জাতীয়

অন্তর্বর্তী সরকারের পরিধি বাড়ছে, যুক্ত হচ্ছেন আরও ৫ উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের পরিধি বাড়ছে, যুক্ত হচ্ছেন আরও ৫ উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার সংখ্যা আরও বাড়ছে। নতুন করে যুক্ত হবেন পাঁচ উপদেষ্টা। এ নিয়ে উপদেষ্টার সংখ্যা দাঁড়াবে ২২ জনে। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্রে জানা যায়, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল শুক্রবার নতুন করে আরও ৫ জন উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন। তাদের নামপরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। রাষ্ট্রপতির দৈনিক কর্মসূচি থেকে জানা যায়, শুক্রবার (১৬ আগস্ট) বিকেল ৪টায় বঙ্গভবনে নতুন উপদেষ্টাদের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ পাঠ করাবেন। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ অন্যান্য উপদেষ্টারা উপস্থিত থাকবেন। এর আগে তিন দফায় শপথ গ্রহণ করেন অন্তর্বর্তী সরকারের ১৭ উপদেষ্টা।…
আরও বিস্তারিত!
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলবে রবিবার

দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলবে রবিবার

আগামী রবিবার (১৮ আগস্ট) থেকে বিশ্ববিদ্যালয়সহ দেশের সব স্কুল-কলেজ, মাদ্রাসাসহ সব শিক্ষা প্রতিষ্ঠান খুলছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করার জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস নির্দেশনা দিয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সে নির্দেশনার প্রেক্ষিতে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে বৃহস্পতিবার (১৫ আগস্ট) শিক্ষা প্রতিষ্ঠান খোলার নির্দেশ দিয়ে আদেশ জারি করা হয়েছে। আদেশটি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, সব সরকারি-বেসরকারি-স্বায়ত্বশাসিত বিশ্ববিদ্যালয়গুলো উপাচার্য, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর, সব শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের পাঠানো হয়েছে। উপসচিব মোসাম্মৎ রহিমা আক্তার স্বাক্ষরিত আদেশে বলা…
আরও বিস্তারিত!
১০ দিনের রিমান্ডে আনিসুল ও সালমান

১০ দিনের রিমান্ডে আনিসুল ও সালমান

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার সন্ধ্যায় পুলিশের আবেদনের প্রেক্ষিতে এ রিমান্ড মঞ্জুর করে আদালত। এর আগে সন্ধ্যা ৬টা ২৫ মিনিটের দিকে প্রিজনভ্যানে করে কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে তাদের আদালতে নেওয়া হয়। সেখানে প্রথমে তাদের আদালতের গারদখানায় রাখা হয়। রাজধানীর নিউমার্কেট থানায় দায়ের করা একটি হত্যা মামলায় দুজনকে ১০ দিন করে রিমান্ড চায় পুলিশ। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুনুর রশীদের আদালতে এ বিষয়ে শুনানি হলে এ আদেশ দেয় আদালত।
আরও বিস্তারিত!
কোটা আন্দোলনে নিহত ইশমামের ভাই পেলেন চাকরি

কোটা আন্দোলনে নিহত ইশমামের ভাই পেলেন চাকরি

কোটা সংস্কার আন্দোলনে রাজধানী ঢাকায় গুলিতে প্রাণ হারানো চট্টগ্রামের লোহাগাড়ার ইশমামুল হকের বড় ভাই মুহিবকে চাকরি দেওয়া হয়েছে। বুধবার সকালে মুহিবকে চট্টগ্রাম চিড়িয়াখানায় অফিস সহকারী পদে নিয়োগ দেন চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা ইনামুল হাছান। এর আগে গত সোমবার বিকালে লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের দর্জিপাড়ায় ইশমামের বাড়িতে যান চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। সেখানে তার পরিবারের সঙ্গে দেখা করে একজনকে চাকরি দেওয়ার আশ্বাস দেন ডিসি। এ ছাড়া নিহত ইশমামের স্মরণে তার বাড়ির কাছের কাঁচা সড়কটি পাকা করা হবে এবং এই সড়কটির নামকরণ ইশমামের নামে করা হবে বলেও…
আরও বিস্তারিত!
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার বিচার হবে: আইন উপদেষ্টা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার বিচার হবে: আইন উপদেষ্টা

জুলাই গণহত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। বুধবার (১৪ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন। ড. আসিফ নজরুল বলেন, ‘জুলাই গণহত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা সম্ভব। সরকার সিদ্ধান্ত নিয়েছে তা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই হবে।’ তিনি বলেন, ‘ মামলা হচ্ছে, গণহত্যা ও গুলিবর্ষণের বিচার হবে। মানবতাবিরোধী অপরাধ হিসেবে বিচার করা যায় কি না, তা খতিয়ে দেখা হবে। জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত হবে।’ আইন উপদেষ্টা বলেন, ‘সারাদেশে মিথ্যা ও হয়রানিমূলক মামলা তিন দিনের মধ্যে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু তা করা সম্ভব হয়নি। পুলিশ বাহিনী না থাকায়…
আরও বিস্তারিত!
শিক্ষার্থীদের স্বপ্ন বাস্তবায়নে সহযোগিতা করব: ড. ইউনূস

শিক্ষার্থীদের স্বপ্ন বাস্তবায়নে সহযোগিতা করব: ড. ইউনূস

দেশ নিয়ে শিক্ষার্থীদের স্বপ্ন বাস্তবায়নে সহযোগিতার কথা পুনর্ব্যক্ত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, গণআন্দোলনে দেশের সব স্তরের জনগণ যোগ দিলেও মূলত এটির সূচনা করেছিল শিক্ষার্থীরা। তাই দেশ নিয়ে শিক্ষার্থীদের স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাবেন তিনি। মঙ্গলবার ড. ইউনূসকে নিয়ে ‘ইউনূস: আই উইল হেল্প মেক স্টুডেন্টস ড্রিম ফর বাংলাদেশ কাম ট্রু’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। সেখানেই উঠে এসেছে এসব। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে নতুন নেতা নির্বাচিত হয়েছে। কিন্তু এটি তার স্বপ্ন ছিল না, এটি তার বিপ্লব ছিল না। তবে যখন ড. ইউনূস যখন গত সপ্তাহে শিক্ষার্থীদের কাছ থেকে ফোন পেয়েছিলেন, তখন…
আরও বিস্তারিত!
সালমান এফ রহমান ও আনিসুল হক গ্রেফতার

সালমান এফ রহমান ও আনিসুল হক গ্রেফতার

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. মইনুল হাসান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকার নিউমার্কেট থানায় দায়ের করা একটি মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। এর আগে গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর মূলত মন্ত্রিপরিষদ সদস্য ও আওয়ামী লীগ নেতারা আত্মগোপনে চলে যান। তাদের কেউ কেউ দেশ ছাড়েন বলেও খবর পাওয়া যায়। গত ৮ আগস্ট নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে…
আরও বিস্তারিত!
১৫ আগস্টের ছুটি বাতিল হচ্ছে!

১৫ আগস্টের ছুটি বাতিল হচ্ছে!

শোক দিবস উপলক্ষে ১৫ আগস্টের সাধারণ ছুটি বাতিল করা হচ্ছে। মঙ্গলবার (১৩ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে। সূত্রটি জানিয়েছে, রাষ্ট্রপতির আদেশক্রমে ১৫ আগস্টের এই ছুটি বাতিল করা হবে। জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্টের এই সাধারণ ছুটি দেওয়া হতো। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, ১৫ আগস্টের সাধারণ ছুটি বাতিলের প্রজ্ঞাপন তারা প্রস্তুত রয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা পেলে আজ মঙ্গলবারই (১৩ আগস্ট) প্রজ্ঞাপন জারি হতে পারে। কোনো কারণে প্রজ্ঞাপন জারি না হলে আগামীকাল বুধবার হবে। এর আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও সরকারি ছুটি বাতিলের পরামর্শ দেয় বিএনপিসহ…
আরও বিস্তারিত!
কাল থেকে খুলছে সব প্রাথমিক বিদ্যালয়

কাল থেকে খুলছে সব প্রাথমিক বিদ্যালয়

প্রায় একমাস বন্ধ থাকার পর আগামীকাল বুধবার থেকে সব প্রাথমিক বিদ্যালয় খুলছে। প্রাথমিক ও গণশিক্ষা বিভাগের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান আজ এ তথ্য জানিয়েছেন। গত ১৭ জুলাই দেশব্যাপী কোটা সংস্কার আন্দোলনের মধ্যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়।
আরও বিস্তারিত!
সচিবদের সঙ্গে ড. ইউনূসের বৈঠকে এলো যেসব সিদ্ধান্ত

সচিবদের সঙ্গে ড. ইউনূসের বৈঠকে এলো যেসব সিদ্ধান্ত

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন তার অধীন ২৫ মন্ত্রণালয়ের জ্যৈষ্ঠ সচিব ও সচিবরা। বৈঠক শেষে ব্রিফ করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মেজবাহ উদ্দিন চৌধুরী। বৈঠক শেষে আজ সোমবার সচিবালয়ে জনপ্রশাসন সচিব জানান, সব মন্ত্রণালয়ের কাজ দ্রুত চালু করার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। এ জন্য সাত দিন সময় দিয়ে এখন থেকে অগ্রাধিকার দিয়ে কাজ করার নির্দেশনা দিয়েছেন। সচিব বলেন, গত কয়েক বছর যারা পদোন্নতি থেকে বঞ্চিত হয়েছেন, তাদের দাবিগুলো শুনে শিগগিরই সিদ্ধান্ত হবে। মন্ত্রণালয় এবং দপ্তরগুলোকে দ্রুত ফাংশনাল করার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। জনপ্রশাসন সচিব বলেন, যেসব মন্ত্রণালয়ে আগে মন্ত্রী ছিলেন সেসব মন্ত্রণালয়ের কাজ যাতে স্থবির…
আরও বিস্তারিত!
bn_BD