অপরাধ

সাংবাদিক আনিস আলমগীর, অভিনেত্রী শাওনসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ

সাংবাদিক আনিস আলমগীর, অভিনেত্রী শাওনসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ

সাংবাদিক আনিস আলমগীর ও অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ চারজনের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে। অভিযুক্ত অপর দু’জন হলেন মারিয়া কিসপট্টা ও ইমতু রাতিশ ইমতিয়াজ। পুলিশ বলছে, অভিযোগটি এখনো মামলা হিসেবে থানায় নথিভুক্ত হয়নি। গতকাল রোববার রাতে উত্তরা পশ্চিম থানায় জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ এই অভিযোগ করেন। অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের জুলাই মাসের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর রাজনৈতিক পটপরিবর্তনের মধ্যেও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুসারীরা বিভিন্ন কৌশলে দেশে অবস্থান করে রাষ্ট্রের স্থিতিশীলতা বিনষ্টের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। অভিযুক্তরা এসব কর্মকাণ্ডে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সম্পৃক্ত। সাংবাদিক আনিস আলমগীর বর্তমানে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ে রয়েছেন। জিজ্ঞাসাবাদের…
আরও বিস্তারিত!
গ্রেপ্তার দেখানো হলো সাংবাদিক আনিস আলমগীরকে

গ্রেপ্তার দেখানো হলো সাংবাদিক আনিস আলমগীরকে

উত্তরা পশ্চিম থানার একটি মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান সমকালকে এ তথ্য জানিয়েছেন। আজ সোমবার বিকেলে তাকে আদালতে নেওয়ার কথা রয়েছে। এর আগে রোববার রাতে আনিস আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়। সে সময় ডিবি জানায়, জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তার বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে জিজ্ঞাসাবাদের পর। সম্প্রতি টেলিভিশন টকশোতে বিভিন্ন বক্তব্যের জন্য আলোচনায় সাংবাদিক আনিস আলমগীর। দৈনিক আজকের কাগজসহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করেছেন তিনি। ধানমন্ডি ২ নম্বরে অবস্থিত একটি জিম থেকে বেরোনোর পর রোববার রাতে তাকে ডিবিতে নেওয়া হয়। ওই জিমের ম্যানেজার…
আরও বিস্তারিত!
মোটরসাইকেল শনাক্ত, মালিক সন্দেহে একজন আটক

মোটরসাইকেল শনাক্ত, মালিক সন্দেহে একজন আটক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে যে মোটরসাইকেল থেকে গুলি করা হয়েছে সেটি শনাক্ত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেই বাইকটির মালিক সন্দেহে একজনকে পুলিশে সোপর্দ করেছে র‌্যাব। তার নাম আবদুল হান্নান। আজ রোববার সকালে তাকে পল্টন থানায় সোপর্দ করা হয়। পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার হারুন অর রশীদ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এই হত্যাচেষ্টায় জড়িত সন্দেহে র‍্যাব-২ আবদুল হান্নান নামের একজনকে আটক করে। ওই ব্যক্তি হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক বলে র‌্যাব-২ এর পক্ষ থেকে বলা হয়েছে। পরে তারা তাকে পল্টন থানায় হস্তান্তর করে। পল্টন থানার ওসি মোস্তফা কামাল খান সমকালকে বলেন,…
আরও বিস্তারিত!
এমপি প্রার্থীদের নিরাপত্তায় ব্যবস্থা নিচ্ছি: ডিএমপি কমিশনার

এমপি প্রার্থীদের নিরাপত্তায় ব্যবস্থা নিচ্ছি: ডিএমপি কমিশনার

জাতীয় নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তার বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। শনিবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস্ অডিটোরিয়ামে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। এ সময় ঢাকা-৮ আসনের এমপি প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর ওপর হামলার ঘটনা তুলে ধরে প্রার্থীদের নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, প্রার্থীদের নিরাপত্তায় আমরা ব্যবস্থা নিচ্ছি ওসমান হাদির উপর হামলাকারীদের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা ক্রাইম টার্গেটকে খুঁজছি। এখনও ২৪ ঘণ্টা পার হয়নি। আশা করি এটা আমরা ডিটেক্ট করতে পারব।’ কতজন এই চক্রের সাথে আছে জানতে…
আরও বিস্তারিত!
কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন

কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন

কুমিল্লার হোমনায় এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর মা–বাবার অভিযোগ, স্বামী ও পরিবারের লোকজন তাঁদের মেয়েকে হত্যা করে ঝুলিয়ে রাখেন। তাঁরা ওই ঘটনাকে আত্মহত্যা বলে প্রচার করেন এবং পরে বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন। মৃত সামান্তা আক্তার (১৯) উপজেলার নয়াকান্দি গ্রামের শিপন মিয়ার স্ত্রী এবং একই গ্রামের আব্বাস মিয়ার মেয়ে। গত শুক্রবার রাতে নয়াকান্দি গ্রামে শ্বশুরবাড়ি থেকে সামান্তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৯ মাস আগে পারিবারিকভাবে শিপন মিয়ার সঙ্গে সামান্তার বিয়ে হয়। বিয়ের পর শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে সামান্তার কলহ শুরু হয়। তাঁর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চলতে থাকে। সামান্তার মরদেহ উদ্ধারের পর…
আরও বিস্তারিত!
কোরআন অবমাননায় অপূর্ব পালের দায় স্বীকার

কোরআন অবমাননায় অপূর্ব পালের দায় স্বীকার

কোরআন শরিফ অবমাননার অভিযোগে করা মামলায় রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত শিক্ষার্থী সেই অপূর্ব পাল দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। রবিবার (১৯ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহের আদালত তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।  এ সময় আসামি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হন। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপপরিদর্শক চাঁদ মিয়া তার জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। এর আগে গত ১৪ অক্টোবর তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।  গত ৪ অক্টোবর রাতে কয়েকটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে, যেসবে অপূর্ব পাল কোরআন অবমাননা করেছেন বলে বিভিন্ন পোস্টে অভিযোগ তোলা হয়। ওই শিক্ষার্থীর ফেসবুক পোস্ট…
আরও বিস্তারিত!
চরফ্যাশনে শিশুদের মক্তব ঘর দখল করে বিএনপি কার্যালয়

চরফ্যাশনে শিশুদের মক্তব ঘর দখল করে বিএনপি কার্যালয়

ভোলার চরফ্যাশনে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে শিশুদের মক্তব দখল করে রাজনৈতিক কার্যালয় হিসেবে ব্যবহার করার অভিযোগ উঠেছে। উপজেলার চর কুকরি-মুকরি ইউনিয়নের আমিনপুর গ্রামে ওই মক্তব ঘরের অবস্থান। স্থানীয় একাধিক সূত্র জানায়, আমিনপুর গ্রামে বাজারের কাছে কাকরাইল জামে মসজিদসংলগ্ন একটি মক্তব ঘর আছে। এটি প্রায় ১০ বছর আগে ইউএনডিপি ও মুসলিম এইডের সহযোগিতায় নির্মাণ করা হয়। শুরু থেকেই মসজিদের ইমাম ও মুয়াজ্জিন শিশু-কিশোরদের কোরআন শিক্ষা দেওয়ার জন্য ঘরটি মক্তব ঘর হিসেবে ব্যবহার করে আসছেন। মাঝেমধ্যে দিনের বেলা সরকারের ‘একটি বাড়ি একটি খামার' প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীরা ওই মক্তব ঘরে সভা করতেন। গত বছর আগস্টে আওয়ামী সরকারের পতনের পর স্থানীয় বিএনপি ও…
আরও বিস্তারিত!
আনোয়ারায় আওয়ামী লীগের স্লোগান দিয়ে মিছিল, মামলার পর গ্রেপ্তার ৩

আনোয়ারায় আওয়ামী লীগের স্লোগান দিয়ে মিছিল, মামলার পর গ্রেপ্তার ৩

চট্টগ্রামের আনোয়ারায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্লোগান দেওয়ার অভিযোগে করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্লোগান দেওয়ার ঘটনাটি গত বৃহস্পতিবারের। ওই রাতেই উপজেলার জুঁইদণ্ডী ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে তিনজনকে আটক করা হয়। গতকাল শুক্রবার এ ঘটনায় মামলা হয়। মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জুঁইদণ্ডীর আবদুল কাদের (৫০), আরিফ (২০) ও আবদুল খালেক (২৮)। এ সময় ২০টি কাঠের লাঠি, ১০টি ইটের খোয়া, দুটি দেশীয় তৈরি লোহার দা ও আটটি লোহার টুকরা জব্দ করার কথা জানিয়েছে পুলিশ। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ৪১ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন লুঙ্গি পরা ব্যক্তি ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনার…
আরও বিস্তারিত!

ফরিদপুরে বাজারে আগুন, পুড়ে গেল ১৭টি দোকান

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭টি দোকান পুড়ে গেছে। গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নাম-ঠিকানা ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সোয়া ১০টার দিকে কাদিরদী বাজারের মাছবাজার–সংলগ্ন বাচ্চু মোল্লার মার্কেটের নাসির দরজির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের উৎপত্তি। আগুনে বাচ্চু মোল্লার মার্কেট, পাশের আজিজ মোল্লার মার্কেটসহ চারটি মার্কেটের মনিহারি দোকান, ওষুধের দোকান, টেইলার্স, বীজ ভান্ডার, জুতার দোকান, রেস্টুরেন্টসহ অন্তত ১৭টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে গেছে। প্রথমে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করেন।…
আরও বিস্তারিত!
রাজধানীতে নারী গণমাধ্যমকর্মীর লাশ উদ্ধার

রাজধানীতে নারী গণমাধ্যমকর্মীর লাশ উদ্ধার

রাজধানীর একটি বাসা থেকে এক নারী গণমাধ্যমকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি নতুন অনলাইন সংবাদমাধ্যম ঢাকা স্ট্রিমের কর্মী ছিলেন। গতকাল শনিবার সন্ধ্যার দিকে তাঁর লাশ উদ্ধার করা হয় বলে জানা গেছে। রাজধানীর শেরেবাংলানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক প্রথম আলোকে বলেন, ওই নারীর পরিবারের লোকজন ঘরের দরজা ভেঙে তাঁকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। পুলিশ ওই হাসপাতাল থেকে গতকাল তাঁর লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। ময়নাতদন্তের পর বলা যাবে, তাঁর মৃত্যু কীভাবে হয়েছে। তাঁর পরিবার এখনো থানায় কোনো অভিযোগ করেনি। ওই নারী অনলাইন সংবাদমাধ্যম ঢাকা স্ট্রিমে গ্রাফিক ডিজাইনার হিসেবে কর্মরত ছিলেন। সম্প্রতি ঢাকা স্ট্রিমের…
আরও বিস্তারিত!
bn_BD