People will not accept the attempt to postpone the election: Amir Khusru
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কেউ যদি ব্যক্তি স্বার্থে জাতীয় নির্বাচন পেছানোর চেষ্টা করে, তা দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না। নির্বাচন নিয়ে একটি গোষ্ঠীর অনীহার কারণে জনগণের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম নগরীর র্যাডিসন ব্লু বে ভিউ হোটেলে আয়োজিত এক বাণিজ্য সংলাপ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আমীর খসরু। এ সময় তিনি সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতা, গণমাধ্যমে হামলা এবং বিভিন্ন হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে উদ্বেগ প্রকাশ করেন। তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, তার প্রত্যাবর্তন দল ও দেশের মানুষের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে। পাশাপাশি বিএনপি ক্ষমতায়…
