report

985 পোস্ট
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: প্রথম দফার প্রতিদ্বন্দ্বিতায় প্রায় দেড় হাজার প্রার্থী

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: প্রথম দফার প্রতিদ্বন্দ্বিতায় প্রায় দেড় হাজার প্রার্থী

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে প্রথম দফার ১৫২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রায় দেড় হাজার প্রার্থী। ২৩ শতাংশের বেশি প্রার্থীর বিরুদ্ধে রয়েছে গুরুতর অপরাধের মামলা। আর কোটিপতি প্রার্থী আছেন অন্তত সাড়ে ৩শ’। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রথম দফায় বিভিন্ন আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। দার্জিলিং, আলিপুরদুয়ার, মালদা, মুর্শিদাবাদসহ রাজ্যটির ১৬ জেলার ১৫২টি বিধানসভা আসনে লড়ছেন ১ হাজার ৪৭৫ জন প্রার্থী।   নির্বাচনি আসনগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত নন্দীগ্রাম, যেখানে লড়ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও তৃণমূল নেতা পবিত্র কর।   খড়গপুর সদর আসনে বিজেপি নেতা দিলীপ ঘোষের বিপরীতে লড়ছেন তৃণমূলের প্রদীপ সরকার। এক সময়ের প্রতাপশালী কংগ্রেস নেতা অধীর চৌধুরী লড়ছেন বহরমপুর কেন্দ্র…
আরও বিস্তারিত!
চেঙ্গী নদীতে ফুল ভাসিয়ে পাহাড়ে ‘বিজু’ শুরু

চেঙ্গী নদীতে ফুল ভাসিয়ে পাহাড়ে ‘বিজু’ শুরু

পার্বত্য চট্টগ্রামে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীগুলোর সবচেয়ে বড় এই সামাজিক উৎসবকে ঘিরে পুরো পাহাড়ি জনপদে এখন উৎসবের আমেজ। চাকমা সম্প্রদায়ের রীতি অনুযায়ী, উৎসবের প্রথম দিনটিকে বলা হয় ‘ফুল বিজু’। এদিন সকালে বন-পাহাড় থেকে সংগৃহীত ফুল দিয়ে ঘর সাজানো হয়। এরপর নদী বা খালের পাড়ে গিয়ে কলাপায় করে ফুল ভাসিয়ে গঙ্গা দেবীর পূজা করা হয়। বিশ্বাস করা হয়, এর মাধ্যমে পুরাতন বছরের সব গ্লানি মুছে যায় এবং নতুন বছরের জন্য নিজেরা পবিত্র হন।
আরও বিস্তারিত!
কৃষকের সেচ সচল রাখতে প্রয়োজনে শহরে বিদ্যুৎ থাকবে না: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

কৃষকের সেচ সচল রাখতে প্রয়োজনে শহরে বিদ্যুৎ থাকবে না: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আরো বলেন, আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখের দিন পরীক্ষামূলকভাবে ১০জেলায় কৃষক কার্ডের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে। দেশের কৃষকদের প্রতি, জনগণের প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে অঙ্গীকার রয়েছে একে একে বাস্তবায়নের জন্য চেষ্টা করা হচ্ছে। অনুষ্ঠানে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে সারা পৃথিবীতে জ্বালানী তেলের মূল্য বৃদ্ধি পেয়েছে। তারপরও একমাত্র কৃষকদের কথা বিবেচনা করে আমাদের সরকার জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করেনি।’ আরও পড়ুন: জিয়াউর রহমানের নাম আসবে বলেই বিগত সরকার খাল খনন করেনি: বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনুষ্ঠানে জেলার ৩ হাজার ৪শ' জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনামূল্যে এক কেজি করে…
আরও বিস্তারিত!
ক্লিনিকে ইজিবাইকের লাইট জ্বালিয়ে অপারেশন!

ক্লিনিকে ইজিবাইকের লাইট জ্বালিয়ে অপারেশন!

উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দিন দীপু জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে দুপুর ১২টার পর মডার্ন ডায়াগনস্টিক এবং আল মদিনা প্রাইভেট হাসপাতালে অভিযান চালানো হয়। অভিযানের সময় প্রয়োজনীয় কাগজপত্র ও লাইসেন্স না থাকায় মডার্ন ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়। এরপর আল মদিনা প্রাইভেট হাসপাতালে অভিযান চালানো হয়। ওই হাসপাতালের অপারেশন থিয়েটারে ইজিবাইকের লাইট ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এছাড়া খাবার পানির উৎসের পাশেই ময়লার স্তূপ জমা ছিল, পর্যাপ্ত বেডের ব্যবস্থা ছিল না এবং রোগীদের রেজিস্টার পাওয়া যায়নি। এসব কারণে দণ্ডবিধির ৫২ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অভিযানের অংশ হিসেবে এ হামিদ মেমোরিয়াল হাসপাতালও পরিদর্শন করা হয়। সেখানে কোনো অসঙ্গতি…
আরও বিস্তারিত!
মারা গেছেন কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে

মারা গেছেন কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। ভারতীয় সংগীতের অন্যতম আইকনিক ও বহুমুখী প্লেব্যাক গায়িকা হিসেবে সুপরিচিত আশা ভোঁসলে। আট দশকের বেশি দীর্ঘ ক্যারিয়ারে তিনি একাধিক ভারতীয় ভাষার পাশাপাশি বিভিন্ন বিদেশি ভাষাতেও হাজার হাজার গান রেকর্ড করেছেন।
আরও বিস্তারিত!

হামের উপসর্গ নিয়ে হাসপাতালে বেড়েই চলছে রোগী

হাসপাতালে ভর্তি হওয়া অধিকাংশ শিশুর ক্ষেত্রে একই কথা বলছেন রোগীর স্বজনরা। শিশুর জ্বর সর্দি কিংবা ডায়রিয়া হওয়ার ৪ থেকে ৫ দিন পর সকলের নজরে এসেছে হামে আক্রান্তের বিষয়টি। শিশু অসুস্থ হলে চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়াতে নিষেধ থাকলেও ভর্তি রোগীর অনেকেই স্থানীয় ফার্মেসী থেকে চিকিৎসা নিয়ে বিপদে পড়েছেন। চিকিৎসকরাও বলছেন, অভিভাবকদের লক্ষণ গুলোর বিষয়ে আরও সচেতন হতে হবে।  শিশু অসুস্থ হওয়ার এক দু দিনের মধ্যেই হাসপাতালে নেয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসাকরা।
আরও বিস্তারিত!
হরমুজ প্রণালীতে ইসরাইল সংশ্লিষ্ট জাহাজে ড্রোন হামলা

হরমুজ প্রণালীতে ইসরাইল সংশ্লিষ্ট জাহাজে ড্রোন হামলা

শনিবার (৪ এপ্রিল) আইআরজিসির নৌবাহিনীর কমান্ডারের বরাতে ইরানের সংবাদমাধ্যমে বলা হয়, ড্রোন হামলায় এমএসসি ইশিকা নামের জাহাজটিতে আগুন ধরে যায়। তবে এ বিষয়ে ইসরাইলের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে প্রতিবেদনে জানানো হয়।   জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও গ্যাস পরিবহন করা হয়। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর পথটির ওপর নিয়ন্ত্রণ নেয় ইরান।    দেশটির সামরিক বাহিনী বলেছে, প্রণালীটি তাদের নৌবাহিনীর ‘দৃঢ় ও কর্তৃত্বপূর্ণ’ নিয়ন্ত্রণে রয়েছে। এটি ইরানের ‘শত্রুদের জন্য’ বন্ধই থাকবে। এর ফলে একদিকে যেমন উপসাগরীয় দেশগুলোর তেল ও গ্যাস রফতানি হুমকির মুখে পড়েছে। অন্যদিকে বিশ্বের বহু…
আরও বিস্তারিত!
বাজেট প্রণয়নে বড় চ্যালেঞ্জ সীমিত আর্থিক সক্ষমতা

বাজেট প্রণয়নে বড় চ্যালেঞ্জ সীমিত আর্থিক সক্ষমতা

কাঠামোগত দুর্বলতা, অসম্পূর্ণ সংস্কার এবং ক্রমবর্ধমান অর্থনৈতিক চাপের মধ্যে নতুন সরকার তার প্রথম জাতীয় বাজেট প্রণয়নের প্রস্তুতি নিচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেছেন, সীমিত আর্থিক সক্ষমতা বর্তমান সময়ে সরকারের জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। মঙ্গলবার রাজধানীর ধানমণ্ডিতে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) কার্যালয়ে ‘বাজেট ঘিরে নাগরিক ভাবনা ও প্রত্যাশা’ শীর্ষক প্রাক্-বাজেট মিডিয়া ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানের আয়োজন করে সিটিজেনস প্ল্যাটফর্ম ফর এসডিজি। সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানিত ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সরকার এখন এক ধরনের কঠোর বাজেট সীমাবদ্ধতার মধ্যে কাজ করছে, যেখানে ব্যয় ও সম্পদের মধ্যে ভারসাম্য রক্ষা করা ক্রমেই কঠিন হয়ে উঠছে। তিনি…
আরও বিস্তারিত!
রাতে প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকদের বৈঠক

রাতে প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকদের বৈঠক

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন। গত ১৫ মার্চ সরকার ৪২টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেয়, যাদের সবাই বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। নিয়োগের পর এটিই হবে প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ। নাম প্রকাশ না করার শর্তে এক প্রশাসক জানান, বৈঠকে প্রধানমন্ত্রী বিভিন্ন দিকনির্দেশনা দেবেন। তিনি বলেন, দলীয় নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে মাঠ পর্যায়ে কীভাবে কার্যকরভাবে কাজ করতে হবে, সে বিষয়ে তিনি কথা বলবেন। দলীয় কার্যক্রম, স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়সহ অন্যান্য বিষয়ও আলোচনায় আসতে পারে। এছাড়া স্থানীয় সরকার নির্বাচন নিয়েও বৈঠকে আলোচনা হতে পারে বলে তিনি জানান।
আরও বিস্তারিত!
bn_BD