চীনের বিরুদ্ধে ষড়যন্ত্রের মামলায় দোষী সাব্যস্ত হংকংয়ের মিডিয়া টাইকুন
গণতন্ত্রপন্থী কর্মী ও একটি পত্রিকার প্রতিষ্ঠাতাকে ষড়যন্ত্রের অভিযোগে দোষী সাব্যস্ত করেছেন হংকংয়ের উচ্চ আদালত। জিমি লাই নামের ওই ব্যক্তির বিরুদ্ধে চীনের জাতীয় নিরাপত্তা ক্ষুন্ন করা সংক্রান্ত তিনটি ধারায় অভিযোগ আনা হয়েছিল। দোষী সাব্যস্ত হওয়ার ফলে লাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সোমবার সকালে হংকং হাইকোর্টের তিন বিচারকের একটি বেঞ্চ ৭৮ বছর বয়সী লাইকে দোষী সাব্যস্ত করেন। অভিযোগ তিনটির মধ্যে দুটিই চীনের জাতীয় নিরাপত্তা হুমকির জন্য বিদেশি শক্তির সঙ্গে ষড়যন্ত্র সংক্রান্ত। অপরটি রাষ্ট্রবিরোধী উপাদান প্রকাশ করা নিয়ে। সোমবার বিচারক বলেন, চীন ও কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে পদক্ষেপ নিতে জিমি লাই যুক্তরাষ্ট্রকে তাগিদ দিয়েছেন। ৮৫৫ পৃষ্ঠার রায়ে লাইকে ষড়যন্ত্রের ‘প্রধান পরিকল্পনাকারী’ হিসেবে…
