জাতীয়

ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল সেনাবাহিনী

ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল সেনাবাহিনী

রাজধানীসহ সারা দেশে বাংলাদেশ সেনাবাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার। সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের এ ক্ষমতা দেওয়া হয়েছে।আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়। এই সিদ্ধান্ত আজ থেকে কার্যকর হয়েছে। আগামী দুই মাস (৬০ দিন) এই সিদ্ধান্ত বলবৎ থাকবে।এতে বলা হয়, ১৮৯৮-এর ১২ (১) ধারা অনুযায়ী, বাংলাদেশ সেনাবাহিনীর কমিশন অফিসারদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হলো।আরো বলা হয়, ফৌজদারি কার্যবিধি ১৮৯৮-এর ধারা ৬৪,৬৫, ৮৩,৮৪, ৮৬,১৫ (২), ১০০,১০৫, ১০৭,১০৯, ১১০,১২৬, ১২৭,১২৬, ১৩০,১৫৩, ১৪২ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হলো।
আরও বিস্তারিত!
ভারতবিরোধী কথা বললেই ভিসা বাতিল হচ্ছে বাংলাদেশিদের!

ভারতবিরোধী কথা বললেই ভিসা বাতিল হচ্ছে বাংলাদেশিদের!

এবার বাংলাদেশিদের ওপর নতুন করে চাপ সৃষ্টির চেষ্টা চালাচ্ছে মোদি সরকার। ভারতপুষ্ট স্বৈরাচার হাসিনার পতনের পর থেকে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এখনও স্বাভাবিক করতে পারেনি নয়া দিল্লি। বন্ধ হয়নি সীমান্ত হত্যাও। এবার ভারতবিরোধী মন্তব্য করায় ভিসা বাতিল হলো বাংলাদেশি যুবকের। খবর ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসের। গতকাল (১৬ সেপ্টেম্বর) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়- ভারতবিরোধী মন্তব্য করায় ভিসা বাতিল করে এক বাংলাদেশিকে দেশে ফেরত পাঠিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ভিসা বাতিল হওয়া ব্যক্তির নাম আলমগির। তিনি লালমনিরহাটের বাসিন্দা। প্রতিবেদন থেকে জানা যায়, পর্যটন ভিসায় ভারতে গিয়ে আলমগির তাজমহলের সামনে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে ভারতিবরোধী মন্তব্য করেন। যার কারণে তার ভিসা বাতিল করা হয়।…
আরও বিস্তারিত!
শাহরিয়ার কবির গ্রেপ্তার

শাহরিয়ার কবির গ্রেপ্তার

একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) রাতে রাজধানীর মহাখালীর বাসা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোবারক হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শাহরিয়ার কবিরের বিরুদ্ধে মামলা রয়েছে। তাকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হবে।ঢাকা মহানগর পুলিশের একটি সূত্র জানিয়েছে, ডিএমপির তেজগাঁও বিভাগের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে। পরবর্তীতে এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানানো হবে। গত ২০ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হেফাজতের যুগ্ম মহাসচিব (শিক্ষা ও আইন) মুফতি হারুন ইজাহার চৌধুরী মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের…
আরও বিস্তারিত!
ঢাকার যানজট নিরসনের উপায় খুঁজতে নির্দেশ প্রধান উপদেষ্টার

ঢাকার যানজট নিরসনের উপায় খুঁজতে নির্দেশ প্রধান উপদেষ্টার

রাজধানী ঢাকার যানজট নিরসনের উপায় খুঁজতে পুলিশ ও বুয়েটের বিশেষজ্ঞদের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (১৬ সেপ্টেম্বর) নিজ কার্যালয় যমুনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শীর্ষ কর্মকর্তা এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ট্রাফিক সিস্টেম বিশেষজ্ঞের সঙ্গে বৈঠককালে এ নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। বৈঠকে তিনি বলেন, ‘আমাদের যানজট কমাতে হবে। অবিলম্বে এর সমাধান খুঁজে বের করতে হবে।’ ট্রাফিক সমস্যার ‘কিছু দ্রুত ও কার্যকর সমাধান’ খুঁজে বের করতে এ সময় ডিএমপিকে নির্দেশ দেন ড. ইউনূস। আর বুয়েটের বিশেষজ্ঞদের অন্তত একটি ট্রাফিক করিডোরে তাদের শিক্ষার্থীদের সহায়তায় কিছু ঘরোয়া সমাধান খুঁজে বের করতে পারামর্শ দেন তিনি। তাদেরকে স্থানীয় দক্ষতা ব্যবহার…
আরও বিস্তারিত!
রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য দিলেন কামালপুত্র জ্যোতি

রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য দিলেন কামালপুত্র জ্যোতি

ঢাকার আশুলিয়া থানার একটি মামলায় গ্রেপ্তারের পর রবিবার (১৫ সেপ্টেম্বর) জ্যোতিকে রিমান্ডে নেওয়া হয়। রিমান্ডে তিনি পুলিশকে চাঞ্চল্যকর অনেক তথ্য দিচ্ছেন। জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং এর অধীন বিভিন্ন সংস্থায় নিয়োগ, বদলি ও টেন্ডার বাণিজ্য নিয়ন্ত্রণ করতেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ছেলে সাফি মুদ্দাসির খান জ্যোতি। তার বিরুদ্ধে আছে চাঁদাবাজির অভিযোগও। মন্ত্রীর বাসায় বস্তায় বস্তায় টাকা প্রবেশের নেপথ্যে কাজ করেছেন জ্যোতি। বাবার ক্ষমতার অপব্যবহার করে শত শত কোটি টাকা লুটপাট করেছেন তিনি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ঘিরে বাবা-ছেলে মিলে গড়ে তুলেছিলেন বিশাল সিন্ডিকেট। ওই সিন্ডিকেটের মাধ্যমেই গড়ে উঠেছে বিপুল অবৈধ সম্পদ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শুধু অনপনেয় বা অমোছনীয় কালি কেনার ক্ষেত্রে…
আরও বিস্তারিত!
দেশ ছাড়ার গুঞ্জন, যা বললেন আসিফ নজরুল

দেশ ছাড়ার গুঞ্জন, যা বললেন আসিফ নজরুল

অন্তর্বর্তী সরকারের দায়িত্বে আসার পর বেশ কিছুদিন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের সামনে আসেননি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। এ সুযোগে তিনি দেশ ছাড়ছেন বলে গুঞ্জন ছড়ায়। তবে বিষয়টি একেবারেই গুজব বলে দাবি করেছেন আসিফ নজরুল। সোমবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্টে লাইভে তিনি এ দাবি করেন। এই উপদেষ্টা বলেন, ‘আমি কেন মিডিয়াতে অনুপস্থিত, এ নিয়ে বিভিন্ন ধরনের জল্পনাকল্পনা হচ্ছে। কেউ কেউ আজগুবি কথাও বলছেন, আমি নাকি বিদেশে চলে যাচ্ছি। সবাইকে আশ্বস্ত করতে চাই, এ ধরনের কোনো পরিকল্পনা এমনকি চিন্তাও আমার মাথায় নেই।’ এ ধরনের গুজব এবং আজগুবি বিভিন্ন তথ্য না ছড়ানোর আহ্বান…
আরও বিস্তারিত!
শেখ হাসিনার পদত্যাগপত্র ভাইরাল, যা বললো আ.লীগ

শেখ হাসিনার পদত্যাগপত্র ভাইরাল, যা বললো আ.লীগ

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্রকে ভুয়া দাবি করেছে আওয়ামী লীগ। একইসঙ্গে গণমাধ্যমে এ বিষয়ে সংবাদ প্রকাশের সমালোচনা করেছে দলটি। সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এসব জানানো হয়। শেখ হাসিনার পদত্যাগপত্রটিকে ভুয়া দাবি করে দলটি জানায়, দেশের টিভি চ্যানেলের ফেসবুক পেজে এরকম অপরিপক্ব এডিটেড পদত্যাগপত্র প্রকাশ দৈন্যতামাত্র। ওই পোস্টে উল্লেখ করা হয়, পদত্যাগপত্রে এখনো মুজিববর্ষ লোগো লাগিয়ে রেখেছে, যেটা ২০২১ সালে শেষ! এছাড়া ভুয়া এই পদত্যাগপত্র অত্যন্ত অস্পষ্ট। পদত্যাগপত্রের ভাষায় যা মন চায় তা লিখে পাবলিশ করা হয়েছে। শেখ হাসিনার স্বাক্ষরটি গুগল থেকে নেয়া হয়েছে জানিয়ে বলা হয়, এতে স্পষ্ট দেখা…
আরও বিস্তারিত!
মুহাম্মদ (সা.) বিশ্বমানবতার জন্য অনুসরণীয় আদর্শ : প্রধান উপদেষ্টা

মুহাম্মদ (সা.) বিশ্বমানবতার জন্য অনুসরণীয় আদর্শ : প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.) মানবজীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি ভূমিকায় অবতীর্ণ হয়ে তিনি বিশ্বমানবতার জন্য অনিন্দ্য সুন্দর অনুসরণীয় শিক্ষা ও আদর্শ রেখে গেছেন; যা প্রতিটি যুগ ও শতাব্দীর মানুষের জন্য মুক্তির দিশারি হিসেবে পথ দেখাবে। আজ সোমবার (১৬ সেপ্টেম্বর) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন। তিনি বলেন, বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্বমানবতার মুক্তির দিশারি, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পবিত্র স্মৃতিবিজড়িত ১২ রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী (সা.) বিশ্ববাসী বিশেষত মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত দিন। এ উপলক্ষে আমি বাংলাদেশসহ বিশ্বের সব মুসলিম উম্মাহকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। প্রধান…
আরও বিস্তারিত!
ভোলায় আরো সাড়ে ৬ লাখ কোটি টাকার গ্যাসের সন্ধান

ভোলায় আরো সাড়ে ৬ লাখ কোটি টাকার গ্যাসের সন্ধান

দেশের দক্ষিণাঞ্চলীয় দ্বীপজেলা ভোলায় আরো সাড়ে ছয় লাখ কোটি টাকার উত্তোলনযোগ্য গ্যাসের সন্ধান মিলেছে। এর পরিমাণ প্রায় ৫.১০৯ ট্রিলিয়ন ঘনফুট (টিসিএফ)। তথ্য বলছে, এক টিসিএফ গ্যাস দিয়ে দেশের এক বছরের গ্যাসের চাহিদা পূরণ করা সম্ভব। তাহলে এই পুরো গ্যাসে বাংলাদেশ চলতে পারবে আরো অন্তত পাঁচ বছর। ভোলার শাহবাজপুর ও ইলিশায় ২.৪২৩ টিসিএফ এবং চর ফ্যাশনে ২.৬৮৬ টিসিএফ মজুদ গ্যাসের সন্ধান পাওয়া গেছে। এক গবেষণা প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। বাংলাদেশ এখন বিদেশ থেকে এলএনজি আমদানি করে গ্যাসের চাহিদা পূরণ করছে। স্পট মার্কেটে (খোলাবাজার) প্রতি এমএমবিটিইউ এলএনজির দর ১০.৪৬ মার্কিন ডলার, সেই হিসাবে ৫.১০৯ টিসিএফ গ্যাসের মূল্য দাঁড়ায় প্রায় ছয়…
আরও বিস্তারিত!
ডিম ও মুরগির দাম নির্ধারণ করে দিল সরকার

ডিম ও মুরগির দাম নির্ধারণ করে দিল সরকার

উৎপাদক, পাইকারি ও ভোক্তা তথা খুচরা পর্যায়ে ডিম, সোনালি ও ব্রয়লার মুরগির দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। খুচরা পর্যায়ে ডিম ১১ টাকা ৮৭ পয়সা, সোনালি মুরগি প্রতি কেজি ২৬৯ টাকা ৬৪ পয়সা এবং ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৭৯ টাকা ৫৯ পয়সা নির্ধারণ করে দেওয়া হয়েছে। রবিবার (১৫ সেপ্টেম্বর) প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক (চলতি দায়িত্ব) ডা. মোহাম্মদ রেয়াজুল হকের সই করা চিঠিতে সংশ্লিষ্টদের এ দাম বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে। চিঠিতে জানানো হয়, কৃষি বিপণন অধিদপ্তর, প্রাণিসম্পদ অধিদপ্তদর এবং পোলট্রি সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা বা প্রতিষ্ঠানের নেতাদের সমন্বয়ে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠিত হয়েছে। গ্রুপের মতামতের ভিত্তিতে কৃষি বিপণন অধিদপ্তর ২০২৪ সালের মুরগি (সোনালি ও…
আরও বিস্তারিত!
bn_BD