ইরানের সামরিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস, দাবি ট্রাম্পের
মন্ত্রিসভার বৈঠকে তিনি সতর্ক করে বলেন, যদি যুদ্ধবিরতি না হয়, তাহলে যুক্তরাষ্ট্র ইরানের ওপর নির্মম হামলা চালাবে। তিনি আরও বলেন, ইরান যদি তাদের পারমাণবিক কর্মসূচি পরিত্যাগ না করে, তাহলে এই সংঘাত তাদের জন্য দুঃস্বপ্নে পরিণত হবে। তবে এখনো যুদ্ধবিরতির সুযোগ রয়েছে বলেও জানান তিনি। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইরানের রাডার ব্যবস্থা ধ্বংস করেছে এবং ইরানের নৌ ও বিমানবাহিনী পুরোপুরি নিষ্ক্রিয় করে দিয়েছে। তিনি আরও দাবি করেন, ইরানের সামরিক শক্তি ও যোগাযোগ ব্যবস্থা ভেঙে দেওয়া হয়েছে। তার মতে, এই হামলা না হলে ইরান দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারত।
