঙেছে দল, ৫ ম্যাচ পর মুখে হাসি ফুটেছে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের মুখে। তবে এই ম্যাচের আগে থেকেই আলোচনায় ছিল মিরপুরের কালো পিচ। সামাজিক যোগাযোগ মাধ্যমে হাস্যরসের অভাব ছিল না এ নিয়ে। মন্থর উইকেট নিয়ে টীকাটিপ্পনী কম হয়নি। ম্যাচেও দেখা গেছে একই দৃশ্য। ১১ উইকেট নিয়েছেন স্পিনাররা। দুই দলের ব্যাটাররাই খাবি খেয়েছেন স্পিনে, এমনকি মিডিয়াম পেসেও রান করতে হাঁসফাঁস করেছেন ব্যাটাররা। দিনশেষে ম্যাচসেরার পুরস্কার উঠেছে লেগ স্পিনার রিশাদ হোসেনের হাতে। যার ফলে পিচ নিয়ে আলোচনা সমালোচনা বেড়েছে বৈ কমেনি একটুও। ঠিক এই সময় বাংলাদেশ টেস্ট দলের ব্যাটার মুশফিকুর রহিম…
আবাহনী হারলেই প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপা হবে মোহামেডানের- এমন আবহে শুরু ম্যাচে এগিয়ে গেল ফর্টিস এফসি। এরপর বৃষ্টি, বজ্রপাতে খেলা বন্ধ থাকল কিছুক্ষণ। মাঠে পানি জমে যাওয়ায় স্বাভাবিক খেলাও হলো বিঘ্নিত। মঞ্জুর রহমান মানিকের লাল কার্ডে ১০ জনে পরিণত হওয়ার পর ব্যবধান দ্বিগুণ করল ফর্টিস। একটু পর আবাহনী ঘুরে দাঁড়ালেও শেষ রক্ষা করতে পারেনি। তাদের হারে তিন ম্যাচ বাকি থাকতে শিরোপা নিশ্চিত হয়ে গেল মোহামেডানের। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শনিবার ফর্টিসের বিপক্ষে ২-১ গোলে হেরেছে আবাহনী। চ্যাম্পিয়ন মোহামেডানের পয়েন্ট ৩৮। ১৫ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আবাহনী। আকাশি-নীল জার্সিধারীদের লক্ষ্য এখন লিগের রানার্সআপ হওয়া। এখানে বাকি…
এএফসি অ-২৩ টুর্নামেন্টের বাছাইয়ের প্রস্তুতির জন্য বাহরাইনে দুটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। গতকাল রাতে বাহরাইন অ-২৩ দলের বিপক্ষে ২-৪ গোলে হেরেছে সাইফুল বারী টিটুর শিষ্যরা। যদিও প্রথমার্ধে বাংলাদেশ ২-১ গোলে এগিয়ে ছিল। বাংলাদেশ ও বাহরাইন অ-২৩ দলের মধ্যকার ম্যাচটি ফিফা টায়ার-২ ম্যাচের স্বীকৃতি পেয়েছে। দুই দল ম্যাচটি ক্লোজড ডোর করায় ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি। নানা মাধ্যমে জানা গেছে, বাংলাদেশের হয়ে মিরাজুল ইসলাম জোড়া গোল করেন। প্রথম ম্যাচে বাংলাদেশ ১-০ গোলে হেরেছিল। দ্বিতীয় ম্যাচে ২ গোল দিয়েও চার গোল হজম করেছে। বাফুফে শনিবার সকালে সহকারী কোচ আতিকুর রহমান মিশুর ম্যাচ পরবর্তী প্রতিক্রিয়া দিয়েছে। তিনি বলেন, ‘বাহরাইনে দুটি ম্যাচ খেলার মাধ্যমে ভিয়েতনামের জন্য…
তাঁর উপস্থিতি অন্য মাত্রা যোগ করেছে আইপিএলে। দলের প্রায় সব ম্যাচেই উপস্থিত থেকে খেলোয়াড়দের উজ্জীবিত করেছেন বলিউডের অভিনেত্রী প্রীতি জিনতা। গত কয়েকটি আসরে পাঞ্জাব কিংস সমর্থকদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। তবে এবার রিকি পন্টিংয়ের কোচিংয়ে এই দলটিই শুরু থেকে ধারাবাহিকতা ধরে রাখে। এর ফলও পেয়েছে তারা। পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে দীর্ঘ ১১ বছর পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের কোয়ালিফায়ারে উঠেছে প্রীতি জিনতার পাঞ্জাব কিংস। সোমবার মুম্বাই ইন্ডিয়ান্সকে ৭ উইকেটে হারানো পাঞ্জাব কিংসের পয়েন্ট ১৪ ম্যাচে ১৯। পয়েন্ট টেবিলের এক নম্বরে ওঠায় আইপিএলের ফাইনাল খেলতে দুটি সুযোগ পাবে পাঞ্জাব কিংস। অনেক বছর পর প্লে-অফে উঠলেও উচ্ছ্বাসে ভাসছেন না দলটির অস্ট্রেলিয়ান কোচ। এখনও কিছু…
বিপিএল শেষ হওয়ার সাড়ে তিন মাস হয়ে গেলেও বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি দেশি-বিদেশি ক্রিকেটার ও কোচিং স্টাফের সম্মানী পরিশোধ করেনি। এ দিক দিয়ে দুর্বার রাজশাহীর বকেয়া সবচেয়ে বেশি। দেশি ক্রিকেটাররা ২৫ শতাংশ আর বিদেশিরা পাবে ৭৪ হাজার ডলার। এ বকেয়া কে পরিশোধ করবে, জানা নেই। চিটাগং কিংসের প্রাইজমানি থেকে বকেয়া ১ কোটি টাকা কেটে রাখার পরও আড়াই কোটি টাকা পাবে বিসিবি। বিসিবির কাছে রাজশাহীর বিদেশিদের নালিশ: গত বিপিএলে সবচেয়ে সমালোচিত দল ছিল দুর্বার রাজশাহী। ক্রিকেটারদের সম্মানী না দেওয়া, হোটেল ও বাসের বিল পরিশোধ করতে না পারার সঙ্গে ফিক্সিং ইস্যুতে প্রচণ্ড সমালোচনায় পড়েন ফ্র্যাঞ্চাইজিটির মালিক ভ্যালেন্টাইন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শফিকুর রহমান। ক্রিকেটারদের টাকা…
মুম্বাইয়ের কাছে গত বুধবারের হারে প্লে-অফের আশা শেষ হয়ে গেছে দিল্লির। যে কারণে পাঞ্জাবের বিপক্ষে তাদের আজকের ম্যাচটি পরিণত হয়েছে নিয়ম রক্ষার। জয়পুরে সে ম্যাচটি খেলে দুবাই উড়ে যাবেন মুস্তাফিজুর রহমান। সেখান থেকে ২৫ মে পাকিস্তানের বিমানে চড়বেন কাটার মাস্টার। তিন ম্যাচের টি২০ সিরিজ খেলতে ২৫ মে দুই ভাগে ভাগ হয়ে দুবাই থেকে লাহোর যাবে বাংলাদেশ দল। বিসিবি সূত্রে জানা গেছে, মুস্তাফিজ ভারত থেকে দুবাইয়ে দলের সঙ্গে যোগ দিয়ে দ্বিতীয় ভাগের সঙ্গে পাকিস্তানের বিমানে চড়বেন। শারজাহতে আরব আমিরাতের বিপক্ষে ২-১ ব্যবধানে হারা সিরিজের প্রথম ম্যাচটি খেলে আইপিএলে চলে গিয়েছিলেন মুস্তাফিজ। তিনি যে ম্যাচটি খেলেছিলেন, সেটি বাংলাদেশ জিতেছিল। তবে আইপিএলে মুস্তাফিজের…
ঠিক বিশ্বকাপের মতো করে ক্লাব বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে ফিফা। ৩২ দল যুক্তরাষ্ট্রে ১৫ জুন থেকে ১৪ জুলাই পর্যন্ত এক মাসের এই টুর্নামেন্টে অংশ নেবে। নতুন ফরম্যাটের এই ক্লাব বিশ্বকাপে ক্রিস্টিয়ানো রোনালদো না থাকলে কি মানায়! ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো পর্যন্ত একটা উপায় বের করার বার্তা দিয়েছেন, ‘ক্লাব বিশ্বকাপে রোনালদো খেলতেই পারে। কিছু ক্লাব বিষয়টি নিয়ে কথা বলছে। তারা ক্লাব বিশ্বকাপ সামনে রেখে তাকে দলে ভেড়াতে আগ্রহী। হাতে আরও কিছু সময় বাকি আছে। দেখা যাক।’ ফিফা প্রেসিডেন্ট এও জানিয়েছেন, ইন্টার মায়ামি রোনালদোকে কেনার চেষ্টা করতে পারে। মেসি ও রোনালদো একই দলের হয়ে খেললে ভক্তরা পছন্দ করবে। মরক্কোর ক্লাব ওয়েদাদ কাসাব্লাঙ্কা…