জাতীয়

আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে করা রিট খারিজ

আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে করা রিট খারিজ

ছাত্র-জনতাকে নির্বিচারে হত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে দায়ের করা রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। রোববার (১ সেপ্টেম্বর) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মো. মাহবুবুল উল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।   বিস্তারিত আসছে...
আরও বিস্তারিত!
মন খুলে কথা বলার সুযোগ পাচ্ছে রাজনৈতিক দলগুলো

মন খুলে কথা বলার সুযোগ পাচ্ছে রাজনৈতিক দলগুলো

সার্বিক পরিস্থিতি, দেশ সংস্কার এবং আগামী নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় করতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার বিকেল ৩টায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় শুরু হবে এ মতবিনিময় সভা। যা রাত ৮টা পর্যন্ত চলবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়। সূত্র জানিয়েছে, দেশের সার্বিক পরিস্থিতি, সংস্কার এবং আগামী নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের আলোচনা হবে। তবে আগের বৈঠকের মতো এই বৈঠকেও আওয়ামী লীগসহ তাদের জোটের কোনো দল থাকবে না বলে জানা গেছে। এদিকে বৃহস্পতিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির তিন নেতার সঙ্গে সোয়া এক ঘণ্টা বৈঠক করেন…
আরও বিস্তারিত!
যমুনায় চলছে উপদেষ্টা পরিষদের বৈঠক

যমুনায় চলছে উপদেষ্টা পরিষদের বৈঠক

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের (কেবিনেট) বৈঠক চলছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) বেলা ১১টায় প্রধান উপদেষ্টার বাসভবন ও কার্যালয় যমুনায় উপদেষ্টা পরিষদের এ বৈঠক শুরু হয়েছে। এর আগে সকাল ১০টা থেকে উপদেষ্টাদের যমুনায় প্রবেশ করতে দেখা যায়। দুপুর আড়াইটা পর্যন্ত বৈঠকটি চলবে বলে জানা গেছে। গত ২৭ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানসহ পাঁচ উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টন করা হয়েছে। বর্তমানে প্রধান উপদেষ্টা ড. মুহামদ ইউনূস ছয়টি মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্ব নিজের হাতে রেখেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের প্রেক্ষাপটে দেশ পরিচালনার জন্য অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়। গত ৮ আগস্ট…
আরও বিস্তারিত!
সাবেক তিন প্রধান বিচারপতির বিরুদ্ধে মামলা

সাবেক তিন প্রধান বিচারপতির বিরুদ্ধে মামলা

আদালত অবমাননার দায়ে মামলা করা হয়েছে সাবেক প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, সাবেক প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ ৭ বিচারপতির বিরুদ্ধে। বুধবার (২৮ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ মামলা দায়ের করেন। মামলায় বলা হয়েছে, অভিযুক্তরা আইনগত এখতিয়ার বহির্ভূতভাবে অসাংবিধানিকভাবে আদালত অবমাননা আইন ১৯২৬ লংঘন করে কোনো শুনানির সুযোগ না দিয়ে আদালত অবমাননার নামে মো. ইউনুস আলী আকন্দকে শাস্তি দেন। প্রথমে ২০২০ সালের ২৭ সেপ্টেম্বর শুনানির সুযোগ না দিয়ে সুপ্রিম কোর্টের প্রাকটিস সাসপেন্ডসহ আদালত অবমাননার রুল জারি করেন। তারপর ২০২০ সালের ১২ সেপ্টেম্বর তিন মাস প্রাকটিস সাসপেন্ডসহ জরিমানা করা…
আরও বিস্তারিত!
ন্যায়বিচার প্রতিষ্ঠায় যা যা সম্ভব অন্তর্বর্তী সরকার তাই করবে: জাতিসংঘ

ন্যায়বিচার প্রতিষ্ঠায় যা যা সম্ভব অন্তর্বর্তী সরকার তাই করবে: জাতিসংঘ

বাংলাদেশে ন্যায়বিচার প্রতিষ্ঠায় যা যা করা সম্ভব অন্তর্বর্তীকালীন সরকার সবই করবে বলে মনে করেন জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজাররিক। গুগল নিউজে ফলো করুন আরটিভি অনলাইন তিনি বলেন, আমাদের কোনো সন্দেহ নেই যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার রাজনৈতিক এবং মানবিক দিক থেকে চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যে দেশের দায়িত্ব গ্রহণ করেছে। সোমবার (২৬ আগস্ট) নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। স্টিফেন ডুজাররিক বলেন, কোনো সন্দেহ নেই, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে বাংলাদেশের সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ায় নতুন অন্তর্বর্তী সরকারের জন্য দেশ পরিচালনা ভয়াবহ চ্যালেঞ্জের হয়ে পড়েছে। এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের কোনো সন্দেহ নেই যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার রাজনৈতিক…
আরও বিস্তারিত!
হাসিনা-কাদের-কামালের নামে আরো এক হত্যা মামলা

হাসিনা-কাদের-কামালের নামে আরো এক হত্যা মামলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ীর কাজলায় গুলিতে ঠিকানা পরিবহনের হেলপার দুলাল ওরফে সেলিম নিহতের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনকে আসামি করে হত্যা মামলা করা হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালতে দুলালের ভাই মোস্তফা কামাল এ আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে যাত্রাবাড়ী থানা পুলিশকে অভিযোগ এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। মামলার বাদী মোস্তফা কামাল এসব তথ্য জানিয়েছেন। মামলার অন্য আসামিরা হলেন ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, রমেশ চন্দ্র সেন, শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান, আসাদুজ্জামান নূর, মশিউর রহমান মোল্লা সজল, সাদ্দাম হোসেন, শেখ ওয়ালী আসিফ ইনান ও সজল কুণ্ড। মামলার…
আরও বিস্তারিত!
সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাত আটক

সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাত আটক

সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত আটক হয়েছেন। আজ মঙ্গলবার (২৭ আগস্ট) তিনি রাজধানীর একটি অভিজাত এলাকা থেকে আটক হন। মোহাম্মদ আলী আরাফাত ঢাকার একটি আসনের সংসদ সদস্য ছিলেন। ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর সাবেক এই প্রতিমন্ত্রীকে জনসমক্ষে দেখা যায়নি। তিনি কোথায় আছেন, সে সম্পর্কেও কোনো তথ্য পাওয়া যায়নি।   বিস্তারিত আসছে.....
আরও বিস্তারিত!
মাধ্যমিক পর্যায়ে পাঠ্যক্রম সংস্কার চেয়ে হাইকোর্টে রিট

মাধ্যমিক পর্যায়ে পাঠ্যক্রম সংস্কার চেয়ে হাইকোর্টে রিট

মাধ্যমিক পর্যায়ে শিক্ষা ব্যবস্থার সংস্কার চেয়ে রিট দায়ের করা হয়েছে উচ্চ আদালতে। রিটে ভুল পাঠ্যক্রম প্রণয়নকারীদের চিহ্নিত করতে তদন্ত কমিটি গঠনের নির্দেশনাও চাওয়া হয়েছে। একইসঙ্গে ২০২৫ সাল থেকে বর্তমান শিক্ষা কারিকুলাম স্থগিত চাওয়া হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী কামরুল হাসান জনস্বার্থে রিটটি দায়ের করেন। শিক্ষা সচিব, এনসিটিবি চেয়ারম্যান, মাউশির মহাপরিচালক ও প্রাথমিক ও গণশিক্ষা সচিবকে এ রিটে বিবাদী করা হয়েছে। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলামের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে বলে জানা গেছে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের প্রণীত মাধ্যমিক পর্যায়ের শিক্ষা কারিকুলাম নিয়ে নানা মহলে আলোচনা-সমালোচনা ছিল। সবকিছু উপেক্ষা…
আরও বিস্তারিত!
জাসদ সভাপতি হাসানুল হক ইনু গ্রেপ্তার

জাসদ সভাপতি হাসানুল হক ইনু গ্রেপ্তার

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে গ্রেপ্তারর করা হয়েছে। সোমবার (২৬ আগস্ট) বিকালে রাজধানীর উত্তরার বাসা থেকে তাকে গ্রেপ্তারর করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা আটকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগ ও আওয়ামী লীগ সরকারের পতনের পর সারাদেশের বিভিন্ন জায়গায় ইনুর বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। এর আগে, বৃহস্পতিবার (২২ আগস্ট) রাজধানীর গুলশান থেকে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রাশেদ খান মেননকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ।
আরও বিস্তারিত!
ভারতে শেখ হাসিনার মেয়াদ ২৫ দিন

ভারতে শেখ হাসিনার মেয়াদ ২৫ দিন

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। ইতোমধ্যে তিনি ভারতে তিন সপ্তাহ কাটিয়ে ফেলেছেন। এর মধ্যেই শেখ হাসিনাসহ তার সরকারের সবার কূটনীতিক লাল পাসপোর্ট বাতিল করেছে বাংলাদেশ সরকার। ভারতের ভিসা নীতি অনুযায়ী, যেসব বাংলাদেশির কাছে কূটনীতিক লাল পাসপোর্ট আছে তারা ভিসা ছাড়াই ভারতে প্রবেশ এবং সর্বোচ্চ ৪৫ দিন পর্যন্ত অবস্থান করতে পারেন। শনিবার পর্যন্ত শেখ হাসিনা ভারতে ২০ দিন কাটিয়ে ফেলেছেন। ফলে আর মাত্র ২৫ দিন পর বৈধ উপায়ে তার ভারতে থাকার সময় শেষ হয়ে যাবে। এরপর তিনি হয়ে যাবেন অবৈধ। খবর হিন্দুস্তান টাইমসের। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ সরকারের একটি সূত্র জানিয়েছে, শেখ…
আরও বিস্তারিত!
bn_BD