report

957 পোস্ট
রায়পুরে নদীতে নেমে কচুরিপানা অপসারণ করলেন এমপি

রায়পুরে নদীতে নেমে কচুরিপানা অপসারণ করলেন এমপি

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: রায়পুরে কচুরিপানা জটে দুর্দশায় পরিণত এককালের প্রবাহমান ডাকাতিয়া নদীর কচুরিপানা অপসারণ প্রক্রিয়া শুরু করেছে স্থানীয় এমপি এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি। গতকাল বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে পৌর শহরের ওয়াপদা কলোনী এলাকায় মেয়রের উদ্যোগে এ কর্মসূচীতে নদী তীরবর্তী উপকার ভোগী, আওয়ামীলীগ নেতাকর্মীসহ শত শত মানুষ এতে স্বতস্ফুর্ত অংশ নেয়। পৌর মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাটের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ, ওসি ইয়াছিন ফারুক মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল হায়দার বাবুল পাঠান, পৌর আওয়ামীলীগের সভাপতি কাজী জামশেদ কবির বাকী বিল্লাহ, ডাকাতীয়া নদী রক্ষা আন্দোলন কমিটির সভাপতি সাংবাদিক প্রদীপ রায় প্রমুখ।
আরও বিস্তারিত!
কমলনগরে দুই চেয়ারম্যান প্রার্থীর আচরণ বিধি লঙ্ঘন,  ১০ হাজার টাকা জরিমানা

কমলনগরে দুই চেয়ারম্যান প্রার্থীর আচরণ বিধি লঙ্ঘন, ১০ হাজার টাকা জরিমানা

লক্ষ্মীপুরের কমলনগরে চর লরেন্স ও চর কাদিরা ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ (২০০৯ সনের ৬১ নং আইন) এর ধারা ২০ এর উপধারা (১) এ প্রদত্ত নির্বাচন কমিশন বিধিমালা ১৩ এর (ক) লঙ্ঘন করেন দুই চেয়ারম্যান পদপ্রার্থী। ১১ জুলাই চর লরেন্স ও চর কাদিরা ইউনিয়ন পরিষদের উপনির্বাচনের প্রতীক বরাদ্দ হয়, নির্বাচন অফিস থেকে প্রতীক নিয়ে যাওয়ার পথেই চর লরেন্স ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. নজরুল ইসলাম দোয়াত কলম প্রতীক ও চর কাদিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আশ্রাফ উদ্দিন রাজন(রাজু) মোটরসাইকেল প্রতীক প্রার্থীদের মোটরসাইকেল শোডাউন করতে দেখা যায়। চর লরেন্স ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী মো. নজরুল ইসলাম প্রতীক…
আরও বিস্তারিত!
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইন। দেশটির মিন্দানাও দ্বীপে আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ৭। বৃহস্পতিবার (১১ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। ফিলিপাইনের সিসমোলজি এজেন্সি এক বিজ্ঞপ্তিতে বলেছে, ভূমিকম্পে ক্ষয়ক্ষতি হবে বলে আশা করা হচ্ছে না। তবে আফটারশক হতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ফিলিপাইনের মিন্দানাওতে ৬.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে। সংস্থাটি বলছে, ভূপৃষ্ঠ থেকে ভূমিকম্পের গভীরতা ছিল ৬৩০ কিলোমিটার (৩৯১.৪৬ মাইল)। তবে এ ভূমিকম্পের ফলে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি এর আগে চলতি বছরের জানুয়ারিতে ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। মার্কিন…
আরও বিস্তারিত!
রামগতিতে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ শিশুর

রামগতিতে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ শিশুর

লক্ষ্মীপুরের রামগতিতে একইদিনে পুকুরে ডুবে পৃথক স্থানে দুর্জয় (২), আব্দুল্লাহ (২) ও ফাতেমা (৩) নামে তিন শিশু মারা গেছে। বুধবার (১০ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন সময় উপজেলার চরগাজী, চর আলগী ইউনিয়ন ও রামগতি পৌর এলাকায় পৃথক দুর্ঘটনায় তারা মারা যায়। এছাড়া নাহিদ নামে দেড় বছর বয়সী আরও এক শিশু পানিতে ডুবে যায়। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। জানা গেছে, নিহত শিশুদের মধ্যে দু'জনকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। বাকী একজন বাড়িতেই মারা যায়। নিহত শিশু দুর্জয় চরগাজী ইউনিয়নের টুমচর গ্রামের ১ নম্বর ওয়ার্ডের ওয়াপদা বেড়িবাঁধের বাসিন্দা সুশীল চন্দ্র দাসের ছেলে। নিহত আবদুল্লাহ রামগতি পৌরসভার…
আরও বিস্তারিত!
রামগঞ্জে ১০ কেজি গাঁজা সহ গ্রেফতার ১

রামগঞ্জে ১০ কেজি গাঁজা সহ গ্রেফতার ১

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধি, লক্ষ্মীপুরের রামগঞ্জে ১০ কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার(৯জুলাই)রাত সাড়ে ১০টায় রাগমঞ্জ পৌর ১নং ওয়ার্ডস্থ সোনাপুর এলাকা থেকে গ্রেফতার করে মাদক ব্যবসায়ী সালা উদ্দিন প্রকাশ মনা(২৮)কে গ্রেফতারকৃত সালাউদ্দিন সোনাপুর এলাকার মুকবুল আহম্মেদের ছেলে। রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ সোলাইমান এর দিক নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ হেলাল, এএসআই মোঃ আনোয়ার ইসলাম সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে,রামগঞ্জ পৌর ১নং ওয়ার্ড সোনাপুর স্বর্ণকার বাড়ির পাশে মুকবুল আহম্মেদের বসত ঘরের পূর্ব পাশের লাকড়ীর নিচ থেকে১০ কেজি গাঁজা সহ পালিয়ে যাওয়ার সময় মাদক ব্যবসায়ী সালা উদ্দিন প্রকাশ মনা কে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানান…
আরও বিস্তারিত!
রায়পুরে গ্রাহকের কোটি টাকা হাতিয়ে উধাও জনতা ব্যাংক র্কমর্কতা

রায়পুরে গ্রাহকের কোটি টাকা হাতিয়ে উধাও জনতা ব্যাংক র্কমর্কতা

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: রায়পুরে জনতা ব্যাংক শাখার ফয়েজ আহাম্মদ (৩৫) নামের সেকেন্ড অফিসার পদমর্যাদার এক কর্মকর্তা পাঁচ দিনের ছুটি নিয়ে কানাডা চলে যাওয়ার খবর পাওয়া গেছে। সেই সঙ্গে ব্যাংক, শতাধিক গ্রাহক ও আত্নীয়স্বজনের প্রায় সাত কোটি টাকা নিয়ে লাপাত্তা হওয়ার ঘটনায় তোলপাড় চলছে। এঘটনায় মঙ্গলবার বিকালে (৯ জুলাই) জসিম উদ্দিন নামের এক গ্রিল ওয়ার্কসপ ব্যবসায়ী তার এক কোটি ২২ লাখ টাকা উদ্ধার ও প্রতারণার অভিযোগে আদালতে মামলা করেন। এছাড়াও গ্রাহক ও স্বজনরা প্রতিদিনই ব্যাংক ম্যানেজার ও ফয়েজের বাড়িতে নানার কাছে ধর্না দিচ্ছেন। এদিকে পাঁচ লাখ টাকা ঋণ পরিশোধ না করে ও ৫ দিনের ছুটি নিয়ে কর্মস্থলে উপস্থিত না…
আরও বিস্তারিত!
রায়পুরে গাড়ী চোর চক্রের দুই সদস্য আটক

রায়পুরে গাড়ী চোর চক্রের দুই সদস্য আটক

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: রায়পুরে মিনিপিকআপ চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) উপজেলার মধ্য কেরোয়া গ্রামে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলো ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুর ইউপির দুলপুকুরিয়া গ্রামের ফিরোজ শেখের পুত্র মুন্না শেখ (৩২) ও শেকুর ওরফে কামল হোসেন (৩১)। তার বাড়ি কুমিল্লার মনোহরগঞ্জ থানার নাতের পেটুয়া গ্রামে। বর্তমানে সে রায়পুর পৌরসভার দক্ষিণ দেয়াতেপুরের বাসিন্দা। জানাযায়, তারেক নামে এক মালিকের মিনি পিকআপ গাড়িটির ড্রাইভারের অনুপস্থিতিতে ভোর তিনটা নাগাদ এই চুরির ঘটনা ঘটে। জিয়াউল হক নামে মধ্য কেরোয়ার এক বাসিন্দার বাসার সামনে প্রতিদিন গাড়িটি রাখতো ড্রাইভার মুতাছির মাহমুদ। ঘটনার রাতে গাড়িটিকে সেখানে না দেখতে পেয়ে মোঃ…
আরও বিস্তারিত!
লক্ষ্মীপুরে সাপের কামড়ে স্কুল ছাত্র নিহত

লক্ষ্মীপুরে সাপের কামড়ে স্কুল ছাত্র নিহত

লক্ষ্মীপুরের রামগতিতে সাপের কামড়ে ৮ম শ্রেণীর ছাত্র আবিদ হোসেনের মৃত্যু হয়েছে। নিহত আবিদ হোসেন উপজেলার বালুচর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র ও সুইজ গেইট এলাকার ব্যবসায়ী বেলাল উদ্দিনের ছেলে। মঙ্গলবার ভোররাতে মারা যায় আবিদ হোসেন। নিহতের স্বজন ও এলাকাবাসী জানায়, রামগতির আলেকজান্ডার ২নং ওয়ার্ডের সুইজ গেইট এলাকায় সোমবার রাত সাড়ে ১১টার দিকে ক্ষেতে বাবার সাথে মাছ ধরতে যায় আবিদ হোসেন। এসময় তার পায়ে সাপে কামড় দেয়। এতে শরীর কালছে হয়ে যায়। পরে রামগতি উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে অবস্থার অবনতি হওয়ায় নোয়াখালী আবদুল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মঙ্গলবার ভোর সাড়ে ৩টার দিকে আবদুল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়…
আরও বিস্তারিত!
চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, চীনের সঙ্গে রপ্তানি বাণিজ্য আরও বাড়াতে চায় বাংলাদেশ। তাই চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানাচ্ছি। মঙ্গলবার (৯ জুলাই) চীন-বাংলাদেশ বিনিয়োগ ও বাণিজ্য সংক্রান্ত সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে বিনিয়োগের এখনই উপযুক্ত সময়। চীন-বাংলাদেশ একসঙ্গে হাত মেলালে বিশাল কিছু অর্জন করার সম্ভাবনা রয়েছে। নিজেদের অংশীদার খুঁজে নিতে বাংলাদেশের ব্যবসায়ীদের এগিয়ে আসতে হবে। চার দিনের দ্বিপক্ষীয় সফরে সোমবার (৮ জুলাই) চীনের রাজধানী বেইজিং পৌঁছান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর এই সফর দুদেশের মধ্যকার সম্পর্ককে ‘কৌশলগত অংশীদারিত্ব’ থেকে ‘কৌশলগত বিস্তৃত সহযোগিতা অংশীদারিত্বে’ উন্নীত করবে বলে আশা করা হচ্ছে। ৮-১১ জুলাই…
আরও বিস্তারিত!
সাহিত্য বিষয়ক মতবিনিময়-কবিতা আবৃত্তি অনুষ্ঠান

সাহিত্য বিষয়ক মতবিনিময়-কবিতা আবৃত্তি অনুষ্ঠান

কামরুল হাসান হৃদয়, লক্ষ্মীপুর লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদ (লজেসাস) এর আয়োজনে জাতীয়-আন্তর্জাতিক ও স্থানীয় প্রেক্ষাপটে সাহিত্য- সাংস্কৃতিক-আর্থসামাজিক ইস্যু নিয়ে মতবিনিময় -কবিতা আবৃত্তির আয়োজন করা হয়েছে। সোমবার (৮জুলাই) বিকেল পাঁচটায় লক্ষ্মীপুর প্রেস ক্লাব এর হল রুমে এ আয়োজন করা হয়। লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদ এর সভাপতি ডাঃ মো. সালাহ উদ্দিন শরীফ এর সভাপতিত্বে অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক নিউইউয়র্ক প্রবাসী প্রফেসর ইমাম উদ্দীন চৌধুরী কিরণ। সাহিত্য সংসদের যুগ্ম সম্পাদক কবি আনিস আহমেদ এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক কবি গাজী গিয়াস উদ্দিন। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজ এর অধ্যক্ষ প্রফেসর খন্দকার…
আরও বিস্তারিত!
bn_BD