যা আগে কখনো দেখেনি ইরান, এবার এমনই ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি এই চরম সতর্কবার্তা উচ্চারণ করেন। ট্রাম্প স্পষ্ট করে জানিয়েছেন যে দক্ষিণ পার্স ফিল্ডে ইসরাইলের আগের হামলার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বা কাতার কিছুই জানত না।

তবে তিনি আশ্বস্ত করেন, ইরান যদি ‘সম্পূর্ণ নির্দোষ’ কাতারের ওপর নতুন করে হামলা না চালায়, তবে ইসরাইলও ওই গ্যাস ফিল্ডে আর কোনো হামলা করবে না।

মার্কিন প্রেসিডেন্ট কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি কাতার পুনরায় আক্রান্ত হয়, তবে ইসরাইলের সাহায্য বা সম্মতি ছাড়াই মার্কিন যুক্তরাষ্ট্র এককভাবে ইরানের দক্ষিণ পার্স গ্যাস ফিল্ডে এমন প্রচণ্ড শক্তি ও সক্ষমতা নিয়ে হামলা চালাবে, যা ইরান আগে কখনো দেখেনি।

ট্রাম্প উল্লেখ করেন যে, তিনি ইরানের ভবিষ্যতের ওপর দীর্ঘমেয়াদী প্রভাবের কথা বিবেচনা করে এত বড় মাত্রার সহিংসতা বা ধ্বংসযজ্ঞের অনুমতি দিতে চান না। তবে কাতারের জ্বালানি নিরাপত্তার ওপর আঘাত আসলে তিনি এই কঠোর পদক্ষেপ নিতে বিন্দুমাত্র দ্বিধা করবেন না।

সম্পর্কিত পোস্ট

bn_BD