তথ্য

আইফোন ১৮ প্রো সিরিজের তথ্য ফাঁস, যেসব পরিবর্তন আনছে অ্যাপল

আইফোন ১৮ প্রো সিরিজের তথ্য ফাঁস, যেসব পরিবর্তন আনছে অ্যাপল

আইফোন ১৮ প্রো সিরিজ বাজারে আসতে এখনো এক বছরের বেশি সময় বাকি। তবে এরই মধ্যে নতুন আইফোন নিয়ে প্রযুক্তি দুনিয়ায় শুরু হয়েছে আলোচনার ঝড়। ফাঁস হওয়া তথ্যে জানা যাচ্ছে, অ্যাপল এবার তাদের প্রো সিরিজে আনছে একাধিক যুগান্তকারী পরিবর্তন, যা আগের সব মডেলকে ছাড়িয়ে যেতে পারে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন সিরিজে থাকছে আরও উন্নত ক্যামেরা প্রযুক্তি, পরিশীলিত ডিসপ্লে ডিজাইন এবং অ্যাপলের নিজস্বভাবে তৈরি প্রথম মডেম চিপ। বাহ্যিকভাবে বড় কোনো পরিবর্তন না থাকলেও, ভেতরের সফটওয়্যার ও হার্ডওয়্যারে আইফোন ১৮ প্রো এবং ১৮ প্রো ম্যাক্স হতে যাচ্ছে অ্যাপলের সবচেয়ে শক্তিশালী সংস্করণ। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইটগুলোর তথ্যে বলা হয়েছে,…
আরও বিস্তারিত!
নতুন বছরের আগেই ব্যাপক বদল ফিচারে, যেসব চমক আনছে হোয়াটসঅ্যাপ

নতুন বছরের আগেই ব্যাপক বদল ফিচারে, যেসব চমক আনছে হোয়াটসঅ্যাপ

নতুন বছরের আগেই ব্যবহারকারীদের জন্য একের পর এক নতুন সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) এক ঘোষণায় মেটার মালিকানাধীন ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটি জানায়, কল, কনটেন্ট তৈরি ও চ্যাট অভিজ্ঞতা আরও সহজ ও আধুনিক করতে বেশ কয়েকটি নতুন ফিচার চালু করা হচ্ছে। এর মধ্যে মিসড কল মেসেজিং, Meta AI-এর আপগ্রেড, ছবি থেকে শর্ট ভিডিও তৈরি, স্টিকার অপশন বাড়ানো এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে পরিবর্তনের বিষয়টি উল্লেখযোগ্য। নতুন ফিচারের আওতায়, কোনো ব্যবহারকারী হোয়াটসঅ্যাপ কল করলে এবং অপর প্রান্ত থেকে কলটি রিসিভ না হলে, কলের ধরন অনুযায়ী ভয়েস কল বা ভিডিও নোট রেকর্ড করে পাঠাতে পারবেন। এতে করে কল মিস হলেও প্রয়োজনীয় বার্তা পৌঁছে দেওয়া…
আরও বিস্তারিত!
চ্যাটজিপিটিতে যুক্ত হলো আকর্ষণীয় ফিচার, যা আপনার সময় বাঁচাবে বহুগুণে

চ্যাটজিপিটিতে যুক্ত হলো আকর্ষণীয় ফিচার, যা আপনার সময় বাঁচাবে বহুগুণে

চ্যাটজিপিটিতে কাজ করার সময় প্রায়ই এমন হয় যে, প্রম্পট লেখার পর মনে হয় কিছু তথ্য বাদ পড়ে গেছে, বা ভুলভাবে কোনো বাক্য কপি-পেস্ট হয়ে গেছে। তখন আবার শুরু থেকে লিখতে হয় পুরো প্রশ্নটি। এবার সেই ঝামেলার সমাধান নিয়ে এসেছে ওপেনএআই (OpenAI)। নতুন আপডেটে সংযোজিত হয়েছে এমন একটি ফিচার, যা ব্যবহারকারীদের জন্য হবে অত্যন্ত কার্যকর ও সময় সাশ্রয়ী। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, এখন থেকে ব্যবহারকারীরা চ্যাটজিপিটির উত্তর তৈরির মাঝপথেই সেটি থামাতে পারবেন। অর্থাৎ, যখন এআই চ্যাটবট উত্তর তৈরি করছে, তখনই আপনি নতুন কোনো তথ্য যোগ করতে পারবেন বা আগের নির্দেশনা সংশোধন করতে পারবেন। সহজভাবে বললে, এখন থেকে রিয়েল-টাইমে চ্যাটজিপিটির…
আরও বিস্তারিত!
নতুন ব্রাউজার নিয়ে আসছে গুগল

নতুন ব্রাউজার নিয়ে আসছে গুগল

ইন্টারনেট ব্রাউজিংয়ের অভিজ্ঞতাকে আরও সহজ ও স্মার্ট করতে কৃত্রিম বুদ্ধিমত্তার উপর ভরসা করছে গুগল। সে লক্ষ্যেই তারা নিয়ে এলো এক নতুন ব্রাউজিং এক্সপেরিমেন্ট, যার নাম Disco। গুগলের শক্তিশালী Gemini AI দিয়ে তৈরি এই টুল ব্যবহারকারীদের দৈনন্দিন অনলাইন কাজকে আরও দ্রুত এবং গুছিয়ে করার চেষ্টা করবে। আজকের দিনে আমরা একসঙ্গে অনেক ট্যাব খুলে কাজ করি— পড়াশোনা, অফিসের কাজ, রান্নার রেসিপি খোঁজা বা ভ্রমণের পরিকল্পনা। কিন্তু এত ট্যাব সামলানো অনেক সময়ই ঝামেলার হয়ে ওঠে। ঠিক এই জায়গাতেই Disco ব্যবহারকারীর পাশে দাঁড়াতে চায়। GenTabs : Disco-এর সবচেয়ে আকর্ষণীয় ফিচার Disco-এর মূল আকর্ষণ হল GenTabs নামের একটি বিশেষ ফিচার। এটি ব্যবহারকারীর খোলা ট্যাবগুলো দেখে…
আরও বিস্তারিত!
ওয়েবক্যাম ব্যবহারে সতর্ক থাকুন কিছু সহজ উপায়ে

ওয়েবক্যাম ব্যবহারে সতর্ক থাকুন কিছু সহজ উপায়ে

করোনা পর্বের পর থেকে অনলাইন মিটিং, হাইব্রিড কাজ এবং ঘনিষ্ঠদের সঙ্গে ভিডিও চ্যাটের জন্য আমাদের কম্পিউটার, ল্যাপটপ, ট্যাব বা স্মার্টফোনে ওয়েবক্যাম ব্যবহার অনেক বেড়েছে। কিন্তু ওয়েবক্যাম ব্যবহারের সঙ্গে যুক্ত রয়েছে ঝুঁকি– হ্যাকার বা ম্যালওয়্যারের মাধ্যমে আপনার প্রাইভেসিতে অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ হতে পারে। সুতরাং সতর্ক থাকা জরুরি। কিছু সহজ টিপস পজিশন ও সেটিংস পরীক্ষা করুন ওয়েবক্যাম চালুর আগে সেটির পজিশন, ফ্রেমিং ও সেটিংসে কোনো অস্বাভাবিকতা আছে কিনা লক্ষ্য করুন। অনেক সময় হ্যাকার ফ্রেমিং বা জুম পরিবর্তন করতে পারে।
আরও বিস্তারিত!
ডিজিটাল ওয়ালেট সেবার লাইসেন্স পেল গ্রামীণ টেলিকম

ডিজিটাল ওয়ালেট সেবার লাইসেন্স পেল গ্রামীণ টেলিকম

রিশোধ সেবাদানকারী (পেমেন্ট সার্ভিস প্রোভাইডার-পিএসপি) প্রতিষ্ঠান হিসেবে চূড়ান্ত লাইসেন্স পেল গ্রামীণ টেলিকম ট্রাস্টের মালিকানাধীন সমাধান সার্ভিসেস্ লিমিটেড। গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংক থেকে প্রতিষ্ঠানটির নামে লাইসেন্স ইস্যু করা হয়। পিএসপি সাধারণত ই-ওয়ালেট বা ডিজিটাল ওয়ালেট সেবা নামে পরিচিত। এখানে অ্যাকাউন্ট খোলার মাধ্যমে গ্রাহক তাঁর ব্যাংক একাউন্ট থেকে ব্যাংক বা অন্য মাধ্যম থেকে টাকা এনে অনলাইন কেনাকাটা, ইউটিলিটি বিল পরিশোধ, টিউশন ফি পরিশোধসহ বিভিন্ন ধরনের লেনদেন করতে পারেন। যেমন চীনের আলিপে।বাংলাদেশে এর আগে আইপে, ডি মানিসহ আটটি প্রতিষ্ঠান এ লাইসেন্স পেয়েছে। সমাধান লাইসেন্স পাওয়ায় দেশে মোট পিএসপির সংখ্যা দাঁড়াল ৯টি। এর বাইরে দেশে ১১টি পিএসও বা পেমেন্ট সিস্টেম অপারেটর রয়েছে। গতকাল সোমবার…
আরও বিস্তারিত!
ব্যাটারি ও চার্জ

ব্যাটারি ও চার্জ

স্মার্টফোনের ভেতরেই থাকা ব্যাটারি অপ্টিমাইজেশন ফিচার দিয়ে কোন অ্যাপ কতটা ব্যাটারি ব্যবহার করবে, তা অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। অন্যদিকে কোন কোন অ্যাপ ব্যাকগ্রাউন্ডে চলবে, তা নিয়ন্ত্রণে আনা যাবে। আর এমন ফিচার অ্যানাবল করার প্রয়োজনে প্রথমে অ্যান্ড্রয়েড ফোনের সেটিংস অপশনে গিয়ে ব্যাটারি অপ্টিমাইজেশন নির্বাচন করতে হবে। তারপর উল্লিখিত অপশন অ্যানাবল করে দিলেই মিলবে দারুণ সমাধান। যত্নে থাকুক ব্যাটারি স্মার্টফোনের ব্যাটারি কখনও শূন্য শতাংশ পর্যন্ত ডিসচার্জ করে শতভাগ চার্জ দেওয়া উচিত নয়। ফলে ব্যাটারি লাইফ ক্রমান্বয়ে বহুলাংশে দুর্বল হয়ে পড়বে। ডিভাইসে ২৫ ভাগ চার্জ থাকতেই ডিভাইসে চার্জ দেওয়া শ্রেয়। সব ডিভাইসের জন্য ৭৫ থেকে ৮০ শতাংশ চার্জ আদর্শ বলে বিবেচিত। বিশেষ করে…
আরও বিস্তারিত!
সহজে পাওয়া যাবে স্মার্ট ডিভাইস

সহজে পাওয়া যাবে স্মার্ট ডিভাইস

স্মার্টফোনকে সাশ্রয়ে ও সহজে সবার কাছে পৌঁছে দিতে প্রথমবার স্মার্টফোন অন ইনস্টলমেন্ট (সহজ কিস্তিতে স্মার্টফোন) অফার ঘোষণা করেছে ডিজিটাল অপারেটর বাংলালিংক। আগ্রহীরা ব্যাংক কার্ড ছাড়াই অপারেটর সেন্টার থেকে কিস্তিতে ফোরজি স্মার্টফোন কেনার সুযোগ পাবেন বলে জানায় উদ্যোক্তারা। সারাদেশে এখনও ফোরজি পরিষেবা থেকে বঞ্চিত গ্রাহকের স্মার্ট ডিভাইস চাহিদা পূরণে কিস্তিমূল্যের ১৫ শতাংশ ডাউন পেমেন্ট দিয়ে পণ্য কেনার সুযোগ পাবেন আগ্রহীরা। সহজেই টুজি বা থ্রিজি থেকে ফোরজি স্মার্টফোনে আপগ্রেড হওয়া যাবে। ডিভাইসের দামের বাকি অংশ সর্বাধিক ৯ মাসের কিস্তিতে পরিশোধ করা যাবে। বাংলালিংকের মার্কেটিং অপারেশনস ডিরেক্টর মেহেদী আল আমীন বলেন, আমরা স্মার্টফোন কেনার আর্থিক প্রতিবন্ধকতা দূর করে ডিজিটাল অন্তর্ভুক্তি ত্বরান্বিত করতে কাজ…
আরও বিস্তারিত!
অ্যান্ড্রয়েড সিস্টেমে বিশেষ কিছু সুবিধা

অ্যান্ড্রয়েড সিস্টেমে বিশেষ কিছু সুবিধা

সময়ের ফোল্ডেবল স্মার্টফোনে স্যামসাং ও মটোরোলা ছাড়াও বেশ কিছু সংস্থা ফোল্ডেবল স্মার্টফোন উন্মোচন করেছে। ওই সব ফোনে আরও দ্রুতগতি ও দক্ষতা (পারফরম্যান্স) জুড়েছে অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণে। ফলে ডিসপ্লে কোয়ালিটির মান বাড়বে। অ্যান্ড্রয়েডের নতুন আপডেটে ফোল্ডেবল স্মার্টফোনে দৃশ্যমান হয়েছে নতুন টাস্কবার। ক্যামেরার ব্রাইটনেস বাড়ানো, ফ্ল্যাশলাইট কন্ট্রোল, লো লাইট ক্যামেরা ঘরানা আরও ভালো কাস্টমাইজ করা যাবে এখন। চলতি অ্যান্ড্রয়েড সংস্করণের অপারেটিং সিস্টেমের সব স্মার্টফোনে ক্যামেরার মান সুদক্ষ আর মানোন্নত হয়েছে। শুধু একবার ট্যাপ করলেই স্ক্রিনের নির্দিষ্ট বা চিহ্নিত অংশ অনায়াসে শেয়ার করা যাবে। আগের মতো পুরো স্ক্রিন শেয়ার করার বাধ্যবাধকতা থাকবে না। সুনির্দিষ্ট অ্যাপ থেকে থেমে থেমেই নোটিফিকেশন আসতে থাকলে তা বিরক্তির কারণ…
আরও বিস্তারিত!
অ্যাপে ওয়ালেট ফিচার

অ্যাপে ওয়ালেট ফিচার

প্রবাসীর অর্থ প্রেরণে ট্যাপট্যাপ অ্যাপে যুক্ত হয়েছে ওয়ালেট ফিচার। অর্থ প্রেরণের প্রয়োজনে ওয়ালেটে অগ্রিম অর্থ জমা করা যাবে। আবার সেই অর্থ অন্য দেশে পাঠানোর আগে ভালো এক্সচেঞ্জ রেটে কনভার্ট সুবিধা পাওয়া যাবে। ফলে তাৎক্ষণিক প্রয়োজন না হলে খুব ভালো এক্সচেঞ্জ রেটে অর্থ জমানো সম্ভব। জরুরি প্রয়োজনে তাৎক্ষণিক অর্থ বিনিময় করা যাবে। কিন্তু নিয়মিত অর্থ পাঠানোর ক্ষেত্রে অর্থ প্রেরণকারীরা ভবিষ্যতে নির্দিষ্ট সময়ের মধ্যে অর্থ প্রেরণ করে। তাই পরে অর্থ পাঠানোর জন্য ওয়ালেট সুবিধা কাজ করবে। বিশেষ সেরা এক্সচেঞ্জ রেট নির্ধারণ করার সুযোগ থাকবে। অন্যদিকে, বড় অঙ্কের অর্থ প্রেরণে তার পরিমাণ আলাদা করে রাখা যায়। অ্যাপ নির্মাতারা বলেন, ওয়ালেটে আর্থিক লেনদেনের ওপর…
আরও বিস্তারিত!
bn_BD