report

956 পোস্ট
খুলনায় মনিপাল হাসপাতালের তথ্য ও সেবাকেন্দ্রের যাত্রা শুরু

খুলনায় মনিপাল হাসপাতালের তথ্য ও সেবাকেন্দ্রের যাত্রা শুরু

দক্ষিণ ভারতের প্রসিদ্ধ এবং দীর্ঘ ৭২ বছরের স্বাস্থ্যসেবা প্রদানকারী ভারতের মনিপাল হাসপাতালের তথ্যকেন্দ্র এখন খুলনায়। এখন থেকে খুলনা বসেই মনিপাল হাসপাতালের চিকিৎসাসংক্রান্ত সকল তথ্য এবং টেলিমেডিসিন সেবা গ্রহণ করা রবিবার (১৪ ডিসেম্বর) মনিপাল হাসপাতালের তথ্য ও সেবা কেন্দ্র খুলনা এ আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো। খুলনা নগরীর সোনাডাঙ্গা এম এ বারী রোডস্থ কেডিএ আবাসিক এলাকার তৃতীয় ফেজের প্রধান গেটে মনিপাল হাসপাতাল তথ্য ও টেলিমেডিসিন কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিপাল হাসপাতাল ইন্টারন্যাশনাল পেসেন্ট কেয়ার এন্ড সার্ভিসেস কনসালট্যান্ট বাংলাদেশ মো. খালিদ হাসান।উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, এ তথ্যকেন্দ্র থেকে টেলিকনফারেন্সের মাধ্যমে ক্যান্সার কেয়ার, নেফ্রোলজি, নিউরোলজি, নিউরো সার্জারি, স্পাইন কেয়ার, অর্থোপেডিক্স,…
আরও বিস্তারিত!
চীনের বিরুদ্ধে ষড়যন্ত্রের মামলায় দোষী সাব্যস্ত হংকংয়ের মিডিয়া টাইকুন

চীনের বিরুদ্ধে ষড়যন্ত্রের মামলায় দোষী সাব্যস্ত হংকংয়ের মিডিয়া টাইকুন

গণতন্ত্রপন্থী কর্মী ও একটি পত্রিকার প্রতিষ্ঠাতাকে ষড়যন্ত্রের অভিযোগে দোষী সাব্যস্ত করেছেন হংকংয়ের উচ্চ আদালত। জিমি লাই নামের ওই ব্যক্তির বিরুদ্ধে চীনের জাতীয় নিরাপত্তা ক্ষুন্ন করা সংক্রান্ত তিনটি ধারায় অভিযোগ আনা হয়েছিল। দোষী সাব্যস্ত হওয়ার ফলে লাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সোমবার সকালে হংকং হাইকোর্টের তিন বিচারকের একটি বেঞ্চ ৭৮ বছর বয়সী লাইকে দোষী সাব্যস্ত করেন। অভিযোগ তিনটির মধ্যে দুটিই চীনের জাতীয় নিরাপত্তা হুমকির জন্য বিদেশি শক্তির সঙ্গে ষড়যন্ত্র সংক্রান্ত। অপরটি রাষ্ট্রবিরোধী উপাদান প্রকাশ করা নিয়ে। সোমবার বিচারক বলেন, চীন ও কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে পদক্ষেপ নিতে জিমি লাই যুক্তরাষ্ট্রকে তাগিদ দিয়েছেন। ৮৫৫ পৃষ্ঠার রায়ে লাইকে ষড়যন্ত্রের ‘প্রধান পরিকল্পনাকারী’ হিসেবে…
আরও বিস্তারিত!
হিমালয়ের চূড়ায় পারমাণবিক যন্ত্র হারায় সিআইএ, খোঁজ মেলেনি আজও

হিমালয়ের চূড়ায় পারমাণবিক যন্ত্র হারায় সিআইএ, খোঁজ মেলেনি আজও

স্নায়ুযুদ্ধের সময় হিমালয়ের ভারত অংশে গোপন অভিযান চালায় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ)। অভিযানটি ব্যর্থতার মধ্য দিয়ে শেষ হয়। কিন্তু তখন উদ্বেগ ও শঙ্কা জাগানোর একটি ঘটনা ঘটে। আরোহীরা হিমালয়ের চূড়ায় প্লুটোনিয়াম চালিত একটি পারমাণবিক যন্ত্র হারিয়ে ফেলেন। ঘটনাটির প্রায় ৬০ বছর পেরিয়ে গেলেও যুক্তরাষ্ট্রের সরকার এখনো বিষয়টি প্রকাশ্যে স্বীকার করেনি। হিমালয় থেকে উৎপত্তি লাভ করা নদীগুলোর ওপর কয়েক কোটি মানুষ নির্ভরশীল। তাই হারিয়ে ফেলা যন্ত্রটি যে নিরাপত্তা ঝুঁকি তৈরি করবে না- সেই শঙ্কা এখনো কাটেনি। সিআইএর অভিযানটির কথা এক দশকেরও বেশি সময় ধরে গোপন রাখা হয়েছিল। আমেরিকান ও ভারতীয় আরোহীরা হিমালয়ের নন্দা দেবী (ভারত অংশে দ্বিতীয় সর্বোচ্চ) চূড়ায় উঠেছিলেন।…
আরও বিস্তারিত!
সাংবাদিক আনিস আলমগীর, অভিনেত্রী শাওনসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ

সাংবাদিক আনিস আলমগীর, অভিনেত্রী শাওনসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ

সাংবাদিক আনিস আলমগীর ও অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ চারজনের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে। অভিযুক্ত অপর দু’জন হলেন মারিয়া কিসপট্টা ও ইমতু রাতিশ ইমতিয়াজ। পুলিশ বলছে, অভিযোগটি এখনো মামলা হিসেবে থানায় নথিভুক্ত হয়নি। গতকাল রোববার রাতে উত্তরা পশ্চিম থানায় জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ এই অভিযোগ করেন। অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের জুলাই মাসের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর রাজনৈতিক পটপরিবর্তনের মধ্যেও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুসারীরা বিভিন্ন কৌশলে দেশে অবস্থান করে রাষ্ট্রের স্থিতিশীলতা বিনষ্টের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। অভিযুক্তরা এসব কর্মকাণ্ডে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সম্পৃক্ত। সাংবাদিক আনিস আলমগীর বর্তমানে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ে রয়েছেন। জিজ্ঞাসাবাদের…
আরও বিস্তারিত!
গ্রেপ্তার দেখানো হলো সাংবাদিক আনিস আলমগীরকে

গ্রেপ্তার দেখানো হলো সাংবাদিক আনিস আলমগীরকে

উত্তরা পশ্চিম থানার একটি মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান সমকালকে এ তথ্য জানিয়েছেন। আজ সোমবার বিকেলে তাকে আদালতে নেওয়ার কথা রয়েছে। এর আগে রোববার রাতে আনিস আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়। সে সময় ডিবি জানায়, জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তার বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে জিজ্ঞাসাবাদের পর। সম্প্রতি টেলিভিশন টকশোতে বিভিন্ন বক্তব্যের জন্য আলোচনায় সাংবাদিক আনিস আলমগীর। দৈনিক আজকের কাগজসহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করেছেন তিনি। ধানমন্ডি ২ নম্বরে অবস্থিত একটি জিম থেকে বেরোনোর পর রোববার রাতে তাকে ডিবিতে নেওয়া হয়। ওই জিমের ম্যানেজার…
আরও বিস্তারিত!
সোনারগাঁওয়ের নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

সোনারগাঁওয়ের নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা তায়েব শিকদারকে নারায়ণগঞ্জ ডিবি ও সোনারগাঁ থানা পুলিশের যৌথ অভিযানে গ্রেপ্তার করেছে। তায়েব শিকদার উপজেলার জামপুর ইউনিয়নের পাকুন্ডা এলাকার আলাউদ্দিন শিকদারের ছেলে।সে জামপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী ছিলেন। সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর এলাকা থেকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে সোনারগাঁ থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতের ঘটনা মামলা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ওসি মো. মহিবুল্লাহ। পুলিশ জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তার নেতৃত্বে হামলা করে। কাঁচপুর, সিদ্ধিরগঞ্জ ও সাইনবোর্ড এলাকায় কয়েকজন ছাত্রজনতা নিহত হয়। ছাত্রজনতা হত্যা মামলার সে আসামী। সোমবার সন্ধ্যায় নিষিদ্ধ ছাত্রলীগ মহাসড়কে সরকার বিরোধী মিছিল করার প্রস্তুতি নিচ্ছিল। গোপন…
আরও বিস্তারিত!
শরীফ ওসমান হাদিকে হত্যাচেষ্টা: সিলেট সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা বিজিবির

শরীফ ওসমান হাদিকে হত্যাচেষ্টা: সিলেট সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা বিজিবির

শুক্রবার রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।   গত ১২ ডিসেম্বর অজ্ঞাত আততায়ী সন্ত্রাসীর গুলিতে গুরুতর আহত হন শরীফ ওসমান হাঁদী। বর্তমানে তিনি ঢাকার এভারকেয়ার হাসপাতালে মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তার দ্রুত সুস্থতার জন্য বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দোয়া ও সহমর্মিতা প্রকাশ করছেন।   এই ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে ব্যাপক উদ্বেগ ও প্রতিক্রিয়া তৈরি হয়েছে। উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী অভিযুক্তরা যেন কোনোভাবেই দেশ ছেড়ে পালাতে না পারে, সে লক্ষ্যে বাংলাদেশ…
আরও বিস্তারিত!
মেডিকেলে দ্বিতীয় নাবিহা

মেডিকেলে দ্বিতীয় নাবিহা

২০২৫-২৬ শিক্ষাবর্ষে সারা দেশের সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে এই ফলাফল প্রকাশ করা হয়। এ বছর পাসের হার ৬৬.৫৭ শতাংশ। এবার ভর্তি পরীক্ষায় দ্বিতীয় স্থান অর্জন করেছেন তাসনিয়া তৌফিক নাবিহা। তাসনিয়া তৌফিক নাবিহার রোল নম্বর ২৪০৬৮৯৯ এবং তার প্রাপ্ত নম্বর ১৯১। এ ছাড়া এবার ভর্তি পরীক্ষায় দেশসেরা হয়েছেন জাহাঙ্গীর আলম শান্ত। তার রোল নম্বর ২৪১৩৬৭১। তার প্রাপ্ত নম্বর ৯১.২৫। আর তৃতীয় স্থান অর্জন করেছেন তাহমিদুল আলম। তার রোল নম্বর ১২০৯৩২৮ এবং তার প্রাপ্ত নম্বর ১৯০ দশমিক ৭৫। ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, সেরা তিনে থাকা পরীক্ষার্থীদের মধ্যে নাবিহা ছিলেন দ্বিতীয়বারের পরীক্ষার্থী।…
আরও বিস্তারিত!
এমন আশঙ্কা আরও দেখছেন মির্জা ফখরুল

এমন আশঙ্কা আরও দেখছেন মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের মানুষ যখন স্বপ্ন দেখছে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের ঠিক তখনই বাংলাদেশের শত্রুরা হত্যাকাণ্ডে মেতে উঠেছে। গত পরশু যে ঘটনা ঘটেছে (ওসমান হাদির ওপর হামলা) আমরা তার তীব্র নিন্দা জানিয়েছি। আমরা আশঙ্কা করছি যে, এ রকম আরও ঘটনা ঘটতে পারে।’ রোববার সকালে রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ‘যখন পাক হানাদার বাহিনীর জয় অসাধ্য হয়ে উঠেছিল, চতুর্দিক থেকে যখন মুক্তিবাহিনী ঢাকা ঘিরে ফেলেছে; সেই সময় পাক হানাদার বাহিনী বাংলাদেশের সমস্ত মেধাকে বিনষ্ট করে দেওয়ার জন্য দোসরদের সঙ্গে যোগসাজশ…
আরও বিস্তারিত!
ইমরানের জন্য ইলনকে চিঠি জেমিমার

ইমরানের জন্য ইলনকে চিঠি জেমিমার

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথের অভিযোগ, এক্স প্ল্যাটফর্মে তাঁর পোস্ট ফিল্টার করা হচ্ছে। গত শুক্রবার এ নিয়ে তিনি এক্সের মালিক ইলন মাস্কের কাছে আবেদন জানিয়েছেন। গোল্ডস্মিথ বলেন, পাকিস্তানের কর্তৃপক্ষের হাতে ইমরান খানের বর্তমান পরিস্থিতি ও আইনি জটিলতা নিয়ে তাঁর করা পোস্টগুলো জনগণের কাছে পৌঁছাচ্ছে না। তিনি ইলন মাস্ককে তাঁর অ্যাকাউন্টে ‘দৃশ্যমানতা ফিল্টারিং’ নামে যে সমস্যার সৃষ্টি হয়েছে, তা দ্রুত সমাধানের জন্য অনুরোধ জানান। এক্স হ্যান্ডলে করা পোস্টে জেমিমা বলেন, তাঁর ছেলেদের তাদের বাবার সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। ইমরান খানকে ২২ মাস ধরে অবৈধভাবে নির্জন কারাবাসে রাখা হয়েছে। জেমিমা লেখেন, ‘আপনি বাকস্বাধীনতার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কথা…
আরও বিস্তারিত!
bn_BD