report

956 পোস্ট
বরগুনায় তালা ভেঙে আ’লীগ কার্যালয়ে নেতাকর্মীরা, টাঙালেন বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি

বরগুনায় তালা ভেঙে আ’লীগ কার্যালয়ে নেতাকর্মীরা, টাঙালেন বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি

জুলাই গণ–অভ্যুত্থানের পর পরিত্যক্ত থাকা বরগুনার বেতাগী উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের তালা ভেঙে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের স্থানীয় নেতা–কর্মীরা ঢুকেছেন। এ সময় তাঁরা কার্যালয়ের ভেতরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছবি টাঙান। এরপর দলীয় কার্যালয়ে সাইনবোর্ড টাঙানো হয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আজ সোমবার দুপুরের দিকে উপজেলার বেতাগী বাজারে এ ঘটনা ঘটে। এতে নেতৃত্ব দেন বেতাগী ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান নাদিম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিফাত সিকদার এবং উপজেলা ছাত্রলীগে সাবেক সাধারণ সম্পাদক মোস্থফা জামাল শামিম প্রমুখ। প্রত্যক্ষদর্শীরা জানান, কার্যালয়ের সামনে জড়ো হয়ে…
আরও বিস্তারিত!
নোয়াখালীকে উড়িয়ে জয়ে ফিরল সিলেট, নাসুমের ৫ উইকেট

নোয়াখালীকে উড়িয়ে জয়ে ফিরল সিলেট, নাসুমের ৫ উইকেট

দলে ফিরেছিলেন সৌম্য সরকার, মোহাম্মদ নবি ও মুনিম শাহরিয়ারের মতো তারকারা। কিন্তু সিলেটের নাসুম আহমেদের ঘূর্ণির সামনে দাঁড়াতেই পারল নোয়াখালী এক্সপ্রেসের কেউ। বাঁহাতি এই স্পিনারের বিধ্বংসী বোলিংয়ে মাত্র ৬১ রানে অলআউট হয়েছে নবাগত ফ্র্যাঞ্চাইজিটি। নাসুমের ৫ উইকেটের সুবাদে পাওয়া সহজ লক্ষ্য ৬ উইকেট হাতে রেখেই টপকে গেছে সিলেট টাইটান্স। সোমবার বিপিএলের ম্যাচে নাসুমের তোপে মাত্র ১৪.২ ওভারে ৬১ রানে গুটিয়ে যায় নোয়াখালী। এটি বিপিএল ইতিহাসের চতুর্থ সর্বনিম্ন দলীয় সংগ্রহ এবং এবারের আসরের সর্বনিম্ন। টানা তিন হারের বৃত্ত ভাঙতে নামা নোয়াখালী ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে। নাসুম আহমেদ তার ৪ ওভারে মাত্র ৭ রান খরচ করে শিকার করেন ৫ উইকেট।…
আরও বিস্তারিত!
৩২ লাখ ডলারে বিক্রি ২৪৩ কেজি ওজনের টুনা মাছ

৩২ লাখ ডলারে বিক্রি ২৪৩ কেজি ওজনের টুনা মাছ

জাপানের রাজধানী টোকিওর প্রধান মাছের বাজারে প্রতি বছর একটি ঐতিহ্যবাহী ও মর্যাদাপূর্ণ নিলাম আয়োজিত হয়। ওই নিলামে চলতি বছরে ৩২ লাখ ডলারে একটি সুবিশাল টুনা মাছ কিনেছেন এক উদ্যোক্তা। জাপানের স্বঘোষিত ‘টুনা মহারাজ’ ও চেইন রেস্টুরেন্ট সুশি জানমাইয়ের মালিক কিয়োশি কিমুরা ২৪৩ কেজি (৫৩৬ পাউন্ড) ওজনের বিশাল আকারের টুনা মাছটি কিনে নিয়েছেন। জাপানের উত্তরাঞ্চলের ওমা এলাকার উপকূলে মাছটি জেলেদের জালে ধরা পড়ে। ওই অঞ্চলটি জাপানের সেরা টুনা উৎপাদনের জন্য সুপরিচিত। ওমায় গড়ে প্রতি কেজি উন্নত জাতের টুনা ১৩ হাজার ৩৬০ মার্কিন ডলারে বিক্রি হয়। প্রথা অনুযায়ী, বিশেষ ঘণ্টা বাজিয়ে নিলাম শুরু করা হয়। খবর-এএফপি।
আরও বিস্তারিত!
অপারেশন ডেভিল হান্টে বাবা-ছেলে গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্টে বাবা-ছেলে গ্রেপ্তার

ঝালকাঠির নলছিটিতে পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’-এর আওতায় এক বাবা ও তার ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) ভোরে উপজেলার সুবিদপুর ইউনিয়নের গোদন্ডা গ্রামের নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম। গ্রেপ্তাররা হলেন— সুবিদপুর ইউনিয়ন কৃষকলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাজ্জাক সরদার এবং তার ছেলে একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. রাসেল সরদার। নলছিটি থানার ওসি আরিফুল আলম বলেন, ঝালকাঠি সদর থানায় দায়ের করা একটি মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। নলছিটি থানার ওসি আরিফুল আলম বলেন,…
আরও বিস্তারিত!
ঝিনাইদহ-৪ আসনে মনোনয়নপত্র কিনলেন স্বেচ্ছাসেবক দল নেতা ফিরোজ

ঝিনাইদহ-৪ আসনে মনোনয়নপত্র কিনলেন স্বেচ্ছাসেবক দল নেতা ফিরোজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র কিনেছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ। সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেন। ঝিনাইদহ-৪ আসনের সহকারী রির্টার্নিং কর্মকর্তা রেজওয়ানা নাহিদ বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম তোতা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠুসহ অন্যান্যরা। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ জানান, এখন পর্যন্ত তিনজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।…
আরও বিস্তারিত!
নির্বাচন পেছানোর চেষ্টা জনগণ মেনে নেবে না : আমীর খসরু

নির্বাচন পেছানোর চেষ্টা জনগণ মেনে নেবে না : আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কেউ যদি ব্যক্তি স্বার্থে জাতীয় নির্বাচন পেছানোর চেষ্টা করে, তা দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না। নির্বাচন নিয়ে একটি গোষ্ঠীর অনীহার কারণে জনগণের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম নগরীর র‍্যাডিসন ব্লু বে ভিউ হোটেলে আয়োজিত এক বাণিজ্য সংলাপ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আমীর খসরু। এ সময় তিনি সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতা, গণমাধ্যমে হামলা এবং বিভিন্ন হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে উদ্বেগ প্রকাশ করেন। তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, তার প্রত্যাবর্তন দল ও দেশের মানুষের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে। পাশাপাশি বিএনপি ক্ষমতায়…
আরও বিস্তারিত!
পটুয়াখালীতে কুকুরছানা পিটিয়ে হত্যার পর এলাকায় ক্ষোভ

পটুয়াখালীতে কুকুরছানা পিটিয়ে হত্যার পর এলাকায় ক্ষোভ

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লতাচাপলি ইউনিয়নের মম্বিপাড়া (সাধুর ব্রিজ) এলাকায় দুটি কুকুরছানা পিটিয়ে হত্যা করা হয়েছে। এ সময় আরও দুটি কুকুরছানা পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, কুকুরছানাগুলো সকালে একটি বাড়ির মুরগির বাচ্চা খেয়ে ফেললে ক্ষিপ্ত হয়ে সোনিয়া নামে এক নারী লাঠি দিয়ে আঘাত করে দুটি কুকুরছানা হত্যা করেন। তিনি ওই এলাকার বাসিন্দা আলমগীরের মেয়ে। ঘটনার পর এলাকায় ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দা ফাতিমা বলেন, ‘নিরীহ প্রাণীর ওপর এমন নিষ্ঠুরতা মেনে নেওয়া যায় না। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।’ আরেক বাসিন্দা সত্তার হাওলাদার বলেন, ‘মুরগি খাওয়ার অপরাধে…
আরও বিস্তারিত!
রেকর্ড মুনাফায় বাংলাদেশ শিপিং করপোরেশন

রেকর্ড মুনাফায় বাংলাদেশ শিপিং করপোরেশন

বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) ২০২৪–২৫ অর্থবছরে ৩০৬ কোটি ৫৬ লাখ টাকার নিট মুনাফা অর্জন করেছে, যা সংস্থাটির ৫৪ বছরের ইতিহাসে সর্বোচ্চ। এ মুনাফা থেকে শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ (ক্যাশ ডিভিডেন্ট) দেওয়ার সুপারিশ করেছে পরিচালনা পর্ষদ। সোমবার (২২ ডিসেম্বর) বেলা ১১টায় চট্টগ্রামের বোট ক্লাবে অনুষ্ঠিত বাংলাদেশ শিপিং করপোরেশনের ৪৮তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন বিএসসি পরিচালনা পর্ষদের সভাপতি ও নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। সভায় উপস্থিত ছিলেন নৌপরিবহণ মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন্নাহার চৌধুরী (এনডিসি), শেয়ারহোল্ডার এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা। এম সাখাওয়াত হোসেন বলেন, গত দেড় বছরে অন্তর্বর্তীকালীন সরকার…
আরও বিস্তারিত!
কৃষি জমি নিয়ে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

কৃষি জমি নিয়ে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় কৃষি জমি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের মান্দারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মান্দারকান্দি গ্রামের সামু ও আব্দুল হাইর সঙ্গে মুহিত মিয়ার দীর্ঘদিন ধরে কৃষি জমি এবং আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। ওই বিরোধের জের ধরেই সোমবার বিকেলে উভয় পক্ষের নারী-পুরুষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় উভয় পক্ষ পিকলসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ব্যবহার করে এবং ইটপাটকেল নিক্ষেপ করে। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। আহতদের উদ্ধার করে নবীগঞ্জ…
আরও বিস্তারিত!
বগুড়া প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির অনুমতি মেলেনি

বগুড়া প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির অনুমতি মেলেনি

নওগাঁ বিশ্ববিদ্যালয়কে দুটি অনুষদের অধীনে দুটি বিভাগ খুলে শিক্ষার্থী ভর্তির অনুমতি দেওয়া হলেও বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এ ব্যাপারে অনুমোদন পায়নি। এতে শিক্ষার্থী ও অভিভাবক ও শিক্ষানুরাগীদের মাঝে হতাশা দেখা দিয়েছে। এর আগে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) দুটি বিশ্ববিদ্যালয়কে পাঁচটি বিভাগের প্রস্তাবনা জমা দিতে নির্দেশ দিয়েছিল। সে অনুযায়ী কর্তৃপক্ষ বিভাগ খোলার প্রস্তাব দেয়। ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের অতিরিক্ত পরিচালক ড. মো. মহিবুল আহসান স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়, বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত বিভাগগুলোর ল্যাবরেটরি, অবকাঠামোসহ অন্যান্য সুবিধা সরেজমিন পরিদর্শনের পরই অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হবে। সেই পর্যবেক্ষণের ভিত্তিতে বিভাগ অনুমোদন এবং শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু করার…
আরও বিস্তারিত!
bn_BD