report

956 পোস্ট
২১০ বিলিয়ন ইউরোর রুশ সম্পদ জব্দ করবে ইইউ

২১০ বিলিয়ন ইউরোর রুশ সম্পদ জব্দ করবে ইইউ

রাশিয়ার বিরুদ্ধে পদক্ষেপ হিসেবে আগে থেকেই নানা নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাষ্ট্র। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার অর্থ ব্যবস্থা দুর্বল করতেই এসব পদক্ষেপ নেওয়া হয়। এবার ইইউ ইউরোপে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকে থাকা ২১০ বিলিয়ন ইউরোর (২৪৬ বিলিয়ন ডলার) সমপরিমাণ সম্পদ জব্দ করতে যাচ্ছে। ইইউ শুক্রবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। জব্দ অর্থ ইউক্রেনকে ঋণ হিসেবে দেওয়ার পরিকল্পনা রয়েছে ইইউর। গতকাল শুক্রবার রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য বলা হয়েছে। প্রতিক্রিয়ায় রাশিয়ান কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ‘তারা ইউরোক্লিয়ারের বিরুদ্ধে আবারও মামলা করবে। রাশিয়ার সম্পদ ব্যবহার করা ইইউর জন্য অবৈধ।’ নিষেধাজ্ঞার কবলে পড়ে এর আগেও মস্কো ইউরোক্লিয়ারের বিরুদ্ধে মামলা করেছে। ইউরোক্লিয়ার হলো আন্তর্জাতিক সিকিউরিটিজ ডিপোজিটরি ও সেটেলমেন্ট…
আরও বিস্তারিত!
৪৭তম বিসিএস : এক দিন আগে পরীক্ষা বর্জনের ঘোষণা

৪৭তম বিসিএস : এক দিন আগে পরীক্ষা বর্জনের ঘোষণা

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার রুটিন পরিবর্তন ও সময় বাড়ানোর দাবিতে টানা আন্দোলনের পর অবশেষে পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন পরীক্ষার্থীরা। বুধবার (২৬ নভেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, পর্যাপ্ত প্রস্তুতির সুযোগ না দেওয়া, পুরোনো ও নতুন পরীক্ষার্থীদের মধ্যে বৈষম্য তৈরি এবং আন্দোলনকারীদের ওপর দমনপীড়ন চালানোর কারণে তাদের ন্যায্য দাবি উপেক্ষিত হয়েছে। পরীক্ষার্থীদের দাবি, লিখিত পরীক্ষার নতুন সময়সূচি না বদলানোয় বহু শিক্ষার্থী বাস্তবিকভাবে পরীক্ষায় অংশ নেওয়ার মতো অবস্থায় নেই। তাই ‘মানবিক বিবেচনা’ থেকে পরীক্ষাটি পিছিয়ে নেওয়ার আহ্বান আর গুরুত্ব পায়নি বলেই তারা বর্জনের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার্থী ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে…
আরও বিস্তারিত!

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রাষ্ট্রপতি থাকাকালে নিজ ভবন সংলগ্ন এলাকায় সাজসজ্জা ও সৌন্দর্যবর্ধনের নামে রাষ্ট্রের ২৪ কোটি টাকা ক্ষতিসাধনের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এ অভিযোগে অনুসন্ধান করেছে দুদক। আজ রোববার দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, রাষ্ট্রপতি থাকাকালে আবদুল হামিদ ব্যক্তিগত সুখ বিলাসের জন্য ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে নিকুঞ্জ-১ আবাসিক এলাকায় সাজসজ্জা এবং সৌন্দর্য বর্ধন প্রকল্প বাবদ রাষ্ট্রের ২৪ কোটি টাকা ক্ষতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এ অভিযোগ যাচাই-বাছাই শেষে তা আমলে নিয়ে অনুসন্ধানের সিদ্ধান্তও নিয়েছে দুদক। দুর্নীতির অভিযোগে এর আগে বাংলাদেশের ইতিহাসে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ…
আরও বিস্তারিত!
চীনা পেশাজীবীদের জন্য ভিসা সহজ করছে ভারত

চীনা পেশাজীবীদের জন্য ভিসা সহজ করছে ভারত

চীনা পেশাজীবীদের জন্য ব্যবসায়িক ভিসার প্রক্রিয়া সহজ করছে ভারত। দেশটির দুজন সরকারি কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। এই উদ্যোগকে এশিয়ার দুই পরাশক্তির মধ্যে সম্পর্ক উন্নয়নের বড় পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, প্রযুক্তিবিদদের ঘাটতির কারণে বিলিয়ন ডলারের উৎপাদন ক্ষতির দীর্ঘস্থায়ী সমস্যা দূর করতে এই উদ্যোগ সাহায্য করবে। ভারতীয় কর্তৃপক্ষ বলেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পুনরায় চীনের সঙ্গে সম্পর্ক গড়ে তুলছেন। যুক্তরাষ্ট্রের কড়া শুল্ক চাপের মুখে সতর্কতার সঙ্গে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। এখন থেকে চীনের পেশাজীবীদের জন্য ভিসা অনুমোদন দিতে এক মাসের কম সময় লাগবে। হিমালয় ঘেঁষা সীমান্তে সেনাদের মধ্যে ২০২০ সালে সংঘর্ষের পর চীনের নাগরিকদের ভারত ভ্রমণ প্রায় বন্ধ…
আরও বিস্তারিত!
রাবিতে আসনপ্রতি লড়বেন ৬৮ জন

রাবিতে আসনপ্রতি লড়বেন ৬৮ জন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের (সম্মান) ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা শেষ হয়েছে গত ৭ ডিসেম্বর রাত ১২টায়। এ বছর তিন ইউনিটে মোট আবেদন জমা পড়েছে ২ লাখ ৭২ হাজার ৬২৫টি। মোট আসন সংখ্যা ৩ হাজার ৯৯৭টি। সে হিসেবে প্রতি আসনে লড়বেন ৬৮ শিক্ষার্থী। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক মো. ছাইফুল ইসলাম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ২০ নভেম্বর দুপুর ১২টা থেকে রাবি ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়েছিল। আবেদন গ্রহণ করা হয়েছে ৭ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আবেদন করার আর সুযোগ নেই। এ বছর তিন ইউনিটে মোট আবেদন জমা পড়েছে ২ লাখ…
আরও বিস্তারিত!
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে অটোরিকশা চালক নিহত

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে অটোরিকশা চালক নিহত

রাজধানীর জুরাইনে দুর্বৃত্তদের গুলিতে পাপ্পু শেখ (২৬) নামে এক সিএনজিচালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জুরাইন এলাকার মিষ্টির গলিতে এ ঘটনা ঘটে। জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা পাপ্পুর বাম পায়ের উরুতে গুলি করে পালিয়ে যায়। পরে স্বজনরা উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে চিকিৎসক রাত সোয়া আটটায় তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক জানান মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
আরও বিস্তারিত!
সামাজিকমাধ্যমে শিশুদের নিয়ন্ত্রণ: আইন বাস্তবায়নে চ্যালেঞ্জের মুখে অস্ট্রেলিয়া

সামাজিকমাধ্যমে শিশুদের নিয়ন্ত্রণ: আইন বাস্তবায়নে চ্যালেঞ্জের মুখে অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার সরকার সামাজিক যোগাযোগমাধ্যমে শিশুদের নিয়ন্ত্রণে বিশ্বে প্রথমবারের মতো আইন চালু করেছে। তবে আইনটির বাস্তবায়ন নিয়ে নানামুখী চ্যালেঞ্জের মুখে পড়েছে আলবানিজ সরকার। প্রত্যাশা অনুযায়ী শিশুরা অনলাইন থেকে সরছে না। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া-ভিত্তিক জনপ্রিয় সামাজিক মাধ্যম ‘রেডডিট’ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আদালতে মামলা করেছে। অস্ট্রেলিয়ার ওই আইনে ১৬ বছরের কম বয়সী কিশোর-কিশোরীকে সামাজিক মাধ্যমে অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। রেডডিটের দাবি, অস্ট্রেলিয়ার আইনটি অসাংবিধানিক, কারণ এটি যোগাযোগের স্বাধীনতাকে লঙ্ঘন করে। রেডডিট এক বিবৃতিতে বলেছে, ‘আমরা বিশ্বাস করি সামাজিকমাধ্যম থেকে শিশুদের সুরক্ষায় অন্য আরও কার্যকর উপায় রয়েছে। ১৬ বছরের কম বয়সীদের সুরক্ষার নীতি সম্পর্কে আমরা একমত। তবে এই আইনের দুর্ভাগ্যজনক প্রভাব রয়েছে।…
আরও বিস্তারিত!
রাতভর এবাদত বন্দেগীর মাধ্যমে দক্ষিণাঞ্চলে পবিত্র লাইলাতুল বরাত পালিত

রাতভর এবাদত বন্দেগীর মাধ্যমে দক্ষিণাঞ্চলে পবিত্র লাইলাতুল বরাত পালিত

রাতভর পবিত্র কোরআন তেলাওয়াত, নফল নামাজ, মিলাদ, জিকির এবং নিকট জনের মাজার শরিফ জিয়ারত সহ এবাদত বন্দেগীর মাধ্যমে দেশের দক্ষিণাঞ্চলে পবিত্র লাইলাতুল বরাত পালিত হয়েছে। এ উপলক্ষে অনেক ধর্মপ্রাণ মুসলমান ৩ দিনের রোজাও পালন করছেন। শবে বরাত উপলক্ষে বরিশালের চক বাজার জামে এবাদুল্লাহ মছজিদে ৩ দিনের তাফসীরুল কুরআন ওয়াজ মাহফিল শেষ হয় সোমবার রাতে। দেশের বিশিষ্ট ওলামায়ে কেরামগন এ মাহফিলে তাফসীর করেন। এ মছজিদে বিপুল সংখ্যক মুসুল্লী এশার নামজ বাদ শবে বরাতের নফল নামাজ সহ বিভিন্ন এবাদত বন্দেগীতেদ অংশ নেন। শবে বরাতের এবাদত বন্দেগীতে অংশ গ্রহনের লক্ষে দক্ষিণাঞ্চলের বিভিন্ন দরবার শরিফ সহ মসজিদে মুসুল্লীয়ানগনের ভিড় লক্ষ্য করা গেছে। নগরীর জামে…
আরও বিস্তারিত!
ওয়াইফাইয়ের গতি কমলে বাড়াবেন যে উপায়ে

ওয়াইফাইয়ের গতি কমলে বাড়াবেন যে উপায়ে

বর্তমান সময়ের ডিজিটাল জীবনে ধীর ইন্টারনেট বা দুর্বল ওয়াই-ফাইয়ের সংকেত সত্যিই বিরক্তিকর। ভিডিও কল কেটে যাওয়া, অনলাইন মিটিং বা কাজের ফাইল আপলোডে দেরি সবই আমাদের দৈনন্দিন কার্যক্রমকে ব্যাহত করে। তবে কিছু সহজ কৌশল এবং সঠিক সরঞ্জামের মাধ্যমে আপনার হোম নেটওয়ার্ককে আরও দ্রুত, স্থায়ী এবং স্থিতিশীল করা সম্ভব। ওয়ার্ড ইন্টারনেট সংযোগ পরীক্ষা করুন ওয়াইফাইয়ের সমস্যা ধরার আগে নিশ্চিত করুন ইন্টারনেট আসলেই ঠিক আছে কি না। ল্যাপটপ সরাসরি রাউটারের সঙ্গে ইথারনেট ক্যাবল ব্যবহার করে স্পিড টেস্ট করুন। যদি স্পিড কম হয়, তাহলে সংযোগকারী প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে বিস্তারিত জানান।
আরও বিস্তারিত!
কোরআনে বিজয়ের মর্মকথা

কোরআনে বিজয়ের মর্মকথা

মহাগ্রন্থ আল কোরআনে বিজয় বোঝাতে মূলত দুটি শব্দ ব্যবহার করা হয়েছে, ‘ফাতহ’ এবং ‘নাসর’। এর মধ্যে ফাতহ শব্দটি সমগ্র কোরআনে ৩৮ বার এসেছে এবং এটি একাধিক অর্থে ব্যবহার হয়েছে। সুরা ফাতহের প্রথম আয়াতে আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই আমি তোমাদের দিয়েছি সুস্পষ্ট বিজয়।’ এই আয়াতে আল্লাহ মক্কা বিজয়ের মাধ্যমে ইসলামের বিজয়ের কথা ঘোষণা করেছেন। তবে ‘ফাতহ’ শুধু মক্কার বিজয়কেই বুঝায় না, এটি এক আধ্যাত্মিক জয়ও। যখন আল্লাহর সাহায্য মুমিনদের সঙ্গে থাকে, তখন তারা যেকোনো পরিস্থিতিতেই বিজয়ী হয়। এদিকে ‘নাসর’ শব্দের মাধ্যমেও আল্লাহর সাহায্য এবং বিজয়ের কথা বলা হয়েছে। ইরশাদ হয়েছে, ‘যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয় এবং তুমি মানুষকে দলে দলে আল্লাহর…
আরও বিস্তারিত!
bn_BD