সদরপুরে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন
ফরিদপুর জেলা প্রতিনিধি- ফরিদপুরের সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী ২২নং মুলামেরটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুনাম পুনরুদ্ধারে অনিয়ম ও দুর্নীতির সাথে সম্পৃক্ত প্রধান শিক্ষক মমতাজ বেগমের অপসারণের দাবিতে বিদ্যালয়ের সামনে মানববন্ধন করেছে স্কুলের প্রাক্তন শিক্ষার্থী, যুব সমাজ ও এলাকাবাসী। রবিবার (২০ই অক্টোবর) সকাল ১১ টায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে এলাকাবাসী, শিক্ষার্থী ও অভিভাবকরা বলেন প্রধান শিক্ষক মমতাজ বেগম বিদ্যালয়ে যোগদানের পর থেকে একের পর এক অনিয়ম করে যাচ্ছেন। বিদ্যালয়টি তাঁর বাড়ির পাশে হওয়ায় তিনি নিয়ম-কানুন না মেনে ঠিকমতো বিদ্যালয়ে আসেন না, এলেও খুব দ্রুত চলে যান ফলে তার সহকারী শিক্ষকরাও একই ধাঁচে হাঁটছে,স্কুলে আর্সেনিক মুক্ত পানির ব্যাবস্থা থাকার পরে ও…
