থাইল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ
নারী এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টে হারের মুখ থেকে দারুণ এক জয় ছিনিয়ে নিল বাংলাদেশ। গ্রুপ পর্বের ম্যাচে থাইল্যান্ডকে ৩ উইকেটে হারিয়ে ‘বি’ গ্রুপ থেকে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করল টাইগ্রেসরা। ১০৪ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে মন্থর উইকেটে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ১২ রান। স্নায়ুচাপ সামলে ফারজানা ইয়াসমিন শেষ ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে চার-ছক্কা হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন। ১ বল বাকি থাকতেই ৩ উইকেটের জয় পায় বাংলাদেশ। ফারজানা অপরাজিত থাকেন ২৩ রানে। এর আগে লতা মন্ডল (৩০) ও শারমিন সুলতানা (২৬) দলকে লড়াইয়ে রাখেন। এর আগে টস হেরে ব্যাট করতে…
