report

957 পোস্ট
ছেলেমেয়েরা লেখাপড়া বাদ দিয়ে কোটাবিরোধী আন্দোলন করছে : প্রধানমন্ত্রী

ছেলেমেয়েরা লেখাপড়া বাদ দিয়ে কোটাবিরোধী আন্দোলন করছে : প্রধানমন্ত্রী

ছেলেমেয়েরা লেখাপড়া বাদ দিয়ে কোটাবিরোধী আন্দোলন করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (৭ জুলাই) সকালে যুব মহিলা লীগের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাদের সঙ্গে সাক্ষাতে এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, সরকারি চাকরিতে কোটার বিষয়টি সর্বোচ্চ আদালতে নিষ্পত্তি করা উচিত। হাইকোর্টের রায় এটার বিরুদ্ধে এভাবে আন্দোলন করা এটাতো সাবজুডিস। কারণ আমরা সরকারে থেকে কিন্তু এ ব্যাপারে কোনো কথা বলতে পারি না। কারণ হাইকোর্ট রায় দিলে সেটা হাইকোর্ট থেকেই আবার আসতে হবে। তিনি বলেন, আজকে একটা কথা আমি না বলে পারছি না, আমরা দেখছি, কোটা আন্দোলন। আমাদের মুক্তিযোদ্ধাদের জন্য যে কোটা সেটা বাতিল করতে হবে। নারীদের কোটা বাতিল করতে হবে,…
আরও বিস্তারিত!
কোপার সেমিফাইনালিস্ট চূড়ান্ত, দেখে নিন সূচি

কোপার সেমিফাইনালিস্ট চূড়ান্ত, দেখে নিন সূচি

ব্রাজিল-উরুগুয়ের ম্যাচ দিয়ে শেষ হয়েছে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল। ম্যাচটা টাইব্রেকারে জিতে সেমিফাইনালের টিকিট কেটেছে টুর্নামেন্টের ১৫বারের চ্যাম্পিয়ন উরুগুয়ে। তাদের আগে ভোর ৪টায় হওয়া ম্যাচে কলম্বিয়া পানামাকে গোলবন্যায় ভাসিয়েছে। হামেস রদ্রিগেসরা জিতেছে ৫-০ গোলে। ফাইনালে ওঠার লড়াইয়ে কলম্বিয়ার প্রতিপক্ষ এখন উরুগুয়ে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা অবশ্য সবার আগে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। তাদের প্রতিপক্ষ প্রথমবার কোপায় খেলতে আসা কানাডা। ১০ জুলাই নিউ জার্সিতে প্রথম সেমিতে মুখোমুখি হবে আর্জেন্টিনা-কানাডা। তার পরদিন নর্থ ক্যারোলিনায় উরুগুয়ে মুখোমুখি হবে কলম্বিয়ার। এবার দেখে নেওয়া যাক সেমির সূচি- ১০ জুলাই- আর্জেন্টিনা বনাম কানাডা, সকাল ৬টা ১১ জুলাই- উরুগুয়ে বনাম কলম্বিয়া, সকাল ৬টা।
আরও বিস্তারিত!
কোটাবিরোধী আন্দোলন, সারাদেশে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি আজ

কোটাবিরোধী আন্দোলন, সারাদেশে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি আজ

সরকারি চাকরিতে কোটা পদ্ধতির সংস্কার দাবিতে ২০১৮ সালে দেশজুড়ে ছাত্র আন্দোলন ভিন্ন মাত্রা পায়। সে সময় কোটা পদ্ধতি বাতিল করতে বাধ্য হয় সরকার। তবে ২০২১ সালে কয়েকজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হাইকোর্টে রিট করলে গত ৫ জুন এক রায়ের মাধ্যমে আবারও ফিরে আসে কোটা। এরপর কোটা বাতিলে ফের একাট্টা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গত ১ জুলাই আন্দোলনে নামেন তারা। এরই ধারাবাহিকতায় আজ রোববার সারাদেশে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি দিয়েছেন শিক্ষার্থীরা। এ কর্মসূচির অংশ হিসেবে দেশের যোগাযোগের সব গুরুত্বপূর্ণ পয়েন্টে শিক্ষার্থীদের অবরোধ করার আহ্বান জানানো হয়েছে। ফলে এবারের কোটাবিরোধী আন্দোলনও বড় সংগ্রামে রূপ নিতে যাচ্ছে বলে অনেকের ধারণা। সরকারি চাকরিতে কোটা বাতিল করে…
আরও বিস্তারিত!
লক্ষ্মীপুরে ট্রাকের চাপায় নিহত, প্রতিবাদে সড়ক অবরোধ, ভাংচুর

লক্ষ্মীপুরে ট্রাকের চাপায় নিহত, প্রতিবাদে সড়ক অবরোধ, ভাংচুর

লক্ষ্মীপুর প্রতিনিনিধি:   লক্ষ্মীপুরে ট্রাকের চাপায় আবুল কাশেম নামে একজন নিহত হয়েছে। শনিবার রাত আটটার দিকে লক্ষ্মীপুর-মজুচৌধুরীহাট সড়কের হাজিরহাট বাজার এলাকা এই দূর্ঘটনা ঘটে। এঘটনার প্রতিবাদে ঘন্টাব্যাপী সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুড়ি ফেলে বিক্ষোভ করে স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে বিচারের আশ্বাস দিলে সড়ক থেকে সরে যায় এলাকাবাসী। এরপর যানচলাচল স্বাভাবিক হয়। নিহত আবুৃল কাশেম সদর উপজেলার শাকচর ইউনিয়েনের মৃত বশির উল্যার ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়,  রাতে আবুল কাশেম বাড়ি থেকে হাজিরহাট বাজারের এসেছিলেন। এসময় রাস্তারপাশ দিয়ে যাওয়ার সময় ট্রাকের চাপায় গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পথে মারা যায় তিনি। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে…
আরও বিস্তারিত!
কোটা সংস্কারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

কোটা সংস্কারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

মমিনুল হক রুবেল,ব্রাহ্মণবাড়িয়া সরকারি প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবি জানিয়েছে ব্রাহ্মণবাড়িয়া সাধারন শিক্ষার্থীরা। শনিবার(৬ জুলাই) বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচি থেকে এ দাবি জানান তারা। মানববন্ধন কর্মসূচিতে শিক্ষার্থীরা কোটা পুনর্বহাল বাতিল, সব কোটার পরিমাণ ১০ শতাংশের নিচে কমিয়ে আনা,একজন কোটা সুবিধা ভোগকারী জীবনে যেকোনো পর্যায়ে একবার মাত্র কোটা সুবিধা নেওয়া ও কর্মসংস্থানের দাবিসহ বিভিন্ন দাবি উল্লেখ করেন। আন্দোলনে অংশ নিয়ে বক্তারা আরো বলেন, কোটা থাকা কোনো দেশের জন্য শুভলক্ষণ না। কিন্তু আমাদের দেশটা যারা রক্ত দিয়ে স্বাধীন করেছে সাংবিধানিক ভাবেই তাদেরকে সেটার প্রতিদান দেওয়া হয়েছে এবং সেটার ফল তাদের বর্তমান প্রজন্মও এখন…
আরও বিস্তারিত!
রাজশাহীর বাঘা পৌরসভার মেয়র আক্কাছ গ্রেপ্তার

রাজশাহীর বাঘা পৌরসভার মেয়র আক্কাছ গ্রেপ্তার

প্রতিবেদক,রাজশাহী : রাজশাহীর বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল হত্যা মামলার প্রধান আসামি বাঘা পৌরসভার মেয়র আক্কাছ আলীকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। তাঁর বিরুদ্ধে ২২টি মামলা ও ১৭টি সাধারণ ডায়েরি রয়েছে। শুক্রবার রাতে ঢাকা মহানগর পুলিশ কমিশনার হাবীবুর রহমান বলেন, বাঘা থানার একটি হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে বাঘা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। গত ২২ জুন বাঘা উপজেলা পরিষদ চত্বরের সামনে পৌর মেয়র আক্কাছের অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে মানববন্ধন করে বাঘা উপজেলা আওয়ামী লীগ। এ সময় পৌর মেয়রের নেতৃত্বে ওই মানববন্ধনে হামলা চালানো হয়। এতে বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ…
আরও বিস্তারিত!
ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

ইরানের নতুন প্রেসিডেন্ট হলেন সংস্কারপন্থি মাসুদ পেজেশকিয়ান। কট্টর রক্ষণশীল প্রতিদ্বন্দ্বী সাঈদ জালিলিকে হারিয়ে ৩ কোটিরও বেশি ভোটের মধ্যে ৫৩.৩ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হন তিনি। আর জালিলি পেয়েছেন ৪৪.৩ শতাংশ ভোট। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির। ২৮ জুনের নির্বাচনের প্রথম দফায় কোনও প্রার্থীই নির্ধারিত ৫০ শতাংশের বেশি ভোট অর্জন না করায় ভোট গড়িয়েছিল দ্বিতীয় দফায়। প্রথম দফার ভোটে দেশটির মাত্র ৪০ শতাংশ ভোটার অংশগ্রহণ করেছিলেন। প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহের প্রথম দফার তুলনায় শুক্রবার অনুষ্ঠিত দ্বিতীয় দফার ভোটে ভোটারের উপস্থিতি বেশি ছিল। কিছু ভোটার যারা প্রথম দফায় ভোট দেননি তারা এবার পেজেশকিয়ানের পক্ষে ভোট দিতে রাজি হন। কেননা, ইরানের পরবর্তী প্রেসিডেন্ট…
আরও বিস্তারিত!
মেডিকেল ভিসায় নতুন শর্তে ভারতে আটকা শতাধিক বাংলাদেশি

মেডিকেল ভিসায় নতুন শর্তে ভারতে আটকা শতাধিক বাংলাদেশি

 মেডিকেল ভিসা নিয়ে চিকিৎসার ক্ষেত্রে ভারতীয় দূতাবাসের নতুন শর্তে শতাধিক বাংলাদেশি ভারতে আটকা পড়েছেন। দেশে ফিরতে ভারতীয় ইমিগ্রেশন ব্যুরো অফিসে আবেদন করলেও ধীরগতিতে দুই সপ্তাহ ধরে আটকে আছেন তারা। এছাড়া ৬ মাসের মাল্টিপল ট্যুরিস্ট ভিসায় মাসে দুইবারের বেশি পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে ভ্রমণ করা যায় না। আবার অনেক সময় দেখা যায় বিজনেস ভিসায় বারবার গেলেও নানান জবাব দিতে হয়। অথচ ভারতীয় পাসপোর্ট যাত্রীরা এ ধরনের কোনো শর্ত ছাড়াই অনায়াসে ব্যবসা, চাকরি বা স্বজনদের সঙ্গে সময় কাটাতে বাংলাদেশে আসেন। এক ভুক্তভোগীর ছেলে সাফায়েত জানান, তার বাবা মোহাম্মদ শাহ আলম জটিল রোগে আক্রান্ত। পরিবারের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য মেডিকেল ভিসায় জুন মাসে তার…
আরও বিস্তারিত!
চরভদ্রাসনের চরাঞ্চলের কৃষকদের মাঝে গামবুট বিতরণ

চরভদ্রাসনের চরাঞ্চলের কৃষকদের মাঝে গামবুট বিতরণ

ফরিদপুর জেলা প্রতিনিধি- ফরিদপুরের চরভদ্রাসন চরাঞ্চলে রাসেল’স ভাইপার সাপের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে কৃষকদের মাঝে গামবুট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুলাই) বিকেলে চরভদ্রাসন উপজেলা হল রুমে কৃষাণ-কৃষাণীদের হাতে গামবুট তুলে দেন জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার। গামবুট পেয়ে খুশি চরাঞ্চলের কৃষকেরা। গামবুট পেয়ে কৃষকরা জানান, এতোদিন সাপের ভয়ে খেতে যেতে পারিনি। গামবুট পেয়েছি এখন নিশ্চিন্তে খেতে যেতে পারবো, খেতের ফসল তুলে ঘরে আনতে পারবো। অনেক ফসল ইতোমধ্যে খেতেই নষ্ট হয়ে গেছে। এছাড়া শ্রমিকরাও ভয়ে খেতে নামছিল না। এখন সবাই খেতের ফসল ঘরে আনতে পারবো। এর আগে জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার উপজেলা নির্বাহী অফিসারের বাসভবন…
আরও বিস্তারিত!
মুজিব তোমাকে চাই বাংলা

মুজিব তোমাকে চাই বাংলা

মুজিব তোমাকে চাই বাংলা বৃষ্টি খাতুন নিস্তব্ধ আকাশ, নিস্তব্ধ বাতাস কানে কানে বলে গেলো মুজিব তোমাকে চাই বাংলা, নতুন সমাজ নতুন মানুষ বদলে দিলো বাংলা। ক্রমশ যেনো চেনা প্রকৃতি হয়ে উঠেছে অচেনা; অচেনা হয়েছে মুখ ও মুখোশ, পোশাক ও শরীর। বাংলার মানুষ ভালোবাসতে ভুলেছে, ভুলেছে ন্যায়পরায়ণতা, আরো ভুলেছে মানবতা। মানবতার নামে স্বার্থ হাসিলে ব্যস্ত সকলে, মুজিব তোমাকে চাই বাংলা। সোনার বাংলায় আজ নেই সেই চেনা সুর; চিরচেনা সেই গান; জারি, শারি, ভাটিয়ালী পল্লীগীতি, নেই বাউলের সুরের কন্ঠে সুমিষ্ঠ গান! এই বদলে যাওয়া যে মানা যায় না। মুজিব তোমাকে চাই বাংলা। স্বপ্নের বাংলায় যে আজ বেড়েছে লাশের মিছিল, নতুন করে আবার…
আরও বিস্তারিত!
bn_BD