আইফোন ১৮ প্রো সিরিজের তথ্য ফাঁস, যেসব পরিবর্তন আনছে অ্যাপল
আইফোন ১৮ প্রো সিরিজ বাজারে আসতে এখনো এক বছরের বেশি সময় বাকি। তবে এরই মধ্যে নতুন আইফোন নিয়ে প্রযুক্তি দুনিয়ায় শুরু হয়েছে আলোচনার ঝড়। ফাঁস হওয়া তথ্যে জানা যাচ্ছে, অ্যাপল এবার তাদের প্রো সিরিজে আনছে একাধিক যুগান্তকারী পরিবর্তন, যা আগের সব মডেলকে ছাড়িয়ে যেতে পারে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন সিরিজে থাকছে আরও উন্নত ক্যামেরা প্রযুক্তি, পরিশীলিত ডিসপ্লে ডিজাইন এবং অ্যাপলের নিজস্বভাবে তৈরি প্রথম মডেম চিপ। বাহ্যিকভাবে বড় কোনো পরিবর্তন না থাকলেও, ভেতরের সফটওয়্যার ও হার্ডওয়্যারে আইফোন ১৮ প্রো এবং ১৮ প্রো ম্যাক্স হতে যাচ্ছে অ্যাপলের সবচেয়ে শক্তিশালী সংস্করণ। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইটগুলোর তথ্যে বলা হয়েছে,…
