আন্তর্জাতিক

তথ্য গোপন করে কেন্দ্র সচিবের দায়িত্ব পালন, চাঁদপুরে প্রধান শিক্ষককে অব্যাহতি

জানা গেছে, গত সোমবার ফরাক্কাবাদ ডিগ্রি কলেজের প্রভাষক মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন চাঁদপুর জেলা প্রশাসকের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয়, কুমিল্লা শিক্ষা বোর্ডের নীতিমালা অনুযায়ী- কোনো শিক্ষক বা কর্মকর্তার সন্তান এসএসসি পরীক্ষার্থী হলে তিনি কেন্দ্র সচিব বা পরীক্ষা পরিচালনা কমিটিতে দায়িত্ব পালন করতে পারেন না। তার বিরুদ্ধে অভিযোগ, কেন্দ্র সচিব মো. ইলিয়াছ মিয়ার মেয়ে রাইসা অরিন আনিকা চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী। সে চাঁদপুর আল আমিন একাডেমির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। এই তথ্য গোপন রেখে ইলিয়াছ মিয়া কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন, যা বোর্ডের বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন। লিখিত অভিযোগ পাওয়ার পর প্রাথমিক সত্যতা যাচাই করে দ্রুত ব্যবস্থা…
আরও বিস্তারিত!
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: প্রথম দফার প্রতিদ্বন্দ্বিতায় প্রায় দেড় হাজার প্রার্থী

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: প্রথম দফার প্রতিদ্বন্দ্বিতায় প্রায় দেড় হাজার প্রার্থী

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে প্রথম দফার ১৫২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রায় দেড় হাজার প্রার্থী। ২৩ শতাংশের বেশি প্রার্থীর বিরুদ্ধে রয়েছে গুরুতর অপরাধের মামলা। আর কোটিপতি প্রার্থী আছেন অন্তত সাড়ে ৩শ’। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রথম দফায় বিভিন্ন আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। দার্জিলিং, আলিপুরদুয়ার, মালদা, মুর্শিদাবাদসহ রাজ্যটির ১৬ জেলার ১৫২টি বিধানসভা আসনে লড়ছেন ১ হাজার ৪৭৫ জন প্রার্থী।   নির্বাচনি আসনগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত নন্দীগ্রাম, যেখানে লড়ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও তৃণমূল নেতা পবিত্র কর।   খড়গপুর সদর আসনে বিজেপি নেতা দিলীপ ঘোষের বিপরীতে লড়ছেন তৃণমূলের প্রদীপ সরকার। এক সময়ের প্রতাপশালী কংগ্রেস নেতা অধীর চৌধুরী লড়ছেন বহরমপুর কেন্দ্র…
আরও বিস্তারিত!
ইরানের সামরিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস, দাবি ট্রাম্পের

ইরানের সামরিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস, দাবি ট্রাম্পের

মন্ত্রিসভার বৈঠকে তিনি সতর্ক করে বলেন, যদি যুদ্ধবিরতি না হয়, তাহলে যুক্তরাষ্ট্র ইরানের ওপর নির্মম হামলা চালাবে। তিনি আরও বলেন, ইরান যদি তাদের পারমাণবিক কর্মসূচি পরিত্যাগ না করে, তাহলে এই সংঘাত তাদের জন্য দুঃস্বপ্নে পরিণত হবে। তবে এখনো যুদ্ধবিরতির সুযোগ রয়েছে বলেও জানান তিনি। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইরানের রাডার ব্যবস্থা ধ্বংস করেছে এবং ইরানের নৌ ও বিমানবাহিনী পুরোপুরি নিষ্ক্রিয় করে দিয়েছে। তিনি আরও দাবি করেন, ইরানের সামরিক শক্তি ও যোগাযোগ ব্যবস্থা ভেঙে দেওয়া হয়েছে। তার মতে, এই হামলা না হলে ইরান দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারত।
আরও বিস্তারিত!
হরমুজ প্রণালী দিয়ে চলাচলে অনুমতি লাগবে: ইরান

হরমুজ প্রণালী দিয়ে চলাচলে অনুমতি লাগবে: ইরান

বুধবার (১১ মার্চ) ইরানের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের বরাতে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে। এক বিবৃতিতে সেন্ট্রাল কমান্ড জানায়, যুক্তরাষ্ট্র, ইসরাইল বা তাদের মিত্রদের মালিকানাধীন কোনো জাহাজ হরমুজ প্রণালী দিয়ে চলাচল করলে সেটি হামলার লক্ষ্যবস্তু হবে। বিবৃতিতে আরও বলা হয়, ইরানের সশস্ত্র বাহিনী হরমুজ প্রণালী দিয়ে ‘এক ফোঁটা তেলও’ পার হতে দেবে না। এরই মধ্যে বুধবার হরমুজ প্রণালিতে নতুন করে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে একটি জাহাজে আগুন ধরে যায়। যুক্তরাজ্যের সমুদ্র নিরাপত্তা কেন্দ্র জানিয়েছে, ওমানের উত্তরে হরমুজ প্রণালিতে একটি কার্গো জাহাজে অজ্ঞাত একটি প্রজেক্টাইল আঘাত করলে জাহাজটিতে আগুন ধরে যায়। এ ছাড়া সংযুক্ত আরব আমিরাত…
আরও বিস্তারিত!
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অর্থনৈতিক লক্ষ্যবস্তুতে হামলার ঘোষণা ইরানের

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অর্থনৈতিক লক্ষ্যবস্তুতে হামলার ঘোষণা ইরানের

রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে ইরানের সামরিক বাহিনীর কেন্দ্রীয় অপারেশনাল কমান্ড খাতাম আল-আনবিয়া জানান, ‘শত্রু আমাদেরকে যুক্তরাষ্ট্র ও জায়নিস্ট শাসনের অর্থনৈতিক কেন্দ্র ও ব্যাংকগুলোকে লক্ষ্যবস্তু করার পূর্ণ স্বাধীনতা দিয়েছে।’ এই বিবৃতিতে অঞ্চলজুড়ে সাধারণ মানুষকে ব্যাংকের এক কিলোমিটারের মধ্যে না যাওয়ার আহ্বান জানানো হয়েছে। ইরানের গণমাধ্যম জানিয়েছে, রাতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা তেহরানের একটি ব্যাংকে আঘাত হানে। এতে বেশ কয়েকজন কর্মচারী নিহত হয়েছেন বলে জানা গেছে, যদিও নিহতের নির্দিষ্ট সংখ্যা এখনও প্রকাশ করা হয়নি।
আরও বিস্তারিত!
নেপালে ফের সরকার গঠনের আশা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী অলির

নেপালে ফের সরকার গঠনের আশা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী অলির

নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি ক্ষমতাচ্যুত হন গত বছরের সেপ্টেম্বরে। এর কয়েক মাসের মাথায় তিনি ফের সাধারণ নির্বাচনে অংশ নিচ্ছেন। আশা করছেন, আগামী ৫ মার্চের নির্বাচনের মাধ্যমে আবারও ক্ষমতা ফিরে পাবেন। সোমবার থেকে দেশটিতে নির্বাচনী প্রচার শুরু হয়েছে। কেপি শর্মা অলি কমিউনিস্ট পার্টি অব নেপাল-ইউনিফায়েড মার্ক্সিস্ট লেনিনিস্ট (সিপিএন-ইউএমএল) এর নেতা। নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বিদের মধ্যে আছেন কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র শাহ। আন্দোলনের পর তিনি তরুণদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। অন্তর্বর্তী সরকারে তাঁর নামও সুপারিশ করেছিলেন আন্দোলনকারীরা। আসন্ন নির্বাচন ঘিরে গত সপ্তাহে বিভিন্ন এলাকায় গিয়ে ভোট চান অলি। তাঁর দৃষ্টিতে এবারের নির্বাচন হতে যাচ্ছে, ‘যারা দেশ পোড়ায় এবং দেশ গড়ে তাদের মধ্যকার…
আরও বিস্তারিত!
ইরানে কয়েক সপ্তাহের ‘হামলার প্রস্তুতি’ যুক্তরাষ্ট্রের

ইরানে কয়েক সপ্তাহের ‘হামলার প্রস্তুতি’ যুক্তরাষ্ট্রের

ইরানের ওপর কয়েক সপ্তাহ ধরে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে মার্কিন সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্দেশ দিলেই এ অভিযান শুরু হবে। বর্তমানে দুই দেশ আগের চেয়ে অনেক বেশি ও গুরুতর সংঘাতের ঝুঁকিতে রয়েছে। দুই মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে গতকাল শনিবার বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানায়। পরিকল্পনার সংবেদনশীলতার কারণে কর্মকর্তাদের নাম প্রকাশ করা হয়নি। প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প এ অঞ্চলে সেনা সদস্যের সংখ্যা বাড়ানো ও রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন মোতায়েনের পর নতুন হামলার শঙ্কা তীব্র হয়। এমন এক সময়ে এ ঝুঁকি তৈরি হয়েছে, যখন তেহরান ও ওয়াশিংটন পারমাণবিক কর্মসূচি নিয়ে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাচ্ছে। মার্কিন কর্মকর্তারা গত শুক্রবার জানান,…
আরও বিস্তারিত!
৩২ লাখ ডলারে বিক্রি ২৪৩ কেজি ওজনের টুনা মাছ

৩২ লাখ ডলারে বিক্রি ২৪৩ কেজি ওজনের টুনা মাছ

জাপানের রাজধানী টোকিওর প্রধান মাছের বাজারে প্রতি বছর একটি ঐতিহ্যবাহী ও মর্যাদাপূর্ণ নিলাম আয়োজিত হয়। ওই নিলামে চলতি বছরে ৩২ লাখ ডলারে একটি সুবিশাল টুনা মাছ কিনেছেন এক উদ্যোক্তা। জাপানের স্বঘোষিত ‘টুনা মহারাজ’ ও চেইন রেস্টুরেন্ট সুশি জানমাইয়ের মালিক কিয়োশি কিমুরা ২৪৩ কেজি (৫৩৬ পাউন্ড) ওজনের বিশাল আকারের টুনা মাছটি কিনে নিয়েছেন। জাপানের উত্তরাঞ্চলের ওমা এলাকার উপকূলে মাছটি জেলেদের জালে ধরা পড়ে। ওই অঞ্চলটি জাপানের সেরা টুনা উৎপাদনের জন্য সুপরিচিত। ওমায় গড়ে প্রতি কেজি উন্নত জাতের টুনা ১৩ হাজার ৩৬০ মার্কিন ডলারে বিক্রি হয়। প্রথা অনুযায়ী, বিশেষ ঘণ্টা বাজিয়ে নিলাম শুরু করা হয়। খবর-এএফপি।
আরও বিস্তারিত!
চীনের বিরুদ্ধে ষড়যন্ত্রের মামলায় দোষী সাব্যস্ত হংকংয়ের মিডিয়া টাইকুন

চীনের বিরুদ্ধে ষড়যন্ত্রের মামলায় দোষী সাব্যস্ত হংকংয়ের মিডিয়া টাইকুন

গণতন্ত্রপন্থী কর্মী ও একটি পত্রিকার প্রতিষ্ঠাতাকে ষড়যন্ত্রের অভিযোগে দোষী সাব্যস্ত করেছেন হংকংয়ের উচ্চ আদালত। জিমি লাই নামের ওই ব্যক্তির বিরুদ্ধে চীনের জাতীয় নিরাপত্তা ক্ষুন্ন করা সংক্রান্ত তিনটি ধারায় অভিযোগ আনা হয়েছিল। দোষী সাব্যস্ত হওয়ার ফলে লাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সোমবার সকালে হংকং হাইকোর্টের তিন বিচারকের একটি বেঞ্চ ৭৮ বছর বয়সী লাইকে দোষী সাব্যস্ত করেন। অভিযোগ তিনটির মধ্যে দুটিই চীনের জাতীয় নিরাপত্তা হুমকির জন্য বিদেশি শক্তির সঙ্গে ষড়যন্ত্র সংক্রান্ত। অপরটি রাষ্ট্রবিরোধী উপাদান প্রকাশ করা নিয়ে। সোমবার বিচারক বলেন, চীন ও কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে পদক্ষেপ নিতে জিমি লাই যুক্তরাষ্ট্রকে তাগিদ দিয়েছেন। ৮৫৫ পৃষ্ঠার রায়ে লাইকে ষড়যন্ত্রের ‘প্রধান পরিকল্পনাকারী’ হিসেবে…
আরও বিস্তারিত!
bn_BD