আন্তর্জাতিক

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল আরও এক দেশ

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল আরও এক দেশ

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দেশ বাহামাস। সম্প্রতি বেশ কিছু রাষ্ট্র ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। এবার এই তালিকায় যুক্ত হলো বাহামাসের নাম। বুধবার (০৮ মে) এক প্রতিবেদনে এ তথ্য দিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার এক বিবৃতিতে বাহামাসের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে যে তারা ‘ফিলিস্তিনের স্বাধীনতার বিষয়ে ক্যারিবীয় সম্প্রদায়ের ঐকমত্যে’ যোগ দিয়েছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, বাহামাস ১৯৭৩ সালে স্ব-নিয়ন্ত্রণের একটি আইনের মাধ্যমে একটি স্বাধীন জাতি হয়ে ওঠে। তাই, বাহামাস ফিলিস্তিনি জনগণের স্ব-নিয়ন্ত্রণের আইনি অধিকারকে সমর্থন করে। এর আগে গত সপ্তাহে ত্রিনিদাদ ও টোবাগো সরকার ঘোষণা করেছে, তারা আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে। এছাড়া চলতি মাসের…
আরও বিস্তারিত!
পঞ্চমবারের মতো প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন পুতিন

পঞ্চমবারের মতো প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন পুতিন

টানা ৫ম বারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার (৭ মে) স্থানীয় সময় দুপুরে দিকে মস্কোর গ্র্যান্ড ক্রেমলিন প্যালেসের সুসজ্জিত সেইন্ট অ্যান্ড্রিউ হলে শপথ নেন তিনি। খবর এএফপির। এর আগে গত মার্চে অনুষ্ঠিত হয় প্রেসিডেন্ট নির্বাচন। এতে ৮৭ শতাংশ ভোট পেয়ে জয়ী হন পুতিন। প্রতিবেদন থেকে জানা গেছে, দেশটির সব সরকারি-বেসরকারি সব টেলিভিশন চ্যানেল সরাসরি এই শপথগ্রহণ অনুষ্ঠান সম্প্রচার করেছে। ৭১ বছর বয়সী এই নেতার শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে রুশ সরকারের সব উচ্চপদস্থ কর্মকর্তা ও বিদেশি কূটনীতিকদের নিমন্ত্রণ করা হয়েছিল। ইউক্রেনে সামরিক অভিযান ঘিরে ব্যাপক তিক্ততা থাকলেও অনুষ্ঠানে ফ্রান্সের রাষ্ট্রদূত পিয়েরে লেভি উপস্থিত ছিলেন। এদিকে অনুষ্ঠানে…
আরও বিস্তারিত!
থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

থাইল্যান্ডের মন্ত্রিসভায় রদবদলে উপ-প্রধানমন্ত্রীর দায়িত্ব হারানোর পর অনেকটা আকস্মিকভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী পার্নপ্রি বাহিদ্ধা-নুকারা। রোববার দেশটির স্থানীয় সংবাদমাধ্যমের খবরে পার্নপ্রির পদত্যাগের তথ্য জানানো হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স স্বতন্ত্রভাবে থাই গণমাধ্যমের প্রতিবেদনের বিষয়ে নিশ্চিত হতে পারেনি বলে জানিয়েছে। তবে দেশটির সরকারের একজন মুখপাত্র রয়টার্সকে বলেছেন, তিনি বিষয়টি খোঁজ-খবর নিয়ে দেখবেন। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার অনুমোদন দিয়েছে থাইল্যান্ডের রাজা। রোববার সরকারি রাজকীয় গেজেটে প্রকাশিত মন্ত্রিসভার তালিকায় দেখা যায়, পার্নপ্রি কেবল পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তালিকাভুক্ত হয়েছেন। এর আগে পররাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি দেশটির উপ-প্রধানমন্ত্রীর দায়িত্বও পালন করেছিলেন তিনি। মন্ত্রিসভায় রদবদল এনে পররাষ্ট্রমন্ত্রী পার্নপ্রি বাহিদ্ধা-নুকারাকে উপ-প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।…
আরও বিস্তারিত!
রাশিয়ার উপ-প্রতিরক্ষামন্ত্রী আটক

রাশিয়ার উপ-প্রতিরক্ষামন্ত্রী আটক

রাশিয়ার একজন উপ-প্রতিরক্ষামন্ত্রীকে ঘুষ নেওয়ার সন্দেহে আটক করা হয়েছে বলে জানিয়েছে দেশটির শীর্ষ তদন্তকারী সংস্থা। তদন্ত কমিটি মঙ্গলবার বলেছে, তৈমুর ইভানভকে আটক করা হয়েছে এবং তদন্ত করা চলছে। ২০১৬ সালে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে নিযুক্ত হন ৪৭ বছর বয়সী ইভানভ। রাশিয়ার সামরিক অবকাঠামো প্রকল্পের দায়িত্বে ছিলেন তিনি। অধিকার কর্মীরা দীর্ঘদিন ধরে রাশিয়ায় কথিত দুর্নীতির মাত্রার সমালোচনা করে আসছেন।  ২০২২ সালে ‘রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের অঞ্চলগুলোতে নির্মাণ কাজের সময় দুর্নীতির পরিকল্পনায়’ অংশগ্রহণের জন্য রুশ উপ-প্রতিরক্ষামন্ত্রী তৈমুর ইভানভকে অভিযুক্ত করেছিল দুর্নীতিবিরোধী ফাউন্ডেশন (এসিএফ)। এই সংস্থাটি রাশিয়ার প্রয়াত বিরোধী নেতা আলেক্সি নাভালনি প্রতিষ্ঠা করেছিলেন। বিশেষ করে,ইউক্রেনীয় বন্দরনগরী মারিউপোলের নির্মাণ প্রকল্প থেকে লাভবান হয়েছেন তৈমুর ইভানভ।…
আরও বিস্তারিত!
পাকিস্তানে দেখা গেছে চাঁদ, ঈদ বুধবার

পাকিস্তানে দেখা গেছে চাঁদ, ঈদ বুধবার

পাকিস্তানে মঙ্গলবার (৯ এপ্রিল) শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। তাই দেশটিতে বুধবার (১০ এপ্রিল) ঈদুল ফিতর উদযাপিত হবে। দেশটির জাতীয় চাঁদ দেখা কমিটি রুয়েত-ই-হেলালের গবেষণা কাউন্সিল এ তথ্য জানিয়েছে। দেশটিতে পবিত্র রমজান মাস শুরু হয়েছিল গত ১২ মার্চ। সে হিসেবে আজ দেশটিতে রমজানের ২৯তম দিন ছিল। আজ সন্ধ্যায় পাকিস্তানের জাতীয় চাঁদ দেখা কমিটি রুয়েত-ই-হিলাল চাঁদ দেখার প্রস্তুতি নেয়। দেশটির আবহাওয়া দপ্তর মঙ্গলবার সর্বশেষ আপডেটে জানিয়েছিল, আজই চাঁদ দেখা যাবে।
আরও বিস্তারিত!
আজ বিরল সূর্যগ্রহণ

আজ বিরল সূর্যগ্রহণ

যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্য অন্ধকারে তলিয়ে যাবে আজ সোমবার (৮ এপ্রিল)। সূর্যগ্রহণের কারণেই এমন ঘটনা ঘটবে। এবারের গ্রহণ দীর্ঘ সময় স্থায়ী হবে বলেই জানিয়েছেন বিজ্ঞানীরা। নিউজ উইকের প্রতিবেদন অনুযায়ী, আজ চাঁদ সূর্যকে পুরোপুরি ঢেকে দেবে। ফলে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্য অন্ধকারে ঢাকা পড়বে। বছরের প্রথম এবং বিরল সূর্যগ্রহণ এরই মধ্যে বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। আজ এই দৃশ্যের সাক্ষী হবে বিশ্ববাসী। পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় কয়েক মুহূর্তের জন্য দিনের বেলাতেও অন্ধকারে ঢেকে যাবে পৃথিবী। জ্যোতির্বিদরা বলছেন, এ বছর পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সঙ্গে আরও একটি বিরল দৃশ্য দেখা যাবে। এদিন খালি চোখে সরাসরি দেখা যাবে জ্বলন্ত গ্রহদের, যাদের দেখা মেলাটা খুবই বিরল ঘটনা। সোমবারের…
আরও বিস্তারিত!
তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৪, বিধ্বস্ত বাড়িঘর

তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৪, বিধ্বস্ত বাড়িঘর

তাইওয়ানে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত চারজনের মৃত্যুর পাওয়া গেছে। আহত হয়েছেন অনেকে। ভূমিকম্পে বহু ভবন বিধ্বস্ত হয়েছে। ধ্বংসস্তূপের নিচ থেকে আটকে পড়াদের উদ্ধার কার্যক্রম চলছে। বুধবার (৩ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৭টা ৫৮ মিনিটে তাইওয়ানের পূর্বাঞ্চলের শহর হুয়ালিয়েনের ১৮ কিলোমিটার দক্ষিণে রিখটার স্কেলে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটির গভীরতা ছিল ১৫ দশমিক ৫ কিলোমিটার। এনডিটিভি জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল হুয়ালিয়েন কাউন্টিতে চারজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে তিনজন হাইকিং ট্রেইলে এবং একজন হাইওয়ে টানেলে মারা গেছেন। আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, নিউ তাইপে শহরে কিছু ভবন বিধ্বস্ত হয়েছে। ধ্বংসস্তূপে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন জরুরি ও দুর্যোগ বাহিনীর কর্মীরা।…
আরও বিস্তারিত!
নিয়ন্ত্রণ হারিয়ে ৩০০ ফুট খাদে বাস, নিহত ১০

নিয়ন্ত্রণ হারিয়ে ৩০০ ফুট খাদে বাস, নিহত ১০

ভারতের জম্মু-কাশ্মীরে নিয়ন্ত্রণ হারিয়ে ৩০০ ফুট গভীর খাদে পড়ে গেছে একটি যাত্রীবাহী বাস। এ ঘটনায় ১০ জন প্রাণ হারিয়েছেন বলে খবর পাওয়া গেছে। শুক্রবার (২৯ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। নিহতরা সবাই অভিবাসী শ্রমিক বলে জানা গেছে। হাইওয়ে ধরে শ্রীনগরে যাচ্ছিলেন তারা। স্থানীয় কর্মকর্তাদের বরাতে এনডিটিভির প্রতিবেদন বলছে, বৃহস্পতিবার (২৮ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে এবং গাড়িটি রামবান জেলার ব্যাটারি চেশমা​নামক স্থানে ৩০০ ফুট গভীর খাদে পড়ে যায়। এনডিটিভি বলছে, নিহতরা অভিবাসী শ্রমিক এবং তারা শ্রীনগরের দিকে যাচ্ছিলেন। প্রবল বৃষ্টির মধ্যে মৃতদেহ উদ্ধারের জন্য কাশ্মিরের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মীদের পাশাপাশি পুলিশও সেখানে উদ্ধার অভিযান…
আরও বিস্তারিত!
ইন্দোনেশিয়ার উপকূলে নৌকা ডুবে ৭০ রোহিঙ্গার মৃত্যু: ইউএনএইচসিআর

ইন্দোনেশিয়ার উপকূলে নৌকা ডুবে ৭০ রোহিঙ্গার মৃত্যু: ইউএনএইচসিআর

ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের উপকূলে একটি নৌকা ডুবে মিয়ানমারের ৭০ জনের বেশি রোহিঙ্গা ‘নিহত কিংবা নিখোঁজ’ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। উদ্ধার করা হয়েছে ৭৫ জনকে। শুক্রবার জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর একথা জানিয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংগঠনের সঙ্গে এক যৌথ বিবৃতিতে সংস্থাটি জানায়, মৃতের সংখ্যা নিশ্চিত হলে এবছর এটিই হবে সবচেয়ে বড় প্রাণহানির ঘটনা। বুধবার জেলেরা ৬ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করার সময় সতর্কতার মাত্রা বাড়ানো হয়েছিল। আচেহ এর এক জেলে সম্প্রদায় বলেছে, তীব্র স্রোতে নৌকা উল্টে যাওয়ার পর তারা এর তলদেশের ওপর দাঁড়িয়ে ছিল। ইউএনএইচসিআর এর মুখপাত্র বারবারা বালুচ বলেন, নৌকাটিতে ১৫১ জন ছিল। তাদের ৭৫ জনকে স্থানীয় কর্তৃপক্ষ উদ্ধার করেছে।…
আরও বিস্তারিত!
আবারও বিশ্বের সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড, বাংলাদেশের অবস্থান ১২৯তম

আবারও বিশ্বের সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড, বাংলাদেশের অবস্থান ১২৯তম

প্রকাশিত হয়েছে বিশ্বের সুখী দেশের তালিকা। এতে আবারও শীর্ষ স্থান দখল করেছে ফিনল্যান্ড। এ নিয়ে টানা সাতবার সুখী দেশের তালিকায় প্রথম স্থান দখল করল দেশটি তালিকায় সবচেয়ে কম সুখী দেশ আফগানিস্তান। আর এই তালিকায় বাংলাদেশের অবস্থান ১৪৩ দেশের মধ্যে ১২৯তম।  ফিনল্যান্ডের পর তালিকায় অন্য শীর্ষ দেশগুলোর মধ্যে রয়েছে যথাক্রমে- ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন, ইসরায়েল, নেদারল্যান্ডস, নরওয়ে, লুক্সেমবার্গ, সুইজারল্যান্ড ও অস্ট্রেলিয়া। এদিকে তালিকায় এশিয়ার দেশগুলোর মাঝে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে কুয়েত। মধ্যপ্রাচ্যের এই দেশটি সবচেয়ে সুখী দেশের তালিকায় ১৩তম অবস্থানে রয়েছে। এছাড়াও তালিকায় সংযুক্ত আরব আমিরাত ২২তম অবস্থানে, সৌদি আরব ২৮তম অবস্থানে, সিঙ্গাপুর ৩০তম অবস্থানে রয়েছে। এছাড়া তাইওয়ান ৩১, স্পেন ৩৬, ইতালি…
আরও বিস্তারিত!
bn_BD