এক মিনিট দেরী, কমলনগরে মনোনয়ন দাখিল করতে পারেনি দুই চেয়ারম্যান প্রার্থী
স্টাফ রিপোর্টার, শাহরিয়ার কামাল কমলনগরের চরলরেন্স ইউনিয়ন পরিষদ উপনির্বাচন চেয়ারম্যান পদে নির্বাচন করতে বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস থেকে একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড থেকে সদস্য পদ থেকে পদত্যাগ করেন ইসমাইল হোসেন। বৃহস্পতিবার ৪ জুলাই মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে তড়িঘড়ি করেও অনলাইনে মনোনয়নপত্র জমা দিতে পারেননি । এতে কান্নায় ভেঙে পড়েন তিনি। তার মতো আরেক চেয়ারম্যান প্রার্থী নুরুল করিম নির্ধারিত সময়ের মাত্র ১ মিনিট পর নির্বাচন অফিস কার্যালয়ে হাজির হলে একইভাবে মনোনয়ন ফরম দাখিল করতে পারননি। জানা গেছে,চলতি বছরের ১৭ মে (শুক্রবার) চরলরেন্স ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন মাষ্টার মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে গত ২৭ই জুন তারিখে ইউনিয়নটিতে নির্বাচনী…
