Iranian Foreign Minister Arrives in Pakistan

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ওমান সফর শেষ করে পুনরায় পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ফিরে এসেছেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।

আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা এবং চলমান সংঘাত নিরসনে তেহরানের কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে তার এই ঝটিকা সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।

এর আগে শনিবার (২৫ এপ্রিল) ইসলামাবাদ ছাড়ার সময় আরাগচি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট করেছিলেন। সেখানে তিনি জানান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফসহ দেশটির শীর্ষ কর্মকর্তাদের কাছে তিনি ‘ইরান যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করার একটি কার্যকর রূপরেখা’ বা ফ্রেমওয়ার্ক তুলে ধরেছেন। পাকিস্তানের সঙ্গে এই আলোচনার মাধ্যমে ইরান মূলত একটি টেকসই শান্তি প্রক্রিয়ার পথ খুঁজছে।

Related Posts

en_GB