দেশের কলস শূন্য, সব লুটপাট করে নিয়ে গেছে হাসিনা: ডাঃ এ জেড এম জাহিদ
আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাঃ এ জে এম জাহিদ হোসেন বলেছেন, দেশের সম্পদ লুন্ঠন করে আত্নীয়ের বাড়ি ভারতে পালিয়েছে হাসিনা। তাই এখন দেশের কলস শুন্য। এখন দেশে যারা আছেন তারা অন্তবর্তীকালীন সরকার। দেশকে স্বনির্ভর করে বড়ে তোলার লক্ষে এ সরকারকে আমাদের সহযোগীতা করতে হবে। যেনো তারা একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে গনতান্ত্রিক সরকার উপহার দিতে পারে। যে সরকার এদেশকে পুনরায় সোনার বাংলাদশে পরিনত করবে। লক্ষ্মীপুর জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ব্যবস্থাপনায় ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে রামগঞ্জ উপজেলার পানপাড়া স্কুল এন্ড কলেজ মাঠে বর্নাত্যদের মাঝে ত্রাণ বিতরন কালে প্রধান অতিথির বক্তব্যে জাহিদ হোসেন এ কথা বলেন। জাতীয় স্বেচ্ছাসেবক…
