report

985 পোস্ট
নতুন শিক্ষাক্রম স্থগিত নয়, এ সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা স্থগিত: এনসিটিবি

নতুন শিক্ষাক্রম স্থগিত নয়, এ সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা স্থগিত: এনসিটিবি

নতুন শিক্ষাক্রম স্থগিত করা হয়নি। শিক্ষাক্রম স্থগিত করা–সংক্রান্ত গণমাধ্যমে প্রকাশিত সংবাদ সত্য নয়। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে। এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক ফরহাদুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন শিক্ষাক্রম স্থগিত করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) মর্মে একটি সংবাদ বিভিন্ন সংবাদমাধ্যমে (প্রিন্ট ও ইলেকট্রনিক) প্রকাশিত হচ্ছে, তা সত্য নয়। তবে ১১ আগস্ট থেকে বগুড়ায় অনুষ্ঠেয় শিক্ষাক্রমসংক্রান্ত কর্মশালা স্থগিত করা হয়েছে।
আরও বিস্তারিত!
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৫৮ জেলায় সেনা মোতায়েন

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৫৮ জেলায় সেনা মোতায়েন

জনসাধারণের জানমাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের সার্বিক নিরাপত্তা প্রদানে বাংলাদেশ সেনাবাহিনী দেশব্যাপী স্থাপিত ২০৬টি ক্যাম্পের মাধ্যমে ৫৮টি জেলায় মোতায়ন রয়েছে। শুক্রবার (৯ আগস্ট) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়, বৃহস্পতি ও শুক্রবার সেনাবাহিনীর নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর দুটি দল যথাক্রমে জামালপুর কেন্দ্রীয় কারাগার ও চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে পলায়নে উদ্যত হওয়া কয়েদিদের বাধা প্রদান এবং কারাগারে রক্ষিত অস্ত্র গোলাবারুদ সুরক্ষিত করে। সেইসঙ্গে দেশের বিভিন্ন এলাকায় একাধিক ভাঙচুর ও লুটপাটের ঘটনা প্রতিহত করার পাশাপাশি সংখ্যালঘুদের নিরাপত্তায় নোয়াখালী জেলার একটি মন্দিরে দুষ্কৃতকারীদের আক্রমণ সেনাবাহিনী কর্তৃক প্রতিহত করা হয়। এছাড়া কক্সবাজারে অবস্থিত বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার…
আরও বিস্তারিত!
লক্ষ্মীপুর সরকারি কলেজ অধ্যক্ষের অনিয়ম-দুর্নীতি, অপসারণ চান শিক্ষকরা

লক্ষ্মীপুর সরকারি কলেজ অধ্যক্ষের অনিয়ম-দুর্নীতি, অপসারণ চান শিক্ষকরা

লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মাহাবুবুল করিমের বিরুদ্ধে বিগত সময়ের রাজনৈতিক লেজুড়বৃত্তি, আর্থিক অনিয়ম, শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী ও সাধারণ শিক্ষার্থীদের সাথে অসদাচরণ, তুচ্ছ কারণে দরিদ্র কর্মচারীদের চাকরিচ্যুত করার অভিযোগ এনে তার অপসারণ চেয়েছেন শিক্ষকরা। শুক্রবার দুপুরে জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয় কলেজে শিক্ষক পরিষদ। শিক্ষক পরিষদের সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আজিম উদ্দিন ও সম্পাদক ড. আবু সিনা সৈয়দ তারেক স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এ সময় কলেজের প্রধান সহকারীর বিরুদ্ধে অসদাচরণ ও বিভিন্ন অভিযোগ এনে তার অপসারণ ও শাস্তি দাবি করে শিক্ষকরা। সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিয়ে যে সব শিক্ষার্থী আহত হয়ে চিকিৎসাধীন, তাদের আর্থিক সহযোগিতা…
আরও বিস্তারিত!
৯ দফা নিয়ে রামগঞ্জে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ 

৯ দফা নিয়ে রামগঞ্জে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ 

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধঃ দেশের সংখ্যা ঘনিষ্ঠ জনগোষ্ঠীর চিন্তা চেতনা ও অনুভূতির বিরুদ্ধে কোন সিদ্ধান্ত নেয়া যাবে না এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লক্ষ্মীপুরের রামগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ রামগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এক গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ আগষ্ট) জুমার নামাজের পর উপজেলা সভাপতি ডাঃ মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে, সেক্রেটারি ডাঃ আব্দুর রহিমের সঞ্চালনায় রামগঞ্জ পুলিশ বক্সের সামনে এই গণ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতি বলেন, তদন্ত সাপেক্ষে গত ১৬ বছরে সকল দুর্নীতিবাজ ও বিদেশে অর্থ পাচারকারীদের সকল সম্পত্তি ক্রোক করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করতে হবে এবং বিদেশে পাচারকৃত টাকা ফেরত আনবার উদ্যোগ গ্রহণ করতে হবে। বিগত…
আরও বিস্তারিত!
উপদেষ্টারা কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন

উপদেষ্টারা কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন

ড. ইউনূ‌সের নেতৃত্বাধীন ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকারের মধ্যে দপ্তর বণ্টন করে দেওয়া হয়েছে।  শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।  
আরও বিস্তারিত!
আবু সাঈদের বাড়িতে যাচ্ছেন ড. ইউনূস

আবু সাঈদের বাড়িতে যাচ্ছেন ড. ইউনূস

কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের বাড়িতে যাবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস। বিষয়টি নিশ্চিত করে রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান বলেন, ড. মুহাম্মদ ইউনূস শনিবার (১০ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে একটি হেলিকপ্টারযোগে আসবেন। তিনি আবু সাঈদের কবর জিয়ারত করে তার পরিবারের সঙ্গে কথা বলবেন। এর আগে গতকাল বৃহস্পতিবার বিমানবন্দরে ড. মুহাম্মদ ইউনূস আবু সাঈদের কথা স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, এই সময়ে আবু সাঈদের কথা মনে পড়ছে। যে আবু সাঈদের ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের মনে গেঁথে আছে। এটা কেউ ভুলতে পারবে না। কী অবিশ্বাস্য একটা সাহসী…
আরও বিস্তারিত!
অন্তর্বর্তী সরকারপ্রধান হিসেবে শপথ নিলেন ড. ইউনূস

অন্তর্বর্তী সরকারপ্রধান হিসেবে শপথ নিলেন ড. ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নিয়েছেন শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (৮ই আগস্ট) রাত ৯টার পর শপথ নেন তিনি। শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পরে ৯টা ২৮ মিনিটে এই সরকারের ১৬ জনের মধ্যে ১৩ উপদেষ্টাও শপথ নিয়েছেন। তারা হলেন- বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহ উদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ড. আসিফ নজরুল, মানবাধিকারকর্মী আদিলুর রহমান খান, সাবেক অ্যাটর্নি জেনারেল হাসান আরিফ, সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন, পরিবেশ আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান, নির্বাচন পর্যবেক্ষক শারমিন মুর্শিদ, বীর মুক্তিযোদ্ধা ফারুকী আজম, সাবেক নির্বাচন কমিশনার ব্রি. জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা, চিকিৎসক বিধান রঞ্জন,…
আরও বিস্তারিত!
ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারে থাকছেন ১৭ জন

ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারে থাকছেন ১৭ জন

কিছু সময় পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠন হতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তী সরকারের সদস্য হিসেবে কারা থাকছেন, তা নিয়ে গত দুদিন ধরে জনমনে কৌতূহলের শেষ নেই। অবশেষে আজ (বৃহস্পতিবার) অন্তর্বর্তীকালীন সরকারের সেই ১৭ সদস্যের নাম প্রকাশ্যে এসেছে। ঢাকা পোস্ট হাতে আসা সেই তালিকা পাঠকদের জন্য তুলে ধরা হলো— প্রধান উপদেষ্টা : ড. মুহাম্মদ ইউনূস উপদেষ্টা: ১. সালেহ উদ্দিন আহমেদ ২. ড. আসিফ নজরুল ৩. আদিলুর রহমান খান ৪. হাসান আরিফ ৫. তৌহিদ হোসেন ৬. সৈয়দা রেজওয়ানা হাসান ৭. মো. নাহিদ ইসলাম ৮. আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ৯.  ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন ১০. সুপ্রদীপ চাকমা ১১. ফরিদা আখতার ১২.…
আরও বিস্তারিত!
দলীয় গোলাম হয়ে কাজ করতে চাইনা- লক্ষ্মীপুরে বিক্ষোভে পুলিশ

দলীয় গোলাম হয়ে কাজ করতে চাইনা- লক্ষ্মীপুরে বিক্ষোভে পুলিশ

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর প্রতিনিধি: দলীয় সরকার যাতে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে ব্যবহার করতে না পারে সে জন্য স্বাধীন পুলিশ কমিশন গঠন, নিরপেক্ষ এবং যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তোলাসহ ১১ দফা দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেছে পুলিশ সদস্যরা।  সেই সঙ্গে তারা পুলিশ হত্যা ও ছাত্র আন্দোলন দমাতে বিক্ষোভের মুখে পুলিশ সদস্যদের ঠেলে দেওয়ায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিচার চেয়েছেন তারা। বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর পুলিশ লাইন্সে তারা এ বিক্ষোভ করেন। পুলিশের এসব সদস্যদের দাবিগুলো হচ্ছে- ছাত্র আন্দোলনকে কেন্দ্র পুলিশ হত্যাসহ পুলিশের বিভিন্ন স্থাপনায় হামলাকারীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনা, নিহত পুলিশ সদস্যের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ এবং প্রতিটি পরিবারের এক সদস্যকে সরকারি চাকরি দেওয়া,…
আরও বিস্তারিত!
অন্তর্বর্তী সরকারের শপথ বৃহস্পতিবার: সেনাপ্রধান

অন্তর্বর্তী সরকারের শপথ বৃহস্পতিবার: সেনাপ্রধান

অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার রাত ৮ টায়। ওইদিন বঙ্গভবনে শপথ অনুষ্ঠিত হবে। বুধবার (৭ আগস্ট) বিকেল ৬টার দিকে বিফ্রিংয়ে এসব তথ্য জানান সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান।সেনাপ্রধান বলেন, ‘ড. ইউনূস বৃহস্পতিবার (৮ আগস্ট) দেশে আসবেন। আমি তাকে বিমানবন্দরে রিসিভ করব। আশা করি বৃহস্পতিবার রাত ৮টায় অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠিত হবে।’ অন্তর্বর্তী সরকারে ১৫ জন সদস্য থাকতে পারেন বলে উল্লেখ করেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান।
আরও বিস্তারিত!
bn_BD