নোয়াখালীকে উড়িয়ে জয়ে ফিরল সিলেট, নাসুমের ৫ উইকেট
দলে ফিরেছিলেন সৌম্য সরকার, মোহাম্মদ নবি ও মুনিম শাহরিয়ারের মতো তারকারা। কিন্তু সিলেটের নাসুম আহমেদের ঘূর্ণির সামনে দাঁড়াতেই পারল নোয়াখালী এক্সপ্রেসের কেউ। বাঁহাতি এই স্পিনারের বিধ্বংসী বোলিংয়ে মাত্র ৬১ রানে অলআউট হয়েছে নবাগত ফ্র্যাঞ্চাইজিটি। নাসুমের ৫ উইকেটের সুবাদে পাওয়া সহজ লক্ষ্য ৬ উইকেট হাতে রেখেই টপকে গেছে সিলেট টাইটান্স। সোমবার বিপিএলের ম্যাচে নাসুমের তোপে মাত্র ১৪.২ ওভারে ৬১ রানে গুটিয়ে যায় নোয়াখালী। এটি বিপিএল ইতিহাসের চতুর্থ সর্বনিম্ন দলীয় সংগ্রহ এবং এবারের আসরের সর্বনিম্ন। টানা তিন হারের বৃত্ত ভাঙতে নামা নোয়াখালী ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে। নাসুম আহমেদ তার ৪ ওভারে মাত্র ৭ রান খরচ করে শিকার করেন ৫ উইকেট।…
