report

956 পোস্ট
১৯৭১ সালের মহান বিজয় দিবস নিয়ে ভারতীয় সেনাবাহিনীর বিবৃতি

১৯৭১ সালের মহান বিজয় দিবস নিয়ে ভারতীয় সেনাবাহিনীর বিবৃতি

১৯৭১ সালের মহান বিজয় দিবস নিয়ে বিবৃতি দিয়েছে ভারতের সেনাবাহিনী। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) এক টুইটের বরাতে বার্তা সংস্থা এএনআইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার ভারতীয় সেনাবাহিনী ১৯৭১ সালের যুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর অসীম সাহস ও বীরত্বকে স্মরণ করেছে। অতিরিক্ত মহাপরিচালক (জনসংযোগ) শাখার পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঐতিহাসিক বিজয়ের কথা তুলে ধরা হয়। এক্সে দেওয়া পোস্টে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, বিজয় দিবস শুধু একটি তারিখ নয়, এটি ১৯৭১ সালের যুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর ঐতিহাসিক ও নির্ণায়ক বিজয়ের প্রতীক। এই যুদ্ধ ভারতের সামরিক ইতিহাসে এক যুগান্তকারী অধ্যায়, যেখানে মুক্তিবাহিনী ও…
আরও বিস্তারিত!
স্কুলে ভর্তিতে লটারির ফল প্রকাশ, দেখবেন যেভাবে

স্কুলে ভর্তিতে লটারির ফল প্রকাশ, দেখবেন যেভাবে

২০২৬ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির ডিজিটাল লটারির ফল প্রকাশ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ২০২৫) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ কার্যক্রম উদ্বোধন করা হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) তত্ত্বাবধানে পরিচালিত এই ডিজিটাল লটারি প্রক্রিয়ার মাধ্যমে এ বছর সম্পূর্ণ ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে। লটারির ফলাফল gsa.teletalk.com.bd ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থী, অভিভাবক ও প্রতিষ্ঠান-সংশ্লিষ্টরা যে কোনো সময় ওয়েব পোর্টালে প্রবেশ করে নির্ধারিত তথ্য দিয়ে ফলাফল জানতে পারবেন। এ ছাড়া টেলিটক মোবাইল ব্যবহারকারীরা এসএমএসের মাধ্যমেও ফলাফল পেতে পারবেন। এর জন্য মোবাইলে GSA লিখে তার পর Result এবং এরপর নিজের User ID দিয়ে…
আরও বিস্তারিত!
বিজয় দিবস উপলক্ষে শিবিরের সাইকেল র‍্যালি অনুষ্ঠিত

বিজয় দিবস উপলক্ষে শিবিরের সাইকেল র‍্যালি অনুষ্ঠিত

স্বাধীন বাংলাদেশের মহান বিজয় দিবসের ৫৫ বছর পূর্তি উপলক্ষে সাইকেল র‍্যালির আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা কলেজ শাখা। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল পৌনে ৮টায় ঢাকা কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারের প্রাঙ্গণ থেকে সংসদ ভবন প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনারে এসে র‍্যালির সমাপ্তি ঘটে। এতে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। ইসলামী ছাত্রশিবির ঢাকা কলেজ শাখার সভাপতি মোস্তাকিম আহমেদের সভাপতিত্বে ও আব্দুর রহমান আফনানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম। বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা, কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক আমিরুল ইসলামসহ কলেজ শাখার অন্যান্য নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে ইসলামী ছাত্রশিবিরের…
আরও বিস্তারিত!
খুবিতে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যে মহান বিজয় দিবস উদযাপিত

খুবিতে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যে মহান বিজয় দিবস উদযাপিত

যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিপুল উৎসাহ উদ্দীপনায় খুলনা বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৬টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মুখে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম সর্বপ্রথম কেন্দ্রীয় শহিদ মিনারে মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। শ্রদ্ধা নিবেদনকালে উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী, বিভিন্ন স্কুলের ডিনরা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ছাত্র বিষয়ক পরিচালক ও প্রভোস্টরা উপস্থিত ছিলেন। পরে খুলনা বিশ্ববিদ্যালয় স্কুল, বিভিন্ন স্কুল (অনুষদ),…
আরও বিস্তারিত!
স্বাধীনতাকে সুসংহত না করা মানেই পরাধীনতা: সালাহউদ্দিন আহমদ

স্বাধীনতাকে সুসংহত না করা মানেই পরাধীনতা: সালাহউদ্দিন আহমদ

স্বাধীনতাকে সুসংহত করতে না পারলে সেটা হবে পরাধীনতা বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সোমবার (১৫ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় বক্তৃতায় তিনি এই মন্তব্য করেন। সালাউদ্দিন আহমদ বলেন, ২৪-এর গণ-অভ্যুত্থানের পর যদি জনগণ নিষ্ক্রিয় হয়ে যায়, তবে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকীকরণ করা যাবে না তিনি বলেন, বর্তমানে দেশের গণতান্ত্রিক সংগ্রামকে অপমানিত করার চেষ্টা চলছে এবং গণতন্ত্রে উত্তরণ যেন সহজে না হয়, সেজন্য বহুমাত্রিক ষড়যন্ত্র চলছে। আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জুলাইযোদ্ধা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর আক্রমণকারীকে চিহ্নিত করা গেছে, সে আওয়ামী লীগের লোক। অথচ একটি পক্ষ…
আরও বিস্তারিত!
বিশ্বে এক বছরে ম্যালেরিয়ায় ৬ লাখের বেশি মানুষের মৃত্যু

বিশ্বে এক বছরে ম্যালেরিয়ায় ৬ লাখের বেশি মানুষের মৃত্যু

মশা একটি ক্ষুদ্র পতঙ্গ হলেও তারা ডেঙ্গু ও ম্যালেরিয়ার মতো ঘাতক রোগের বাহক। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৪ সালে বিশ্বব্যাপী প্রায় ৬ লাখ ১০ হাজার মানুষের মৃত্যু হয়েছে ম্যালেরিয়ার কারণে। মৃত্যু ও আক্রান্তের বেশিরভাগ অংশই আফ্রিকা মহাদেশের। এই তথ্য দিয়ে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রকাশিত তথ্য অনুযায়ী জানা গিয়েছে, আফ্রিকা মহাদেশে ম্যালেরিয়াতে সবথেকে বেশি মৃত্যু হয়েছে পাঁচ বছরের কম বয়সী শিশুদের। বিশ্বব্যাপী ম্যালেরিয়া আক্রান্ত এবং মৃত্যুর ৯৫ শতাংশই রেকর্ড করা হয়েছে আফ্রিকা মহাদেশ থেকেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বার্ষিক বিশ্ব ম্যালেরিয়া প্রতিবেদন অনুসারে, ২০২৪ সালে বিশ্বব্যাপী ম্যালেরিয়া আনুমানিক ২৮ কোটি ২০ লক্ষ মানুষকে সংক্রামিত করেছিল…
আরও বিস্তারিত!
পেঁয়াজের পাতায় স্বাস্থ্য উপকারিতা

পেঁয়াজের পাতায় স্বাস্থ্য উপকারিতা

আপনি কি চাইনিজ বা কন্টিনেন্টাল খাবার পছন্দ করেন? এই খাবারগুলো তৈরির অত্যাবশ্যকীয় উপাদান হচ্ছে পেঁয়াজ পাতা। ৫০০০ বছর আগে চিনে প্রথম উৎপন্ন হয় পেঁয়াজ পাতার ব্যাবহার। পেঁয়াজ পাতা ও পেঁয়াজের কন্দ সুস্বাদু এবং পুষ্টিকর। এতে উচ্চ মাত্রায় সালফার থাকে যা স্বাস্থ্যের জন্য উপকারী। এই নরম কচি পেঁয়াজে ক্যালোরি কম থাকে। পেঁয়াজ পাতা ভিটামিন ‘সি’, ভিটামিন বি ১২ এবং থায়ামিন সমৃদ্ধ। পেঁয়াজের কন্দে ভিটামিন ‘এ’ এবং ভিটামিন ‘কে’ থাকে। এছাড়াও কপার, ফসফরাস, ম্যাগনেসিয়াম, পটাসিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গনিজ ও ফাইবার থাকে। কোয়ারসেটিন নামক ফ্ল্যাভনয়েডের উৎস এই পেঁয়াজ পাতা। এবার তাহলে পেঁয়াজ পাতার স্বাস্থ্য উপকারিতাগুলো জেনে নিন- হৃদরোগ প্রতিরোধে কার্যকর - পেঁয়াজ পাতার অ্যান্টি-অক্সিডেন্ট…
আরও বিস্তারিত!
অণ্ডকোষে হয় ভেরিকোসিল

অণ্ডকোষে হয় ভেরিকোসিল

ভেরিকোসিল হলো এমন একটি অবস্থা, যেখানে পুরুষের অন্ডকোষ হতে ওপরের দিকে বিস্তৃত শিরাগুলির অস্বাভাবিক ফুলে যাওয়া এবং পেঁচানো অবস্থার সৃষ্টি হওয়া। শতকরা ১৫ ভাগ পুরুষের মধ্যে ভেরিকোসিল রোগটি দেখা দেয় যা পায়ের শিরার ভেরিকোসের মতো। শৈশব-কৈশোরদের মধ্যে রোগটিতে বেশী আক্রান্ত হয়। পুরুষ বন্ধ্যাত্বের সবচেয়ে সাধারণভাবে শনাক্তযোগ্য কারণ হলো ভেরিকোসিল। বাম দিকে রোগটি বেশি হলেও ডান দিকে বা উভয় দিকেও হতে পারে। লক্ষণ অস্বস্তিভাব, অন্ডকোষে অল্প ব্যথা হতে পারে অন্ডকোষের শিরাবৃদ্ধি এবং মচকে যাওয়া অন্ডকোষ ফুলে যাওয়া, ভারী হওয়ার অনুভূতি ব্যথাবিহীন টেষ্টিকুলার লাম্প শুক্রানুর সংখ্যা কমে যাওয়া বন্ধ্যাত্বের মতো উপসর্গ তৈরী হওয়া অন্ডকোষে নিস্তেজ, বারবার ব্যথা অন্ডকোষে দৃশ্যমানভাবে প্যাঁচানো শিরা দাঁড়ালে…
আরও বিস্তারিত!
হার্টের যত্নে একমুহূর্তও অবহেলা নয়

হার্টের যত্নে একমুহূর্তও অবহেলা নয়

জীবনের প্রধান ইঞ্জিন হলো হার্ট। এই ইঞ্জিনকে সুস্থ ও সবল রাখতে পারলে জীবনটিও হয় সুস্থ ও সুন্দর। এখন কথা হলো, কিভাবে এই হার্টকে সুস্থ রাখতে পারি। বিজ্ঞানী, চিকিৎসক ও গবেষকেরা এ নিয়ে দিনরাত কাজ করে চলেছেন। আবিষ্কার হচ্ছে কিভাবে হার্ট সুস্থ রাখা যায়। আমরা সাধারণ মানুষ তাদের নির্দেশিত পদ্ধতি বা নিয়মকানুন অনুসরণ করলে অমর হবো না, তবে সুস্থ সুন্দর দীর্ঘ জীবন লাভ করতে পারব। বর্তমান বিশ্বে হৃদরোগ সংক্রামক ব্যাধির মতো শুধু বাংলাদেশে নয়, বিশ্বের উন্নয়নশীল দেশে দ্রুত ছড়িয়ে পড়ছে। এ জন্য পরিবেশ, খাদ্যদ্রব্য ও অস্বাভাবিক জীবনযাপন দায়ী। আমরা এগুলো নিয়ন্ত্রণ করতে পারলে এই রোগের আক্রমণ থেকে রক্ষা পেতে পারি বহুলাংশে।…
আরও বিস্তারিত!
অস্টিও আর্থ্রাইটিস প্রতিরোধ করি

অস্টিও আর্থ্রাইটিস প্রতিরোধ করি

মানুষের শরীরে হাড়গুলো একে অপরের সঙ্গে যুক্ত থাকে বিশেষ গিঁটে বা জোড়ায়। এই জোড়গুলো মসৃণভাবে নড়াচড়া করতে পারে কারণ কার্টিলেজ বা তরুণাস্থি হাড়ের দুই প্রান্তে সুরক্ষা দিতে আবরণ তৈরি করে। বয়স বাড়ার সাথে সাথে বা বিভিন্ন কারণে এই কার্টিলেজ ক্ষয় হতে থাকে। তখনই তৈরি হয় “হাড় জোড়ার গিটে ব্যথা” বা অস্টিওআর্থ্রাইটিস। এটি পৃথিবীর অন্যতম সাধারণ দীর্ঘমেয়াদি জয়েন্ট রোগ, বিশেষ করে ৪০ বছরের পরে। হাড় জোড়া গিটে ব্যথা কী? যখন জোড়ে থাকা কার্টিলেজ ধীরে ধীরে ক্ষয় হয়ে যায়, তখন হাড়ের এক প্রান্ত আরেক প্রান্তের খুব কাছে চলে আসে। এতে হাড় ঘষা লেগে ব্যথা, ফোলা, শক্তভাব, নড়াচড়ার সীমাবদ্ধতা ও বিকৃতি দেখা দেয়।…
আরও বিস্তারিত!
bn_BD