হিমালয়ের চূড়ায় পারমাণবিক যন্ত্র হারায় সিআইএ, খোঁজ মেলেনি আজও
স্নায়ুযুদ্ধের সময় হিমালয়ের ভারত অংশে গোপন অভিযান চালায় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ)। অভিযানটি ব্যর্থতার মধ্য দিয়ে শেষ হয়। কিন্তু তখন উদ্বেগ ও শঙ্কা জাগানোর একটি ঘটনা ঘটে। আরোহীরা হিমালয়ের চূড়ায় প্লুটোনিয়াম চালিত একটি পারমাণবিক যন্ত্র হারিয়ে ফেলেন। ঘটনাটির প্রায় ৬০ বছর পেরিয়ে গেলেও যুক্তরাষ্ট্রের সরকার এখনো বিষয়টি প্রকাশ্যে স্বীকার করেনি। হিমালয় থেকে উৎপত্তি লাভ করা নদীগুলোর ওপর কয়েক কোটি মানুষ নির্ভরশীল। তাই হারিয়ে ফেলা যন্ত্রটি যে নিরাপত্তা ঝুঁকি তৈরি করবে না- সেই শঙ্কা এখনো কাটেনি। সিআইএর অভিযানটির কথা এক দশকেরও বেশি সময় ধরে গোপন রাখা হয়েছিল। আমেরিকান ও ভারতীয় আরোহীরা হিমালয়ের নন্দা দেবী (ভারত অংশে দ্বিতীয় সর্বোচ্চ) চূড়ায় উঠেছিলেন।…
