report

956 পোস্ট
ইরানের সামরিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস, দাবি ট্রাম্পের

ইরানের সামরিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস, দাবি ট্রাম্পের

মন্ত্রিসভার বৈঠকে তিনি সতর্ক করে বলেন, যদি যুদ্ধবিরতি না হয়, তাহলে যুক্তরাষ্ট্র ইরানের ওপর নির্মম হামলা চালাবে। তিনি আরও বলেন, ইরান যদি তাদের পারমাণবিক কর্মসূচি পরিত্যাগ না করে, তাহলে এই সংঘাত তাদের জন্য দুঃস্বপ্নে পরিণত হবে। তবে এখনো যুদ্ধবিরতির সুযোগ রয়েছে বলেও জানান তিনি। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইরানের রাডার ব্যবস্থা ধ্বংস করেছে এবং ইরানের নৌ ও বিমানবাহিনী পুরোপুরি নিষ্ক্রিয় করে দিয়েছে। তিনি আরও দাবি করেন, ইরানের সামরিক শক্তি ও যোগাযোগ ব্যবস্থা ভেঙে দেওয়া হয়েছে। তার মতে, এই হামলা না হলে ইরান দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারত।
আরও বিস্তারিত!
যা আগে কখনো দেখেনি ইরান, এবার এমনই ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

যা আগে কখনো দেখেনি ইরান, এবার এমনই ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'ট্রুথ সোশ্যাল'-এ দেওয়া এক পোস্টে তিনি এই চরম সতর্কবার্তা উচ্চারণ করেন। ট্রাম্প স্পষ্ট করে জানিয়েছেন যে দক্ষিণ পার্স ফিল্ডে ইসরাইলের আগের হামলার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বা কাতার কিছুই জানত না। তবে তিনি আশ্বস্ত করেন, ইরান যদি 'সম্পূর্ণ নির্দোষ' কাতারের ওপর নতুন করে হামলা না চালায়, তবে ইসরাইলও ওই গ্যাস ফিল্ডে আর কোনো হামলা করবে না। মার্কিন প্রেসিডেন্ট কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি কাতার পুনরায় আক্রান্ত হয়, তবে ইসরাইলের সাহায্য বা সম্মতি ছাড়াই মার্কিন যুক্তরাষ্ট্র এককভাবে ইরানের দক্ষিণ পার্স গ্যাস ফিল্ডে এমন প্রচণ্ড শক্তি ও সক্ষমতা নিয়ে হামলা চালাবে, যা ইরান আগে কখনো দেখেনি। ট্রাম্প উল্লেখ করেন…
আরও বিস্তারিত!
আমার কথা বা কাজে কেউ কষ্ট পেলে ক্ষমা করবেন: নাসিরুদ্দিন পাটোয়ারী

আমার কথা বা কাজে কেউ কষ্ট পেলে ক্ষমা করবেন: নাসিরুদ্দিন পাটোয়ারী

নাসিরুদ্দিন পাটোয়ারী লিখেছেন, গত কয়েকদিনে বয়োজ্যেষ্ঠ বন্ধু, রাজনৈতিক শুভাকাঙ্ক্ষী, মন্ত্রী-এমপি ও প্রিয় সহযোদ্ধাদের সঙ্গে কিছু আন্তরিক কথা বলার সুযোগ হয়েছিল। সবার কাছ থেকেই একটি সুন্দর দিকনির্দেশনা পেয়েছি, ব্যক্তিগত আক্রমণ এড়িয়ে চলা, অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকা এবং গঠনমূলক আলোচনায় মনোযোগ দেওয়া। তিনি আরও লেখেন, আমি বিনয়ের সঙ্গে সেই পরামর্শগুলো গ্রহণ করছি এবং আরও শান্ত ও দায়িত্বশীলভাবে পথ চলার চেষ্টা করব। রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অগ্রগতির জন্য নিজের সামর্থ্য অনুযায়ী কাজ করে যেতে চাই। আমার কোনো কথা বা কাজে অনিচ্ছাকৃতভাবে কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। আপনাদের দোয়া, ভালোবাসা ও পরামর্শ আমার পথচলার শক্তি। এনসিপির এই নেতা জানান, গতকাল…
আরও বিস্তারিত!
ঈদ যাত্রায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির চাপ

ঈদ যাত্রায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির চাপ

এবারের ঈদ যাত্রায় স্বস্তি প্রকাশ করছেন চালক ও যাত্রীরা। তারা বলছেন বিগত সময়ে ব্যস্ততম এই মহাসড়কে তীব্র যানজটের কবলে পড়ে ঘরমুখো মানুষদের দুর্ভোগে পড়লেও এবার সেই ভোগান্তি নেই। এদিকে এবারে যানজট মোকাবিলায় বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ এবং সড়ক ও জনপথ বিভাগ। দাউদকান্দি হাইওয়ে পুলিশের ওসি ইকবাল বাহার মজুমদার বলেন, এবারের ঈদযাত্রা হাইওয়ে পুলিশ চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। ঘরমুখো মানুষের ঈদযাত্রা আনন্দদায়ক করতে আমরা ২৪ ঘণ্টা মহাসড়কে অবস্থান করছি। আজ থেকে ঈদের ছুটি শুরু হলেও এখনো পর্যন্ত যানচলাচল স্বাভাবিক আছে। তবে মহাসড়কে পরিবহনের চাপ বেড়েছে। বিশেষ করে চট্টগ্রামমুখী লেনে। কুমিল্লা এশিয়ান পরিবহনের চালক আবুল কালাম বলেন, আজ থেকে…
আরও বিস্তারিত!
ছেলের ক্ষমতায় আসা নিয়ে দ্বিধায় ছিলেন আয়াতুল্লাহ খামেনি: মার্কিন গোয়েন্দা তথ্য

ছেলের ক্ষমতায় আসা নিয়ে দ্বিধায় ছিলেন আয়াতুল্লাহ খামেনি: মার্কিন গোয়েন্দা তথ্য

তিবেদন অনুযায়ী, খামেনি মনে করতেন যে তার ছেলে মোজতবা খামেনি নেতৃত্ব দেওয়ার জন্য যথেষ্ট যোগ্য নন। মনে করা হতো, মোজতবা খামেনি খুব বেশি বুদ্ধিমান নন ও নেতৃত্বের জন্য অযোগ্য। সূত্রগুলো আরও জানিয়েছে, ইসরাইলের হামলায় নিহত এই নেতা তার ছেলের ব্যক্তিগত কিছু সমস্যার বিষয়েও জানতেন। সিবিএস নিউজ বলছে, এই গোয়েন্দা তথ্য ইতোমধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার ঘনিষ্ঠ একটি ছোট পরিসরের দলের লোকজনের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। ৫৬ বছর বয়সি মোজতবা খামেনিকে গত সপ্তাহে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করা হয়।
আরও বিস্তারিত!
হরমুজ প্রণালী দিয়ে চলাচলে অনুমতি লাগবে: ইরান

হরমুজ প্রণালী দিয়ে চলাচলে অনুমতি লাগবে: ইরান

বুধবার (১১ মার্চ) ইরানের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের বরাতে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে। এক বিবৃতিতে সেন্ট্রাল কমান্ড জানায়, যুক্তরাষ্ট্র, ইসরাইল বা তাদের মিত্রদের মালিকানাধীন কোনো জাহাজ হরমুজ প্রণালী দিয়ে চলাচল করলে সেটি হামলার লক্ষ্যবস্তু হবে। বিবৃতিতে আরও বলা হয়, ইরানের সশস্ত্র বাহিনী হরমুজ প্রণালী দিয়ে ‘এক ফোঁটা তেলও’ পার হতে দেবে না। এরই মধ্যে বুধবার হরমুজ প্রণালিতে নতুন করে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে একটি জাহাজে আগুন ধরে যায়। যুক্তরাজ্যের সমুদ্র নিরাপত্তা কেন্দ্র জানিয়েছে, ওমানের উত্তরে হরমুজ প্রণালিতে একটি কার্গো জাহাজে অজ্ঞাত একটি প্রজেক্টাইল আঘাত করলে জাহাজটিতে আগুন ধরে যায়। এ ছাড়া সংযুক্ত আরব আমিরাত…
আরও বিস্তারিত!

জুলাই যোদ্ধাদের দায়মুক্তিতে আমরা জাতীয়ভাবে সম্মত আছি: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আমরা জুলাই যোদ্ধাদের ইনডেমিনিটি দিয়েছি, এটাতে আমাদের জাতীয়ভাবে সম্মত থাকতে হবে। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘জাতীয় মানবাধিকার অধ্যাদেশ, নতুন সংসদের কাছে প্রত্যাশা’ শীর্ষক সংলাপে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অভ্যুত্থানে যারা অংশ নিয়েছেন তাদের হাতে যদি কিছু মানবাধিকার লঙ্ঘন হয়ে থাকে, আজকাল একটা আওয়াজ উঠছে যে তাদের (ভুক্তভোগী) কি মামলা করার অধিকার নেই? কেন ইনডেমনিটি দিলেন? তিনি বলেন, রাষ্ট্রীয় বাহিনী আমাদের ওপর হামলা চালিয়েছে তাদের গুলিতে ১৪০০ জনের বেশি মানুষ শহীদ হয়েছে। এখন তাদের বিরুদ্ধে যদি আমাদের কোনো কর্মকাণ্ড এমন হয় যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে, আমরা তো সবকিছুকে মানবাধিকার…
আরও বিস্তারিত!
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অর্থনৈতিক লক্ষ্যবস্তুতে হামলার ঘোষণা ইরানের

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অর্থনৈতিক লক্ষ্যবস্তুতে হামলার ঘোষণা ইরানের

রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে ইরানের সামরিক বাহিনীর কেন্দ্রীয় অপারেশনাল কমান্ড খাতাম আল-আনবিয়া জানান, ‘শত্রু আমাদেরকে যুক্তরাষ্ট্র ও জায়নিস্ট শাসনের অর্থনৈতিক কেন্দ্র ও ব্যাংকগুলোকে লক্ষ্যবস্তু করার পূর্ণ স্বাধীনতা দিয়েছে।’ এই বিবৃতিতে অঞ্চলজুড়ে সাধারণ মানুষকে ব্যাংকের এক কিলোমিটারের মধ্যে না যাওয়ার আহ্বান জানানো হয়েছে। ইরানের গণমাধ্যম জানিয়েছে, রাতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা তেহরানের একটি ব্যাংকে আঘাত হানে। এতে বেশ কয়েকজন কর্মচারী নিহত হয়েছেন বলে জানা গেছে, যদিও নিহতের নির্দিষ্ট সংখ্যা এখনও প্রকাশ করা হয়নি।
আরও বিস্তারিত!
bn_BD