১৯৭১ সালের মহান বিজয় দিবস নিয়ে ভারতীয় সেনাবাহিনীর বিবৃতি
১৯৭১ সালের মহান বিজয় দিবস নিয়ে বিবৃতি দিয়েছে ভারতের সেনাবাহিনী। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) এক টুইটের বরাতে বার্তা সংস্থা এএনআইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার ভারতীয় সেনাবাহিনী ১৯৭১ সালের যুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর অসীম সাহস ও বীরত্বকে স্মরণ করেছে। অতিরিক্ত মহাপরিচালক (জনসংযোগ) শাখার পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঐতিহাসিক বিজয়ের কথা তুলে ধরা হয়। এক্সে দেওয়া পোস্টে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, বিজয় দিবস শুধু একটি তারিখ নয়, এটি ১৯৭১ সালের যুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর ঐতিহাসিক ও নির্ণায়ক বিজয়ের প্রতীক। এই যুদ্ধ ভারতের সামরিক ইতিহাসে এক যুগান্তকারী অধ্যায়, যেখানে মুক্তিবাহিনী ও…
