জাতীয়

অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ ২ বছর চান ৫৩ শতাংশ ভোটার

অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ ২ বছর চান ৫৩ শতাংশ ভোটার

অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ দুই বছর বা তারও কম সময় হওয়া উচিত বলে মনে করেন বাংলাদেশের ৫৩ শতাংশ ভোটার। নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্ন্যান্স (এসআইপিজি) পরিচালিত গবেষণায় এই তথ্য উঠে এসেছে। গবেষণার ফলাফলে বলা হয়েছে, ৪৭ শতাংশ ভোটার মনে করেন এই সরকারকে তিন বছর বা তার বেশি সময় ক্ষমতায় থাকতে হবে। আজ বুধবার (২ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে ‘জাতীয় জরিপ-২০২৪ : বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে নাগরিকদের প্রত্যাশা’ শীর্ষক জাতীয় জরিপের ফল প্রকাশ অনুষ্ঠানে এই তথ্য প্রকাশ করা হয়েছে। নর্থ সাউথ ইউনিভার্সিটির চেয়ারম্যান অধ্যাপক মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে জরিপের তথ্য ও ফলাফল উপস্থাপন করেন নর্থ…
আরও বিস্তারিত!
‘চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি পাচ্ছে’

‘চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি পাচ্ছে’

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা স্থায়ীভাবেই বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছেন বয়সসীমা বৃদ্ধির জন্য গঠিত কমিটির আহ্বায়ক আব্দুল মুয়ীদ চৌধুরী। বুধবার (২ অক্টোবর) সকালে সচিবালয়ে কমিটির আহ্বায়ক আবদুল মুয়ীদ চৌধুরী এবং সদস্য সচিব জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান আন্দোলনকারী প্রতিনিধি দলের সাথে বৈঠকে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার বিষয় নিয়ে যে দাবি আসছে সেটা যৌক্তিক মনে করছি আমরা। পৃথিবীর অন্যান্য দেশে চাকরির বয়সসীমা নেই। আমরা সেসব বিবেচনায় নিয়ে একটা সিদ্ধান্ত নেবো। আগামী সাত কর্মদিবসের মধ্যে সিদ্ধান্ত জানানো হবে। তিনি আরও বলেন, তারা চাকরির বয়সসীমা ৩৫ করার দাবি তুলেছে। তবে সেটা কত হবে তা নিয়ে…
আরও বিস্তারিত!
‘পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতেই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা’

‘পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতেই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা’

বাংলাদেশ সেনাবাহিনীকে ১৭ সেপ্টেম্বর দুই মাসের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেয় ড. ইউনূসের নেতৃত্বধীন অন্তবর্তী সরকার। বাংলাদেশ সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা এই ক্ষমতা পেয়েছেন। কী কারণে এমন সিদ্ধান্ত সে বিষয়ে ভয়েস অফ আমেরিকার সঙ্গে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড, মুহাম্মদ ইউনূস। শুক্রবার, (২৭ সেপ্টেম্বর) জাতিসংঘে সাধারণ পরিষদে দেওয়া ভাষণ শেষে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ভয়েস অফ আমেরিকা বাংলাকে দেয়া এক একান্ত সাক্ষাৎকার দেন তিনি। মঙ্গলবার (১ অক্টোবর) এ সাক্ষাৎকার প্রকাশ করে ভয়েস অফ আমেরিকা। ড. ইউনূসকে প্রশ্ন করা হয়- ক্ষমতা গ্রহণের প্রায় দেড় মাস পরে, এই সময়ে সেনাবাহিনীর কমিশন অফিসারদের ম্যাজিস্ট্রেসির ক্ষমতা দেয়ার প্রয়োজনীয়তা বোধ করলেন কেন? জবাবে প্রধান উপদেষ্টা…
আরও বিস্তারিত!
মাহমুদুর রহমান কেন কারাগারে, জানালেন আসিফ নজরুল

মাহমুদুর রহমান কেন কারাগারে, জানালেন আসিফ নজরুল

আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান কারাগারে যাওয়ায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  তিনি বলেছেন, মাহমুদুর রহমান দেশের একজন প্রথিতযশা সাংবাদিক। তিনি পতিত স্বৈরাচারী সরকারের আমলে ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছেন। শারীরিকভাবে তাকে আক্রমণ করে রক্তাক্ত করা হয়েছে। ফ্যাসিবাদের হিংস্র আক্রমণে দমাতে না পেরে তার জীবনকে বিপন্ন করার চক্রান্ত করা হয়েছে। সব মহল থেকেই মাহমুদুর রহমানের মুক্তি দাবি করা হয়েছে। এমতাবস্থায় বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় মাহমুদুর রহমানকে নিয়ে কথা বলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। আইন উপদেষ্টা বলেন, এ দেশে শেখ হাসিনার যে ফ্যাসিবাদী শাসন…
আরও বিস্তারিত!
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভারত পলায়ন নিয়ে যা বলছে পুলিশ ও র‌্যাব

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভারত পলায়ন নিয়ে যা বলছে পুলিশ ও র‌্যাব

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার দেখা মিলেছে কলকাতার ইকোপার্কে। সম্প্রতি বাংলাদেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টি ফোরের ক্যামেরায় ধরা পড়েন তারা। এ বিষয়ে বুধবার (২ অক্টোবর) কারওয়ান বাজারের মিডিয়া সেন্টারে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক (মুখপাত্র) লে. কর্নেল মো. মুনীম ফেরদৌসকে প্রশ্ন করা হলে তিনি বলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতে অবস্থানের বিষয়ে আমি কিছু জানি না। আপনারা টিভিতে দেখে যা জানেন, আমিও সেভাবেই জানি। এ বিষয়ে জানতে চাইলে পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (চলতি দায়িত্বে) মো. শাহ আলম বলেন, আমি গণমাধ্যমে খবর দেখেছি, স্বরাষ্ট্রমন্ত্রীসহ বেশ কয়েকজন কলকাতার একটি পার্কে দেখা…
আরও বিস্তারিত!
এলপিজি গ্যাসের দাম বাড়বে না কমবে, জানা যাবে আজ

এলপিজি গ্যাসের দাম বাড়বে না কমবে, জানা যাবে আজ

অক্টোবর মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য বাড়ছে নাকি কমছে, তা জানা যাবে আজ বুধবার। এদিন এক মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করা হবে। মঙ্গলবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সৌদি আরামকো ঘোষিত অক্টোবর (২০২৪) মাসের সৌদি সিপি অনুযায়ী এ মাসের জন্য ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের নির্দেশনা বুধবার বিকেল ৩টায় ঘোষণা করা হবে। গত ২ সেপ্টেম্বর ভোক্তা পর্যায়ে সেপ্টেম্বর মাসের জন্য ১২ কেজির সিলিন্ডারের দাম আগস্ট মাসের তুলনায় ৪৪ টাকা বাড়িয়ে ১ হাজার ৪২১ টাকা নির্ধারণ করা হয়। আর গত আগস্ট ও জুলাইয়ে…
আরও বিস্তারিত!
প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। মঙ্গলবার (০১ অক্টোবর) তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সাক্ষাৎ করেছেন।
আরও বিস্তারিত!
মামলার ভয় দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিতেন হারুন

মামলার ভয় দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিতেন হারুন

কালিয়াকৈরে একসময় মূর্তিমান আতঙ্কের নাম ছিল গাজীপুরের তৎকালীন এসপি হারুন অর রশীদ। টাকার জন্য ব্যক্তিগত বাহিনী দিয়ে এলাকার প্রভাবশালীদের ধরে নিয়ে চালানো হতো নির্মম নির্যাতন। চাহিদা অনুযায়ী টাকা দিতে না পারলে জোর করে লিখে নেওয়া হতো জমি। অনেকে কিস্তিতে টাকা দিয়ে বাঁচিয়েছেন জীবন। হারুনের এসব কাজে সহযোগিতা করতেন গুলিতে নিহত বনখেকো মুচি জসিম। হারুনের নির্দেশে মুচি জসিম ডিবি পুলিশ দিয়ে এলাকার প্রভাবশালীদের গ্রেপ্তার করে চোখ বেঁধে নির্যাতন চালিয়ে বিপুল টাকা দাবি করতেন। দিতে না পারলে সারা রাত নির্যাতন চালিয়ে ভোররাতে নিয়ে যাওয়া হতো ডিবি হারুনের গাজীপুর কার্যালয়ে। সেখানে দ্বিতীয় দফায় চালানো হতো নির্যাতন। উপায় না পেয়ে জীবন বাঁচাতে ভুক্তভোগীরা গরু-ছাগল,…
আরও বিস্তারিত!
ফের ৭ দিনের রিমান্ডে সালমান এফ রহমান

ফের ৭ দিনের রিমান্ডে সালমান এফ রহমান

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে পৃথক দুই মামলায় ফের ৭ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বুধবার (২ অক্টোবর) চতুর্থ দফার রিমান্ড শেষে তাকে আদালতে তোলা হয়। এদিন দোহার থানার বিস্ফোরক ও হত্যা মামলায় রিমান্ড আবেদন করে গোয়েন্দা পুলিশ। আদালত রিমান্ড শুনানি শেষে বাবগঞ্জ থানার বিস্ফোরক মামলায় ৪ দিন ও দোহার থানার হত্যা মামলায় ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আজকের রিমান্ড মিলিয়ে সর্বমোট পঞ্চম দফায় রিমান্ডে নেওয়া হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক এই উপদেষ্টাকে। এর আগে, গত ১৩ আগস্ট নৌপথে পালিয়ে যাওয়ার সময় সদরঘাট এলাকা থেকে গ্রেফতার হন সালমান এফ রহমান।
আরও বিস্তারিত!
অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে এখনো সিদ্ধান্ত নিইনি: ড. ইউনূস

অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে এখনো সিদ্ধান্ত নিইনি: ড. ইউনূস

অন্তর্বর্তী সরকারের মেয়াদ বা আগামী নির্বাচন কবে হবে, এ নিয়ে উপদেষ্টা পরিষদ এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস। এ নিয়ে উপদেষ্টা পরিষদে কোনো আলোচনা হয়েছে কি না, এ প্রশ্নের জবাবে ড. ইউনূস বলেন, আমরা আলোচনা করেছি। কিন্তু সিদ্ধান্ত নিইনি। গত শুক্রবার জাতিসংঘে সাধারণ পরিষদে দেওয়া ভাষণ শেষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ভয়েস অব আমেরিকা বাংলাকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। এর আগে বাংলাদেশে গুরুত্বপূর্ণ সংস্কারগুলো সম্পন্ন করার মাধ্যমে দেশে আগামী ১৮ মাসের মধ্যে অন্তর্বর্তী সরকার বাংলাদেশে একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজন করতে যেন সক্ষম হয়, সেজন্য অন্তর্বর্তী সরকারকে দৃঢ় সমর্থন দিয়ে যাওয়ার…
আরও বিস্তারিত!
bn_BD