জাতীয়

জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন ড. ইউনূস

জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন ড. ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে আজ বাংলায় ভাষণ দেবেন। নিউইয়র্কের স্থানীয় সময় সকাল ১০টায় জাতিসংঘ সদর দপ্তরের জেনারেল অ্যাসেম্বলি হলে তিনি এ ভাষণ দেবেন। ভাষণে কী প্রেক্ষাপটে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেছেন ও রাষ্ট্র সংস্কারে কী কী উদ্যোগ নিয়েছেন তা তুলে ধরবেন। এ ছাড়া ফিলিস্তিনে গণহত্যা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অনতিবিলম্বে বন্ধ এবং রোহিঙ্গা সংকট সমাধানে বিশ্ববাসীর সহযোগিতা ও সহায়তা চাইবেন তিনি। পাশাপাশি জলবায়ু পরিবর্তন, সরকারের অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়ন ও অন্যান্য বৈশ্বিক-আঞ্চলিক বিষয়গুলোও তার ভাষণে উঠে আসবে। একইসঙ্গে ছাত্র-জনতার বিপ্লবের পর নতুন বাংলাদেশ গঠনে বিশ্ববাসীর সহায়তা, বিদ্যমান রাষ্ট্র কাঠামো ও…
আরও বিস্তারিত!
শেখ হাসিনার বিচার প্রসঙ্গে যা বললেন ড. ইউনূস

শেখ হাসিনার বিচার প্রসঙ্গে যা বললেন ড. ইউনূস

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা উচিত বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (২৫ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এক অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ড. ইউনূস এখন যুক্তরাষ্ট্রে রয়েছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশে কবে নির্বাচন হবে, তার কোনো সময়সীমা তার কাছে নেই। যে কয়েকটি কমিশন গঠন করা হয়েছে, তারা সামনের মাসগুলোতে সংস্কার সুপারিশ দেবে বলে আশা করা হচ্ছে। তারপর নির্বাচনের জন্য একটি তারিখ নির্ধারণ করা হবে। শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফেরানো হবে কি না, এমন প্রশ্নের জবাবে ড. ইউনূস বলেন, ‘কেন হবে…
আরও বিস্তারিত!
ভোটার তালিকা প্রস্তুত হলে নির্বাচনের তারিখ ঘোষণা

ভোটার তালিকা প্রস্তুত হলে নির্বাচনের তারিখ ঘোষণা

দেশের সংস্কারের বিষয়ে ঐকমত্যে পৌঁছে ভোটার তালিকা প্রস্তুত হয়ে গেলে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের ফাঁকে আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে বৈঠকে এ কথা জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে। বর্তমান বাংলাদেশ একটি নতুন দেশ। নতুন সরকার গঠনের পর নির্বাচন, বেসামরিক প্রশাসন, পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতিবিরোধী এবং সংবিধানে গুরুত্বপূর্ণ সংস্কারের সুপারিশ করার জন্য ছয়টি কমিশন গঠন করা হয়েছে। কমিশনের সুপারিশ নিয়ে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে জানিয়ে ড. ইউনূস বলেন, সংস্কারের বিষয়ে ঐক্যমত পোষণ করা হলে…
আরও বিস্তারিত!
ইউনূস সরকারের প্রতি পূর্ণ সমর্থন রয়েছে: জো বাইডেন

ইউনূস সরকারের প্রতি পূর্ণ সমর্থন রয়েছে: জো বাইডেন

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কের স্থানীয় সময় সকালে জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৯তম অধিবেশনের ফাঁকে এ বৈঠক করেন তারা। দ্বিপাক্ষিক বৈঠকে বিগত সরকারের আমলে সব ধরনের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকার বিষয়টিও উঠে এসেছে। এ সময় ছাত্রদের আত্মত্যাগ নিয়ে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রধান উপদেষ্টার কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয়, বৈঠকে অধ্যাপক ইউনূস বিগত সরকারের আমলে সকল ধরনের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা ও বাংলাদেশ পুনর্গঠনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা জো বাইডেনকে জানান। অধ্যাপক ইউনূস জোর দিয়ে বলেন, দেশ পুনর্গঠনে…
আরও বিস্তারিত!
চোখের জলে সেনা কর্মকর্তা তানজিমকে চিরবিদায়

চোখের জলে সেনা কর্মকর্তা তানজিমকে চিরবিদায়

চিরশায়িত হলেন মেধাবী আর সাহসী সেনা কর্মকর্তা তানজিম ছরোয়ার নির্জন। চোখের জলে তাকে শেষ বিদায় জানালেন উপস্থিত সবাই। নিহত এ সেনা কর্মকর্তা স্বজনদের বলতেন তার ভবিষ্যৎ স্বপ্নের কথা। ‘তোমরা আমার জন্য শুধু দোয়া কোরো। আমি আমার মেধা ও যোগ্যতা দিয়ে ভবিষ্যতে সেনাবাহিনীর প্রধান হয়ে দেশ ও জাতির সেবা করতে চাই।’ কিন্তু দুর্ভাগ্য, তার এই স্বপ্ন আর পূরণ হলো না। তার আগেই ডাকাতদের ছুরিকাঘাতে পাড়ি জমালেন না ফেরার দেশে। নির্জনের এই ভবিষ্যৎ স্বপ্নের কথাগুলো জানান তার মামা আশরাফ আলী খান শরিফ। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইল জেলা সদর হেলিপ্যাডে নির্জনের লাশ নামে। এদিন ভোর সাড়ে ৬টায় সেনাবাহিনী থেকে ফোন করে পরিবারকে…
আরও বিস্তারিত!
ড. ইউনূসের সঙ্গে জো বাইডেনের বৈঠক আজ

ড. ইউনূসের সঙ্গে জো বাইডেনের বৈঠক আজ

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দ্বিপক্ষীয় বৈঠক আজ। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে এ বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রেক্ষাপট, দেশ সংস্কারের নানা পদক্ষেপ, সরকারের নানা চ্যালেঞ্জ প্রধান উপদেষ্টা তুলে ধরবেন বলে জানিয়েছে কয়েকটি কূটনৈতিক সূত্র। আলোচনায় আসতে পারে ভারত প্রসঙ্গও। ঢাকা ও নিউইয়র্কের কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, নিউইয়র্কের স্থানীয় সময় অনুযায়ী আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় (বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টা) জাতিসংঘ সদর দপ্তরে দুই নেতার বৈঠক অনুষ্ঠিত হবে। এরই মধ্যে ড. ইউনূস ও বাইডেনের বৈঠকের বিষয়টি আলোচনায় এসেছে। কারণ, তিন দশক…
আরও বিস্তারিত!
মঙ্গলবার থেকে শিক্ষার্থীদের জন্য ৭ দিনই ‌‘হাফ পাস’

মঙ্গলবার থেকে শিক্ষার্থীদের জন্য ৭ দিনই ‌‘হাফ পাস’

সপ্তাহের সাত দিনই শিক্ষার্থীদের জন্য ‘হাফ পাস’ (অর্ধেক ভাড়া) চালুর ঘোষণা দিয়েছেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। ওই সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম জানান, মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর)  ঢাকাসহ দেশের সব মেট্রোপলিটন এলাকায় এ সিদ্ধান্ত কার্যকর হবে। সোমবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি আয়োজিত এক সভায় তিনি এ ঘোষণা দেন। সড়ক-মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে মালিক-শ্রমিকদের সচেতনতা বাড়াতে এই সভার আয়োজন করা হয়। সাইফুল আলম জানান, প্রতিদিন সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত শিক্ষার্থীরা অর্ধেক ভাড়া দেওয়ার এ সুবিধা পাবেন। এজন্য শিক্ষার্থীদের ইউনিফর্ম পরা অবস্থায় অথবা সঙ্গে ছবিযুক্ত পরিচয়পত্র থাকতে হবে। মালিক সমিতি…
আরও বিস্তারিত!
গুরুত্বপূর্ণ সংস্কারে সহায়তা করবে জাতিসংঘ

গুরুত্বপূর্ণ সংস্কারে সহায়তা করবে জাতিসংঘ

অন্তর্বর্তী সরকারের উদ্যোগে পুলিশ এবং নির্বাচন কমিশনসহ প্রধান প্রধান প্রতিষ্ঠানগুলোর সংস্কারে জাতিসংঘ বাংলাদেশকে সহায়তা করবে বলে জানিয়েছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। রোববার (সেপ্টেম্বর ২২) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার তেজগাঁওয়ের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর সৌজন্য সাক্ষাতে তারা বিভিন্ন ক্ষেত্রে সংস্কার, দুর্নীতি, বন্যা, রোহিঙ্গা সংকট এবং জুলাই-আগস্ট গণহত্যা বিষয়ে জাতিসংঘের নেতৃত্বে তদন্ত বিষয়ে আলাপ করেন। গোয়েন লুইস অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কার উদ্যোগে সহায়তায় আগ্রহের কথা জানান এবং বিপ্লব পরবর্তী প্রশাসনের প্রধান হিসেবে অসাধারণ ভূমিকা  নেওয়ায় ড. ইউনূসকে ধন্যবাদ জানান। জুলাই-আগস্ট বিপ্লবের কথা…
আরও বিস্তারিত!
সরকারি কর্মচারীদের প্রতিবছর ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পদের হিসাব দিতে হবে

সরকারি কর্মচারীদের প্রতিবছর ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পদের হিসাব দিতে হবে

সরকারি কর্মচারীদের প্রতিবছর ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পদের হিসাব জমা দিতে হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান। সরকারি কর্মচারীদের সম্পত্তির হিসাব জমাদান বিষয়ে রোববার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। বিস্তারিত আসছে...
আরও বিস্তারিত!
সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম ৫ দিনের রিমান্ডে

সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম ৫ দিনের রিমান্ডে

গুলি করে রফিকুল ইসলাম নামে একজনকে হত্যার অভিযোগে যাত্রাবাড়ী থানায় করা মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলামের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এদিন কারাগারে আটক আসামি নুরুলকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা তার ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। এসময় আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন।
আরও বিস্তারিত!
bn_BD