report

957 পোস্ট
ভোলায় ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের নাম পরিবর্তন

ভোলায় ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের নাম পরিবর্তন

দ্বীপজেলায় ভোলায় বিগত পতিত সরকারের স্বৈরাচারের দোসরের নামে নামকরণ করা ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা হয়েছে। রোববার শিক্ষার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর নাম পরিবর্তন করা হয়।  পরিবর্তিত নামকরণের শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ভোলা সদরে ১টি, তজুমদ্দিন উপজেলায় ১টি, লালমোহন উপজেলায় ২টি, চরফ্যাশন উপজেলায় ৫টি ও মনপুরা উপজেলায় ১টি শিক্ষা প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা হয়েছে। ভোলা সদরের বাংলাবাজার ফাতেমা খানম ডিগ্রি কলেজের নাম পরিবর্তন করে বাংলা বাজার ডিগ্রি কলেজ নামে নামকরণ করা হয়। এছাড়া চরফ্যাশনের ৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবর্তিত নাম যথাক্রমে— দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের নামকরণ করা হয়—দক্ষিণ আইচা কলেজ, অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের…
আরও বিস্তারিত!
মুক্তির পরই খেলা দেখাচ্ছে ‘কানতারা’, তিন দিনে দেড়শ কোটি পার

মুক্তির পরই খেলা দেখাচ্ছে ‘কানতারা’, তিন দিনে দেড়শ কোটি পার

ভাবা যায়! ভারতের বক্স অফিসে এখন রাজত্ব করছে কন্নড় সিনেমা। দুর্গাপুজার ছুটির শুরুতে মুক্তি পাওয়া ঋষভ শেঠির নতুন ছবি ‘কানতারা: চ্যাপ্টার ১’ এখন ছুটে চলেছে দুর্বার গতিতে। মুক্তির মাত্র তিন দিনের মাথায় এই কন্নড় সিনেমা আয় করেছে ১৬২ কোটি রুপি, যা চলতি বছরের অন্যতম সেরা ওপেনিং হিসেবেই ধরা হচ্ছে। শনিবার (৫ অক্টোবর) পর্যন্ত (তৃতীয় দিন) ছবিটি ভারতের অভ্যন্তরীণ বাজারে ১৬২ দশমিক ৮৫ কোটি রুপি সংগ্রহ করেছে। বিশ্লেষণ সংস্থা স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, প্রথম দিনে ‘কানতারা: চ্যাপ্টার ১’ আয় করে ৬১ দশমিক ৮৫ কোটি রুপি, পরের দিন ৪৬ কোটি, আর তৃতীয় দিনে আরও ৫৫ কোটি রুপি। তিন দিনে এই অঙ্ক ছুঁয়েছে ১৫০…
আরও বিস্তারিত!
‘ঢাকেশ্বরীতে অনেকের চোখেমুখে সংশয় ছিল, আমিই কি পূজা চেরী’

‘ঢাকেশ্বরীতে অনেকের চোখেমুখে সংশয় ছিল, আমিই কি পূজা চেরী’

গণমাধ্যমকে পূজা জানান, এবারের উৎসব তার জন্য ভিন্ন অভিজ্ঞতা ছিল। তিনি বলেন, ‘আমার পূজার আনন্দ শুরু হয়েছিল অষ্টমী থেকেই। ওই দিন ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গিয়েছিলাম। লাল-সাদা শাড়িতে সবার সঙ্গে আনন্দময় সময় কেটেছে। মণ্ডপের ছবি সামাজিক মাধ্যমে বন্ধুদের সঙ্গে শেয়ার করেছি।’ ভক্তদের প্রতিক্রিয়ার কথাও শোনালেন তরুণ এই অভিনেত্রী। তার ভাষায়, ‘মণ্ডপে গিয়ে অন্য রকম অনুভূতি হয়েছিল। কেউ সেলফি তুলতে এগিয়ে এসেছেন, আবার কেউ দূর থেকে তাকিয়ে ছিলেন। অনেকের চোখেমুখে সংশয় ছিল—আমি আসলেই কি পূজা চেরী!’ ঢাকেশ্বরীতে ভক্তদের উচ্ছ্বাস উপভোগ করেছেন পূজা। তিনি জানান, বিজয়া দশমীতে রাজধানীর আরও কয়েকটি পূজামণ্ডপে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার। তবে এ সময় মায়ের অভাব সবচেয়ে বেশি অনুভব…
আরও বিস্তারিত!
শাহরুখ খান এখন বিশ্বের সবচেয়ে ধনী অভিনেতা

শাহরুখ খান এখন বিশ্বের সবচেয়ে ধনী অভিনেতা

৩৩ বছর ধরে বলিউড শাসন করছেন শাহরুখ খান। ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ থেকে ‘জওয়ান’- তার বলিউডের পথচলা নিজেই এক সিনেমার কাহিনী। বলিউডে পা দেওয়ার তিন দশক পর তার হাতে ধরা দিয়েছেন বহু আকাঙ্ক্ষার জাতীয় পুরষ্কার, তবে এখানেই শেষ নয়। ভাগ্যদেবী যেন এবার একটু বিশেষ নজর দিয়েছেন কিং খানের দিকে। তাইতো বলিউড বাদশাহ শাহরুখ খান এখন বিশ্বের সবচেয়ে ধনী অভিনেতা। হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট-২০২৫ এর বরাত দিয়ে দ্য হিন্দুস্তান টাইমস জানিয়েছে, এই সুপারস্টারের মোট সম্পদের পরিমাণ পৌঁছেছে বিস্ময়কর ১.৪ বিলিয়ন মার্কিন ডলার বা ১২ হাজার ৪৯০ কোটি রুপিতে। এর মাধ্যমে ৫৯ বছর বয়সী শাহরুখ খান ভারতের সবচেয়ে ধনী তারকার পাশাপাশি বিশ্বব্যাপী…
আরও বিস্তারিত!
প্যারোল মেলেনি সাবেক এমপির, শেষবারের মতো মায়ের মুখ দেখলেন জেলগেটে

প্যারোল মেলেনি সাবেক এমপির, শেষবারের মতো মায়ের মুখ দেখলেন জেলগেটে

মায়ের মৃত্যুতে প্যারোলে মুক্তি মেলেনি রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাবেক সংসদ সদস্য মোহা. আসাদুজ্জামান আসাদের। তবে, জেলগেটেই মৃত মায়ের মুখ শেষবারের মতো দেখার সুযোগ মিলেছিল। সোমবার (০২ জুন) রাত সাড়ে ৮টায় কারাফটকেই শেষবারের মতো মৃত মায়ের মুখ দেখেছেন তিনি। আসাদুজ্জামান রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো সংসসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। গত বছরের ৫ আগষ্ট আওয়ামী সরকারের পতন হলে তিনি গ্রেপ্তার হন। এখন রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দি। আসাদুজ্জামানের মা সালেহা বেগম ৮০ বছর বয়সে সোমবার বিকেলে মারা যান৷ স্বজনেরা জানান, তার মৃত্যুর পর বড় ছেলে আসাদুজ্জামানের প্যারোলে মুক্তির জন্য জেলা প্রশাসক বরাবর আবেদন করা হয়েছিল৷…
আরও বিস্তারিত!
সাভারে কোরবানির পশুর হাটের উদ্বোধন

সাভারে কোরবানির পশুর হাটের উদ্বোধন

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাভার পৌরসভার অনুমোদিত একমাত্র কোরবানির পশুর হাটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৩ জুন) সকালে গেন্ডা পুকুরপাড় বালুর মাঠে আয়োজিত অনুষ্ঠানে ফিতা কেটে হাটের উদ্বোধন করেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. আবুবকর সরকার। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক লায়ন মো. খোরশেদ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি। উদ্বোধন শেষে অতিথিরা হাটের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং সার্বিক প্রস্তুতির খোঁজখবর নেন। এ সময় হাটের ইজারাদার আতিকুর রহমান রাজু, স্থানীয় বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। হাট কর্তৃপক্ষ…
আরও বিস্তারিত!
সংস্কারের বৈঠকেও নির্বাচনের সময় নিয়ে আলোচনা

সংস্কারের বৈঠকেও নির্বাচনের সময় নিয়ে আলোচনা

সংস্কারের সুযোগ হাতছাড়া না করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। গতকাল সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ২৮ রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে তিনি এ আহ্বান জানান।  দলগুলো নিয়ে আজ একই স্থানে শুরু হবে সংস্কারের দ্বিতীয় ধাপের সংলাপ। প্রথম দিনে ৭০ অনুচ্ছেদ, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, সংসদের নিম্নকক্ষে নারী আসনের নির্বাচন এবং সংসদীয় স্থায়ী কমিটির গঠন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা হবে।  সংস্কার ও নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলো আগের অবস্থানই পুনর্ব্যক্ত করেছে বলে গতকালের বৈঠক সূত্র সমকালকে জানিয়েছে। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানিয়েছে। এলডিপি, গণঅধিকার…
আরও বিস্তারিত!
নির্বাচনের আগে তিন শর্তের কথা বললেন জামায়াত আমির

নির্বাচনের আগে তিন শর্তের কথা বললেন জামায়াত আমির

আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগে তিনটি শর্ত পূরণের কথা জানিয়েছে জামায়াতে ইসলাম। শর্তগুলো হলো- সংস্কার, ফ্যাসিস্টদের বিচার ও সঠিক নির্বাচন পদ্ধতি। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।  তিনি বলেন, নির্বাচনের জন্য ফেব্রুয়ারি ২০২৬-এর সময়সীমা কঠিন নয়। এই সময়ের আগে বা পরে নির্বাচন হতে পারে, যদি শর্তগুলো পূরণ হয়।​ সংস্কার প্রক্রিয়ায় সব রাজনৈতিক দলকে সরকারকে সহায়তা করা উচিত। যত দ্রুত তারা সরকারের সঙ্গে সমন্বয় করবে, তত দ্রুত নির্বাচন অনুষ্ঠিত হবে।  নির্বাচনের আগে দৃশ্যমান, গ্রহণযোগ্য ও মৌলিক সংস্কার প্রয়োজন জানিয়ে জামায়াতের আমির বলেন, জামায়াত ৪১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছে, বিএনপি ৩১ দফা, অন্যরা…
আরও বিস্তারিত!
ইশরাকের মেয়র হওয়ার পথে নতুন সংকট

ইশরাকের মেয়র হওয়ার পথে নতুন সংকট

স্থানীয় সরকার আইনে আছে, সিটি করপোরেশনের প্রথম সাধারণ সভার দিন থেকে পরবর্তী পাঁচ বছর হবে মেয়রের কার্যকাল। সেই হিসাবে আজ সোমবারই শেষ হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) দ্বিতীয় পর্যদের মেয়াদ। ফলে মেয়র পদে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ নিয়ে নতুন সংকট দেখা দিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, ইশরাকের আর শপথ নেওয়ার সুযোগ নেই। বিপরীতে ইশরাকের আইনজীবী বলছেন, নির্বাচন না হওয়া পর্যন্ত ইশরাক মেয়র পদে দায়িত্ব পালন করতে পারবেন। নির্বাচন বিশেষজ্ঞ আব্দুল আলিম বলেন, নিয়ম অনুযায়ী, করপোরেশনের মেয়াদই তো শেষ হয়ে গেল। সব মিলে একটা লেজেগোবরে অবস্থা। এ অবস্থায় আমার মনে হয় না, মেয়র হিসেবে ইশরাক হোসেন আর শপথ নিতে পারবেন।…
আরও বিস্তারিত!
বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা কমিটির নতুন সমন্বয়ক হয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। আগামী তিন মাসের জন্য এই দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে।  সোমবার বাম গণতান্ত্রিক জোটের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, জোটের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী রুহিন হোসেন প্রিন্স সমন্বয়কের দায়িত্ব পালন করবেন। 
আরও বিস্তারিত!
bn_BD